মোবাইল হ্যাং হলে করণীয়: ১০টি কার্যকর সমাধান
- মোবাইল হ্যাং হলে করণীয়
- ফোন স্লো হলে কী করবেন
- Android ফোন দ্রুত করার উপায়
- মোবাইল স্লো কেন হয়
- ফোন হ্যাং হওয়ার কারণ
- স্মার্টফোন পারফরম্যান্স বৃদ্ধি
১. ফোন Restart করাঃ
২. অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করাঃ
অনেক সময় ফোনে একই সঙ্গে Facebook, Messenger, YouTube, Chrome, TikTok, WhatsApp সহ একাধিক অ্যাপ চালু করা থাকে। এতে RAM এর ওপর অতিরিক্ত চাপ পড়ে ফলে মোবাইল হ্যাং করতে শুরু করে। তাই ফোনের কাজ শেষে বা ব্যবহার শেষে Recent Apps থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন।
৩. স্টোরেজ খালি করাঃ
মোবাইল স্লো হওয়ার অন্যতম প্রধান কারণ স্টোরেজ বা মেমরি পূর্ণ হয়ে যাওয়া। সাধারণভাবে মেমরি বা স্টোরেজের অন্তত ১৫ থেকে ২০% খালি রাখা উচিত। নইলে ফোন হ্যাং করতে পারে বা স্লো হয়ে যেতে পারে।স্টোরেজ খালি করতে প্রথমে অপ্রয়োজনীয় ছবি মুছে ফেলুন। বড় বড় ভিডিও বা ফাইল অন্যত্র সেভ করুন বা সরিয়ে ফেলুন। এছাড়া Duplicate File ডিলিট করে দিন। Download Folder পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে ফেলুন।
এই আর্টিকেলটি ভিডিও আকারে দেখুনঃ
৪. App Cache পরিষ্কার করাঃ
প্রতিটি অ্যাপ ব্যবহারের সময় Cache File তৈরি হয়। ফোন বা মোবাইলে দীর্ঘদিন Cache জমে থাকলে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে। তাই নিয়মিত অ্যাপের Cache পরিষ্কার করে রাখুন। Chrome, Facebook, YouTube, Instagram, TikTok এর মতো এপ গুলো প্রচুর পরিমাণে ক্যাশ ফাইল তৈরি করে যা নিয়মিত মুছে ফেলা উচিত, এতে ফোন ফার্স্ট হয়।
৫. Software Update করাঃ
অনেকে দীর্ঘদিন ফোন আপডেট করেন না। নতুন Software Update-এ সাধারণত Bug Fix, Security Update, Performance Improvement, Battery Optimization এর মত গুরুত্বপূর্ণ আপডেট অন্তর্ভুক্ত থাকে যা মোবাইল বা ফোনকে নতুনের মত ফার্স্ট করতে সাহায্য করে। তাই নতুন আপডেট এলে অবশ্যই তা ইনস্টল করুন।
৬. অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল ফেলাঃ
আপনি আপনার ফোন বা মোবাইলের যেসব অ্যাপ কয়েক মাসেও ব্যবহার করেননি, সেগুলো অহেতুক ফোনে রেখে লাভ নেই। অপ্রয়োজনীয় অ্যাপ ফোনে থাকলে ফোনের স্টোরেজ বা মেমোরি দখল করে, RAM এর জায়গা ব্যবহার করে, ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার করে ফলে ব্যাটারি দ্রুত শেষ করে। তাই ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ রেখে না দিয়ে আনইন্সটল বা মুছে ফেলুন। এতে ফোন আগের চেয়ে অনেক ফার্স্ট বা দ্রুত হবে।
৭. Background Apps সীমিত করাঃ
ফোনে অনেক অ্যাপ ব্যবহার না করলেও তা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ফোনের RAM কমে যায় ও Battery Drain হয়। ফলে ফোন ধীর হয়ে যায়। তাই প্রয়োজন না হলে স্মার্টফোনের Background Activity বন্ধ করুন। এতে ফোন দ্রুত বা ফার্স্ট হয়ে যাবে।
৮. ভাইরাস ও ক্ষতিকর অ্যাপ থেকে সতর্ক থাকাঃ
ফোনে ভাইরাস থাকা মানে নিজেকে মারাত্মক ঝুকিতে রাখা। অবিশ্বস্ত ওয়েবসাইট থেকে APK File ডাউনলোড করলে অনেক সময় ফোনে Malware প্রবেশ করে এবং ফোন হ্যাং করতে পারে। এছাড়া অতিরিক্ত বিজ্ঞাপন দেখায় ও ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়া থেকে নিজেকে সুরক্ষার পাশাপাশি ফোন হ্যাং হওয়া থেকে মুক্তি পেতে অবিশ্বস্ত ফাইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন এবং সবসময় বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করতে চেষ্টা করুন।
৯. ফোনের Animation কমিয়ে দেওয়াঃ
আপনারা ফোন যদি পুরোনো Android ফোন হয় তবে তা হ্যাং হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ফোনের Animation কমিয়ে দিলে ফোন অনেক ফার্স্ট বা দ্রুত হয়। এনিমেশন কমাতে ফোনের Developer Options থেকে Window Animation Scale, Transition Animation Scale এবং Animator Duration Scale কমিয়ে দিন। এতে আপনার ফোন আগের চেয়ে অনেক ফার্স্ট হয়ে যাবে।
১০. Factory Reset করাঃ
ফ্যাকটরি রিসেট করা আপনার শেষ সমাধান।উপরের সব চেষ্টা ট্রাই করার পরও যদি আপনার মোবাইল হ্যাং করে বা স্লো থাকে, তাহলে ফোনের Factory Reset করতে পারেন। তবে ফ্যাকটরি Reset করার আগে অবশ্যই ফোনে থাকা ছবি, ভিডিও, Contact, Documents, File সহ গুরুত্বপূর্ণ জিনিস ব্যাকাপ দিবেন অথবা অন্যত্র সরিয়ে নিবেন। কারন ফোনের ফ্যাকটরি রিসেট করলে ফোনে থাকা সব তথ্য মুছে নতুনের মত হয়ে যায় ফলে ফোন নতুনের মত সুপার ফার্স্ট হয়ে যায়।
মোবাইল হ্যাং হওয়া প্রতিরোধের কিছু উপায় বা টিপসঃ
প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আপনি যদি নিয়মিত নিচের কাজগুলো করেন, তাহলে মোবাইল দীর্ঘদিন দ্রুত চলবে।
- সপ্তাহে অন্তত একবার হলেও ফোন Restart করুন। ফোন স্টোরেজ কমপক্ষে ২০% খালি রাখুন। অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করবেন না।
- নিয়মিত প্রতিটি অ্যাপে জমে থাকা Cache পরিষ্কার করুন।
- ফোনের সিস্টেম সফটওয়্যার ও এপলিকেশন Software নিয়মিত Update রাখুন।
- বিশ্বস্ত উৎস ছাড়া APK ফাইল বা সফটওয়্যার ইনস্টল করবেন না।
- প্রকৃত RAM Booster ছাড়া র্যাম বুসটার নামে এমন ধরনের ভুয়া অ্যাপ ব্যবহার করবেন না।
- ফোনে অবশ্যই ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করবেন।
ফোন স্লো বা হ্যাং হলে যখন সার্ভিস সেন্টারে যাবেনঃ
- আপনার ফোনে নিচের সমস্যাগুলো থাকলে অবশ্যই দ্রুত ভালো কোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করুবেন।
- যদি ফোন নিজে নিজে বারবার Restart হয়।
- যদি ফোনের স্ক্রিন বারবার Freeze হয়ে যায়।
- যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।
- যদি ফোনের ব্যাটারি ফুলে বা উচু হয়ে যায়।
- যদি ফোনে চার্জ নিতে সমস্যা হয়।
- যদি আপনার ফোন Factory Reset করার পরও হ্যাং করে বা স্লো থাকে।
- ফোনের হার্ডওয়্যার বা বডি পার্টস এ কোনো সমস্যার লক্ষণ দেখা দিলে।
সাধারণ প্রশ্ন (FAQ)
- প্রশ্ন-১ঃ মোবাইল হ্যাং হলে প্রথমে কী করবেন?
উত্তরঃ প্রথমে ফোন Restart করবেন। এরপর স্টোরেজ, RAM এবং Cache পরীক্ষা করবেন।
- প্রশ্ন-২ঃ মোবাইল হ্যাং হওয়ার সবচেয়ে বড় কারণ কী?
উত্তরঃ মোবাইলের স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া বা ভরে যাওয়া। এছাড়া ফোনের RAM কম থাকা এবং অতিরিক্ত অ্যাপ চালু থাকা।
- প্রশ্ন-৩ঃ Cache পরিষ্কার করলে কি কোনো ক্ষতি হয়?
উত্তরঃ ক্যাশ পরিষ্কার করলে কোনো ক্ষতি হয় না। Cache পরিষ্কার করলে কেবল মাত্র এপে থাকা অস্থায়ী ফাইল মুছে যায়। ফলে ফোনের পারফরম্যান্স উন্নত হয়।
- প্রশ্ন-৪ঃ ফোনের Factory Reset করলে কি মোবাইল দ্রুত হয়?
উত্তরঃ যদি ফোনে সফটওয়্যারজনিত কোনো সমস্যা থাকে, তাহলে Factory Reset করলে ফোন অনেক দ্রুত কাজ করতে পারে।
মোবাইল হ্যাং হলে করণীয় সমূহ জানা থাকলে বেশিরভাগ সমস্যার সমাধান ঘরে বসে নিজেই করা সম্ভব। নিয়মিত ফোন Restart করা, স্টোরেজ খালি রাখা, Cache পরিষ্কার করা, সফটওয়্যার আপডেট করা এবং অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলার মাধ্যমে সহজেই ফোনের গতি বাড়ানো সম্ভব। তবে এসব করার পরও যদি আপনার ফোনে সমস্যা থেকে যায়, তাহলে আপনার স্মার্ট ফোনটি ভালো কোনো সার্ভিস সেন্টারে নিয়ে চেকাপ করানোই সবচেয়ে নিরাপদ ও উত্তম সিদ্ধান্ত।
ভালো থাকবেন।
বিঃদ্রঃ উপরের আর্টিকেলটি লিখেছেন কে-মাহমুদ। বানান, সজ্জা ও কিছু তথ্য পেতে অনলাইন ও এআই এর সহযোগিতা নেওয়া হয়েছে।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon