পিথাগোরাসের উপপাদ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পিথাগোরাসের উপপাদ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রাবলী

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় - সমবাহু, সমদ্বিবাহু, বিসমবাহু ও সমকোণী ত্রিভুজ


  • সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
  • সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
  • বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
  • সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
  • সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
  • যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র


ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিসমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
ত্রিভুজের ক্ষেত্রফল

পরিমিতির নাম শুনলেই যেন জ্বর আসে। পরিমিতির গাণিতিক সমস্যা সমাধানে আজকের এই প্রচেষ্টা। পরিমিতির সূত্রাবলী সম্পর্কে সঠিক ধারনার্জনের মাধ্যমেই আমরা গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবো। আশাকরি আজকের আলোচনায় পরিমিতি হবে খুব সোজা।



ত্রিভুজ কিঃ

ইংরেজী Triangle শব্দের বাংলা আভিধানিক অর্থ ত্রিভুজ। সাধারন্ত তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্র কে ত্রিভুজ বলে। সুতারং ত্রিভুজ হল তিনটি বাহু বা সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র বা রূপ। ত্রিভুজের ব্যবহার ব্যাপক। জ্যামিতি, ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতিক সূত্র ও ত্রিকোণমিতিক মান নির্ণয় সহ ভূমি ও ক্ষেত্রফল পরিমাপে ত্রিভুজ ও এর সূত্রাবলী প্রয়োগ হয়ে থাকে। ত্রিভুজের বৈশিষ্ট্য, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের মাধ্যমে গাণিতিক ও জ্যামিতিক সমস্যাবলীর সমাধান করা হয়ে থাকে। ত্রিভুজে তিনটি বাহু ও তিনটি কোণ থাকে। সকল ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিন কোণের যোগফল বা সমষ্টি এক সরলকোণ বা দুই সমকোণ বা ১৮০⁰ হয়। সমকোণী ত্রিভুুুজে পিথাগোরাস এক অনন্য উপপাদ্য বিবৃত করেছেন। সার্বিক দিক দিয়ে ত্রিভুজের ভুুুুুুমিকা ব্যাপক।


ত্রিভুজ ক্ষেত্র কিঃ

তিনটি রেখা বা বাহু দ্বারা আবদ্ধ হলেই তাকে ত্রিভুজ বলে। ক্ষেত্র বলতে জায়গা বোঝায়। সুতারং ত্রিভুজ ক্ষেত্র বলতে সেই জায়গা বা ক্ষেত্রকে বোঝায় যা তিনটি রেখা দ্বারা আবদ্ধ। অর্থাৎ তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা জায়গাকে ত্রিভুজ ক্ষেত্র বলে।



ত্রিভুজের প্রকারভেদঃ

কোণ ভেদে বা কোনের দিক দিয়ে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় যথা-

  • ১. সমকোণী ত্রিভুজ (যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০⁰ এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে) 
  • ২. সূক্ষকোণী ত্রিভুজ (যে ত্রিভুজের তিনটি কোণি ৯০⁰ থেকে ছোট তাকে সূক্ষকোণী ত্রিভুজ বলে) 
  • ৩. স্থূলকোণী ত্রিভুজ (যে ত্রিভুজের একটি কোণ ৯০⁰ থেকে বড় বা স্থূলকোণী তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে)

আবার, বাহু ভেদে বা বাহুর সমতা অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার যথা-

  • ১. বিসমবাহু ত্রিভুজ (যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিসমবাহু ত্রিভুজ বলে) 
  • ২. সমদ্বিবাহু ত্রিভুজ (যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে) 
  • ৩. সমবাহু ত্রিভুজ (যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে)


বাহু ও কোণ ভেদে ত্রিভুজের বৈশিষ্ট্য ও সমতা করণঃ

  • ১. সমকোণী ত্রিভুজ অনেক সময় সমদ্বিবাহু ত্রিভুজো হতে পারে আবার বিসমবাহু ত্রিভুজো হতে পারে কিন্তু কখনোই সমবাহু ত্রিভুজ হতে পারে না। 
  • ২. স্থূলকোণী ত্রিভুজ অনেক সময় সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে আবার বিসমবাহু ত্রিভুজ হতে পারে কিন্তু কখনোই সমবাহু ত্রিভুজ হতে পারে না। 
  • ৩. সূক্ষকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে আবার সমদ্বিবাহু ত্রিভুজো হতে পারে। 
  • ৪. সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষকোণী ত্রিভুজ হয়ে থাকে। 
  • ৫. সমদ্বিবাহু ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এমনকি সুক্ষকোণী ত্রিভুজো হতে পারে। 
  • ৬. বিসমবাহু ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এমনকি সুক্ষকোণী ত্রিভুজো হতে পারে।


যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ

  • ১. ভূমি = a এবং উচ্চতা = h ধরলে, ক্ষেত্রফল = ¹/₂ x ভূমি x উচ্চতা বা, ক্ষেত্রফল= ¹/₂ x a x h 
  • ২. অন্যভাবে বলা যায়, ক্ষেত্রফল= (ভূমি x উচ্চতা) ÷ ২ বা, ক্ষেত্রফল= ah÷2


সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিসমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমকোণী ত্রিভুজ


  • ১. অতিভুজ = a এবং উচ্চতা = h ধরলে, ক্ষেত্রফল = ¹/₂ x অতিভুজ x উচ্চতা বা, ক্ষেত্রফল= ¹/₂ x a x h 
  • ২. অন্যভাবে বলা যায়, ক্ষেত্রফল= (ভূমি x উচ্চতা) ÷ ২ বা, ক্ষেত্রফল= ah÷2 
  • ৩. অথবা, বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করা যাবে।


সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিসমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজ


সমবাহু ত্রিভুজের সমানসমান বাহু = a ধরলে, 
  • ১. ক্ষেত্রফল= √3/₄ x a² 
  •  ২. অথবা, ক্ষেত্রফল= √3a²/₄ 
  •  ৩. অথবা, ক্ষেত্রফল= √3a ÷ 4 
  • ৪. অথবা, ক্ষেত্রফল= √3/₄ গুণ একবাহুর বর্গ বা স্কয়ার। 
  • ৫. অথবা, ক্ষেত্রফল= ¹/₂ x ভূমি x উচ্চতা 
  • ৬. অথবা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র প্রয়োগ করা যাবে। 
  • ৭. অথবা, বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করা যাবে।


সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্রঃ

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিসমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমদ্বিবাহু ত্রিভুজ

  • ১. সমানসমান বাহু = a এবং ভূমি = b ধরলে, ক্ষেত্রফল= b/₄ √(4a²-b²) অথবা, ক্ষেত্রফল= (b÷4) x √(4a²-b²) অথবা, ক্ষেত্রফল= {b√(4a²-b²)}÷4 
  • ২. অথবা, ক্ষেত্রফল= ¹/₂ x ভূমি x উচ্চতা 
  • ৩. অথবা, বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করা যাবে।


বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিসমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
বিসমবাহু ত্রিভুজ


  • ১. একবাহু = a, অপরবাহু = b, অন্যবাহু c এবং অর্ধপরিসীমা s=(a+b+c)÷2 ধরলে, ক্ষেত্রফল= √{s(s-a)(s-b)(s-c)} 
  • ২. অথবা, ক্ষেত্রফল= ¹/₂ x ভূমি x উচ্চতা


কোনো ত্রিভুজের দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ

একটি বাহুর দৈর্ঘ্য a ও অপর বাহুর দৈর্ঘ্য b এবং বাহুদুটির অন্তর্ভূত বা ভিতরের কোণের পরিমাণ C⁰ ধরলে, 
  • ১. ক্ষেত্রফল= ¹/₂ ab sinC⁰ বা, ক্ষেত্রফল= {ab sinC⁰}÷2 
  • ২. অথবা, ক্ষেত্রফল= ¹/₂ x ভূমি x উচ্চতা


সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলঃ

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিসমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজ


  • ১. অতিভুজ = a এবং উচ্চতা = h ধরলে, ক্ষেত্রফল = ¹/₂ x অতিভুজ x উচ্চতা বা, ক্ষেত্রফল= ¹/₂ x a x h 
  • ২. অথবা, বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করা যাবে। 
  • ৩. সমানসমান বাহু = a এবং অতিভুজ = b ধরলে, ক্ষেত্রফল= b/₄ √(4a²-b²) 
  • ৪. অথবা, ক্ষেত্রফল= ¹/₂ x ভূমি x উচ্চতা 
  • ৫. সমকোণী-সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অথবা সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো সূত্র প্রয়োগ করা যাবে।


উপরোক্ত ক্ষেত্রফল গুলো নির্ণয়ের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দুটি বাহু ও অন্তর্ভূত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণীসমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই ভাগ গুলোতে বিভক্ত করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রশ্নে বাহু বা কোণের মান দেওয়া থাকলে যে যে মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী কোন ধরনের ক্ষেত্রফল প্রয়োগ করা যায় সেটি খেয়াল রাখতে হবে।



উপরের ক্ষেত্রফল গুলো বিশ্লেষণ থেকে আশাকরি সকলে এখন থেকে সকল ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারবো। ত্রিভুজ সম্পর্কে ধারণা দিতে পেরে আমরা আন্দিত। আশাকরি আমাদের সাথেই থাকবেন।


সকলের শুভকামনায় আজ বিদায়-
কে-মাহমুদ
২৭-১২-২০২০

শনিবার

পিথাগোরাসের উপপাদ্য

সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য


জ্যামিতিঃ সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ।



ভূমিকাঃ

কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার যথা সুক্ষকোণী ত্রিভুজ, স্থুলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। কোন ভেদে ত্রিভুজের মধ্যে সমকোত্রিভুজ অতিব গুরুত্বপূর্ণ।


সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য
সমকোণী ত্রিভুজ


পিথাগোরাস, একজন ধর্ম যাজক ও গণিতবিদ। তিনি আবিষ্কার করলেন, "সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর বাহু দ্বয়ের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।"


পিথাগোরাসের তত্ত্বগত ধারনা আজ গণিত শাস্ত্রে খুলে দিয়েছে অনন্য সব নতুন দিগন্ত। জ্যামিতি আর ত্রিকোণমিতি সূত্রাবলীর মাধ্যমে আজ সমাধান করা সম্ভব হচ্ছে অনেক জটিল জটিল সমস্যার সমাধান। সমকোণী ত্রিভুজ আর পিথাগোরাস যেন একে অপরের পরিপূরক।



প্রিয় বন্ধুরা সকলের শুভ কামনা করছি। আশা ও বিশ্বাস সকলে ভালোছিলে এবং পরম করুণাময়ের রহমতে ভালো আছ। পূর্বের পাঠে আমাদের আলোচনা দেখতে এখানে ক্লিক কর। আজ সিদ্ধান্ত নিয়েছি আমারা আলোচনা করব সমকোণী ত্রিভুজ নিয়ে। ত্রিকোণমিতি আর জ্যামিতিতে যার ভূমিকা অপরিসীম। আর পরীক্ষার প্রস্তুতি হিসাবে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত ধারনা কখনো বাধ দেওয়া চলে না। তাহলে আর কথা নয়। এবার শুরু করা যাক সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ ও তা প্রমাণ পদ্ধতি।




সমকোণ কি?

যে কোণের পরিমান ৯০ ডিগ্রী (90°) তাকে সমকোণ বলে। অর্থাৎ ৯০° এর সমান কোণ কে সমকোণ বলে বা ৯০° কোণ কেই সমকোণ বলে। মনে রাখতে হবে যে একটি রেখার সাথে অপর একটি রেখা খাড়া বা সোজা ভাবে মিলিত হলে সমকোণ উৎপন্ন হয়। সাধারন্ত আমরা যদি কোন সরল রেখার উপর লম্ব আকি তবে সমকোণ উৎপন্ন হয়। এক সমকোণ সমান ৯০°।




সমকোণী ত্রিভুজ কি?

সাধারন্ত যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০° এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা জানি যে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° তাই সমকোণী ত্রিভুজে যেহেতু একটি কোণ সমকোণ বা ৯০° এর সমান তাই এর অপর দুই কোণের কোনটিই সমকোণ এমন কি স্থুল কোণ হোতে পারে না। তাই সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ সুক্ষকোণ হয়ে থাকে। সুতারং এটা বলতে পারি যে যদি কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তবে অপর দুটি কোণ অবশ্যই সূক্ষকোণ হবে। তাই সমকোণী ত্রিভুজ হল এমন ত্রিভুজ যার একটি কোণ সমকোণ থাকে। সুতারং যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে।




বর্গ কি?

পিথাগোরাস এর সূত্র প্রমান ও বুঝতে হলে বর্গ সম্পর্কিত ধারনা থাকা অতিব গুরুত্বপূর্ন। সাধারন্ত যদি কোন চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণ গুলো সমকোণ হয় তবে তাকে বর্গ বলে। বর্গের প্রত্যেকটি বাহু সমান এবং এর ক্ষেত্রফল এক বাহুর বর্গ বা স্কয়ার। যদি ABCD কোন বর্গ হয় এবং তার চারটি বাহু AB, BC, CD, DA হয় তবে AB=BC=CD=DA হবে, আর এই বর্গের ক্ষেত্রফল হবে AB² বা BC² বা CD² বা DA²। অন্যদিকে যেহেতু বর্গের প্রতিটি বাহু সমান তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি a ধরি তবে ক্ষেত্র ফল হবে a² বা a এর বর্গ। অর্থাৎ কোন বর্গের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের যে কোন এক বাহুর বর্গ বা স্কয়ার।



ত্রিভুজে সদৃশ্যতা

দুই বা ততোধিক ত্রিভুজে নানা ভাবে নানা রকম সদৃশ্যতা লক্ষ্য করা হয়। এর মাধ্য একটি সূত্র হল, যদি দুটি ত্রিভুজের কোণ গুলির পরিমাপ সমান সমান হয় তবে তাদের বাহুগুলোর অনুপাত সমান সমান হবে।



সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রের প্রমাণঃ

"সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।"


মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ B=এক সমকোণ, অতিভুজ AC। প্রমান করতে হবে যে AC²=AB²+BC²

  • B থেকে AC এর উপর BD লম্ব আকি যা ত্রিভুজ ABC কে সমকোণী ত্রিভুজ ABD ও সমকোণী ত্রিভুজ CBD এ বিভক্ত করে।
    সহজ পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য,সমকোণী ত্রিভুজ,অতিভুজ এর উপর অংকিত বর্গক্ষেত্র
    সসমকোণী ত্রিভুজে লম্ব অংকন
  • এখন ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABD উভয়ি সমকোণী ত্রিভুজ এবং এদের সাধারন (মিল আছে এমন) কোণ A বলে ত্রিভুজ দুটি সদৃশকোণী। ফলে ১ম ত্রিভুজের অতিভুজ / ২য় ত্রিভুজের অতিভুজ = ১ম ত্রিভুজের এক বাহু / ২য় ত্রিভুজের এক বাহু। অর্থাৎ AC / AB = AB / AD বা, আড় গুন করে পাই AC.AD=AB²------(i)
    সহজ পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য,সমকোণী ত্রিভুজ,অতিভুজ এর উপর অংকিত বর্গক্ষেত্র
    দুটি ত্রিভুজে সদৃশ্যতা
  • অনুরূপ ভাবে ত্রিভুজ ABC ও ত্রিভুজ CBD উভয়ি সমকোণী ত্রিভুজ এবং এদের সাধারন কোণ C বলে ত্রিভুজ দুটি সদৃশকোণী। ফলে ১ম ত্রিভুজের অতিভুজ / ২য় ত্রিভুজের অতিভুজ = ১ম ত্রিভুজের এক বাহু / ২য় ত্রিভুজের এক বাহু। অর্থাৎ AC / BC = BC / CD বা, আড় গুন করে পাই AC.CD=BC²---------(ii)
    সহজ পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য,সমকোণী ত্রিভুজ,অতিভুজ এর উপর অংকিত বর্গক্ষেত্র
    সদৃশ্যতা
  • (i) ও (ii) যোগ করে পাই, AC.AD+AC.CD=AB²+BC² বা, কমন নিয়ে পাই AC(AD+CD)=AB²+BC² বা AC.AC=AB²+BC² বা AC²=AB²+BC² (প্রমাণিত)



বিশেষ দ্রষ্টব্যঃ

AD ও CD যোগ করে পাওয়া যায় AD+CD যা মিলে হয় সম্পুর্ণ AC বাহু, তাই AC+CD এর পরিবর্তে AC লিখা হয়েছে।


তা বন্দুরা একটা জিনিস মনে রেখ আর তা হল সমকোণীী ত্রিভুজে কোন বাহুর উপর অংকিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল হবে সেই বাহুর বর্গ। এজন্য অতিভুজ AC এর উপর অংকিত বর্গের ক্ষেত্রফল হবে AC এর বর্গ বা AC²। তাই বাহু গুলোর উপর অংকিত বর্গের ক্ষেত্রফল বোঝাতে AC², BC², AB² ব্যবহার করা হয়েছে।




কে-মাহমুদ
২৮-১২-২০১৯