Tag question এর সহজ পদ্ধতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Tag question এর সহজ পদ্ধতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার

WH Question কি - ব্যবহারের নিয়ম

Wh-Question কাকে বলে, প্রকারভেদ ও সহজ ব্যবহার



  • WH-Question কি বা কাকে বলে
  • Wh question ব্যবহারের নিয়ম বা সহজ পদ্ধতি
  • Wh question কত প্রকার ও কি কি
  • Wh question গঠণের সকল নিয়ম


WH-Question কি কি, Wh question কাকে বলে, Wh question ব্যবহারের নিয়ম, সহজ নিয়ম ও পদ্ধতি, Wh question এর প্রকারভেদ, Wh question গঠণের সকল নিয়ম, Exercise
WH-Question কি ও ব্যবহার


Question বা প্রশ্ন কিঃ

আমরা যে সকল বাক্য বা sentence দ্বারা কোনো কিছু জানার, শোনার বা করার বা মনের অব্যক্ত ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করি সেই সকল বাক্য বা sentence কে question বা প্রশ্ন বলে। প্রশ্ন করার ক্ষেত্রে Wh-Question গঠণ করার নিয়ম জানা খুবি গুরুত্বপূর্ণ। Wh-question দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা নিয়ে আশাকরি আজ সঠিক ধারনা পাবো।




Question এর প্রকারভেদঃ

আমরা সচরাচর যে সকল প্রশ্ন করে থাকি সেগুলো লক্ষ্য করলে দেখতে পাবো কিছু প্রশ্ন আছে যেগুলোর মাঝে যে উত্তর চাওয়া হচ্ছে তার পুরোটা আছে, যেমন- তুমি সকালে ভাত খেয়েছ তো? আবার কিছু প্রশ্ন আছে যা দিয়ে হ্যা অথবা না উত্তর আশা করা হয়, যেমন- তুমি সকালে ভাত ছেয়েছ, তাই তো? আবার কিছু প্রশ্ন আছে যে প্রশ্ন দ্বারা অজানা কে জানতে বা না জানা উত্তর খুজতে ব্যবহার করা হয়, যেমন- তুমি সকালে কি করেছ? প্রশ্ন কে নানান ভাবে ভাগ করা গেলেও আমরা আজ Question বা প্রশ্ন কে ৩ টি ভাগে ভাগ করবো(লেখক প্রয়োজনের দিক বিবেচনা করে এই ভাগ গুলো করেছেন)। যথা-

  • ১. শুরুতে Auxiliary Verb যুক্ত Question
  • ২. Question Tag বা Tag Question
  • ৩. WH-Question






WH-Question কি বা কাকে বলেঃ

যে সকল প্রশ্নের উত্তর অজানা বা যে সকল প্রশ্ন কোনো কিছু জানতে করা হয়ে থাকে সে সকল প্রশ্ন কে WH-Question বলা হয়ে থাকে। এ সকল প্রশ্ন করতে বাক্যের শুরুতে যে সকল শব্দ বা word ব্যবহার করা হয়ে থাকে তাদের প্রথম অক্ষর বা latter সবসময় W অথবা H দ্বারা শুরু হয় বলে এ সকল প্রশ্ন কে Wh-Question বলা হয়ে থাকে। WH-Question এর উত্তর কখনো হ্যা/yes অথবা না/no দিয়ে প্রদান করা যায় না।




Wh-word কিঃ

যে সকল শব্দ বা word দিয়ে Wh-Question করা হয় সে সকল শব্দ কে wh-word বলে। কয়েকটি wh-word হলো- what, who, where ইত্যাদি।




Wh Question কয়টি ও কি কি এবং প্রকারঃ

Wh-Question করতে সাধারন্ত what বা কি, when বা কখন, where বা কোথায়, who বা কে, whom বা কাকে, which বা কোনটি, whose বা কাহার বা যাহার, why বা কেন এবং how বা কেমন বা কত শব্দ গুলো ব্যবহার করা হয়ে থাকে। সুতারং Wh-Question সাধারন্ত ৯ প্রকার।




Wh-question এর ব্যবহার ও উত্তর করার নিয়মঃ

Wh-Question যে tense এ থাকবে উত্তর ঠিক সেই tense এই দিতে হয় (Tense এর ব্যবহার জানতে এখানে ক্লিক করুন)। নিম্নে Wh-question এর ব্যবহার ও উত্তর করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো- 




What এর ব্যবহারঃ

What অর্থ কি। সাধারন্ত কোনো বস্তু বা বস্তুবাচক বিষয় সম্পর্কে বা বিষয়ের নাম বা পদবী জানতে বা প্রশ্ন করতে what ব্যবহার করা হয়ে থাকে। যেমন- তোমার নাম কি? What is your name? তোমার গরুটি কি খায়? What does your cow eat? তার নাম কি? What is his name?




Who এর ব্যবহারঃ

Who এর ব্যবহারের নিয়ম খুবি সোজা। Who অর্থ কে। কোনো ব্যক্তি কে বোঝাতে বা ব্যক্তির নাম বোঝাতে who দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তোমার বন্ধু কে? Who is your friend? কে হয় একজন কৃষক? Who is a farmer?




Whom এর ব্যবহারঃ

Whom অর্থ কাকে। Whom মূলত who এর object রূপ বা objective রূপ (subject object ও person সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন)। কোনো ব্যক্তি কে বোঝাতে whom ব্যবহার করা হয়। who দ্বারা ব্যক্তিকে সরাসরি বোঝায় কিন্তু whom দ্বারা কোনো ব্যক্তি দ্বারা অন্য ব্যক্তি কে বোঝালে whom ব্যবহার করা হয়। যেমন- তুমি কাকে চাও? Whom do you want?




Whose এর ব্যবহারঃ

Whose অর্থ কার বা কাহার। Who এর possessive রূপ হিসেবে whose ব্যবহার করা হয় (possessive সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন)। কোনো বস্তু বা কোনো কিছু কার বা কাহার এমন প্রশ্ন করতে whose ব্যবহার করা হয়। Whose দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে। যে বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয় সেই বস্তুটি সবসময় whose এর পরে বসে। Whose pen, whose book ইত্যাদি। যেমন- এই কলমটি কার? Whose pen is this? 




Why এর ব্যবহারঃ

Why অর্থ কারণ বা কেন বা কি কারণে। সাধারন্ত কোনো কিছু সংঘটিত হওয়ার কারণ জানতে why দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তুমি কেনো সেখানে গিয়েছিলে? Why did you go there? 




When এর ব্যবহারঃ

When শব্দের অর্থ কখন। সাধারন্ত কোনো কিছু সংঘটিত হওয়ার সময় জানতে when ব্যবহার করা হয়ে থাকে। যেমন- তুমি কখন বাড়ি যাবে? When do you go home?




Where এর ব্যবহারঃ

Where শব্দের অর্থ কোথায়। কোনো জায়গা বা স্থানের বা অবস্থানের নাম জানতে where দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তোমার বন্ধু কোথায় থাকেন?Where does your friend live in? তোমার কলমটি কোথায়? Where is your pen?




Which এর ব্যবহারঃ

Which অর্থ কোনটা। বহু ব্যক্তি বা বস্তুর মাঝ থেকে কিছু পছন্দ করতে বা বাছাই করতে which ব্যবহার করা হয়। যেমন- তোমার কলম কোনটি? Which is your pen?




How এর ব্যবহারঃ

How অর্থ কেমন। কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা সম্পর্কে জানতে how ব্যবহার করা হয়। যেমন- তুমি কেমন আছো? How are you? তোমার কলমটি কেমন? How is your pen?




★নিচে কিছু Wh-Phrase ব্যবহারের নিয়ম তুলে ধরা হলো- 




What time এর ব্যবহারঃ

সময় জানতে কখন অর্থে What time ব্যবহার করা হয়। যেমন- ক্লাসটি কখন শেষ হবে? What time will the class stop? 




What kind এর ব্যবহারঃ

প্রকার বা শ্রেণী বা ধরন অর্থে what kind ব্যবহার করা হয়। যেমন- সে কোন ধরনের বালিকা ছিলো? What kind of a girl she was?




How many এর ব্যবহারঃ

How many অর্থ কত। কোনো কিছুর সংখ্যা জানতে চাইতে how many ব্যবহার করা হয়। অর্থাৎ সংখ্যা গনণনা অর্থে how many ব্যবহৃত হয়। যেমন- তুমি কত গুলো কলম চাও? How many pens do you want?




How much এর ব্যবহারঃ

কোনো কিছুর মূল্য বা টাকার পরিমান জানতে চাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছুর সংখ্যা জানতে চাইতে how much ব্যবহার করা হয়। যেমন- কলমটির মূল্য কত হতে পারে? How much does the pen's price?




How old এর ব্যবহারঃ

কারো বয়স জানতে চাইতে how old ব্যবহার করা হয়। যেমন- তোমার বয়স কত? How old are you?




How long এর ব্যবহারঃ

দৈর্ঘ্য বা প্রস্থ বা লম্বা জানতে চাইতে how long ব্যবহার করা হয়। যেমন- তোমার কলম কতটুকু লম্বা? How long is your pen?




How far এর ব্যবহারঃ

দুইটি জিনিসের মাঝে ফারাক, তফাৎ, পার্থক্য বা দূরত্ব জানতে চাইতে how far ব্যবহার করা হয়। যেমন- কলকাতা থেকে ঢাকার দূরত্ব কত? How far is Dhaka from Kolkata?




How often এর ব্যবহারঃ

কত সংখ্যাক বা কতবার বোঝাতে how often ব্যবহার করা হয়। তুমি কতবার কলমটি নেবে? How often do you take the pen?




How way এর ব্যবহারঃ

কোন প্রকারে বা কোন উপায়ে জানতে চাইতে how way ব্যবহৃত হয়। তুমি কোন উপায়ে লিখবে? How way will you write?




How come এর ব্যবহারঃ

কোন কারণে অর্থে how come ব্যবহার করা হয়। যেমন- তুমি কি কারণে এটি করেছ? How come have you done?




Example: Wh Question & Answer:


1. What is your name? 

Ans: My name is Rodela.

2. How are you? 

Ans: I am fine.

3. How many books do you need? 

Ans: I want a book.

4. Which pen do you need? 

Ans: I need this red pen.

5. Whom do you want? 

Ans: I want you.

6. Who is your brother? 

Ans: K-Mahmud is my brother.

7. Where did you stay? 

Ans: I stood in Dhake.

8. When will you go? 

Ans: I will go tomorrow.

9. Why had she hated you? 

Ans: She had hatted me for my mistook.

10. How old is your pet? 

Ans: My pet is five years old.



কে-মাহমুদ

০৯-০২-২১

শুক্রবার

Modal এর সহজ নিয়ম

Modal Auxiliary Verb - কি, ব্যবহার ও নিয়ম


  • Auxiliary verb এর ব্যবহার 
  • Modal verb বসানোর নিয়ম
  • কি কাকে বলে অর্থ ও প্রকার
  • Modal verb এর list বা তালিকা
  • মডেল verb বসানোর সহজ, শর্ট বা সংক্ষিপ্ত নিয়ম


Modal auxiliary verb এর ব্যবহার, Modal verb বসানোর নিয়ম, সহজ শর্ট বা সংক্ষিপ্ত নিয়ম, কাকে বলে অর্থ ও প্রকার, Modal verb এর list বা তালিকা, মডেল verb
Modal Auxiliary Verb


Modal verb এর উৎপত্তিঃ

ইংরেজী বাক্যে verb বা ক্রিয়ার ভূমিকা অপরিসীম। ইংরেজী কোন বাক্য verb বা ক্রিয়া ছাড়া গঠণ করা প্রায় অসম্ভব। কিছু ব্যতিক্রম ছাড়া ইংরেজী সকল sentence বা বাক্যে তাই verb বা ক্রিয়া ব্যবহার করা হয়। ইংরেজীতে verb বা ক্রিয়াকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়ে থাকে, finite verb বা সমাপিকা ক্রিয়া ও infinite verb বা অসমাপিকা ক্রিয়া। অন্য দিকে finite verb বা অসমাপিকা ক্রিয়া কে আবার ২ ভাগে ভাগ করা হয়ে থাকে, Main verb বা Principal verb বা প্রধান ক্রিয়া এবং Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া। Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়াকে আবার অনেক গুলো ভাগে ভাগ করা হয়ে থাকে তার এক ভাগ বা প্রকারের নাম Modal verb বা Modal auxiliary বা মডেল ভার্ব বা মডেল সাহায্যকারী ক্রিয়া।



Modal verb বা Modal Auxiliary কিঃ

সাধারণত যে সকল verb বা ক্রিয়ার সরাসরি অর্থ হয় না সে সকল verb কে Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া বলে। বাক্যে ব্যবহৃত অন্য সকল verb ও subject বা object কে সাহায্য করতে আসে বলেই এদের Auxiliary বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়ে থাকে। সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb এর মধ্যে যে সকল Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া Subject বা কর্তা এবং Object বা কর্ম এর ভাব বা অর্থ বা Mood অনুযায়ী ব্যবহার করা হয় সে সকল Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়াদের Modal verb বা Modal auxiliary বা মডেল ক্রিয়া বলে। সুতারং Modal verb বা Modal auxiliary verb মূলত এক ধরনের সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb যা Subject ও Object এর ভাব বা অর্থ বা Mood বা ধরন অনুযায়ী বাক্যে ব্যবহৃত হয় এবং যা একেক ধরনের বাক্যে একেক অর্থ বা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।



Modal verb এর বৈশিষ্ট্যঃ

Modal verb এর বৈশিষ্ট্য গুলো নিম্নরূপ-

  • ১. Modal verb এর প্রকৃত কোন অর্থ নেই। 
  • ২. বাক্যের Subject ও Object এর ধরন বা Mood অনুযায়ী এদের ব্যবহার করা হয়। 
  • ৩. Modal verb বা Modal auxiliary যেহেতু এক ধরনের সাহায্যকারী ক্রিয়া তাই এরা অন্য সকল প্রধান ক্রিয়াকে সাহায্য করতেও ব্যবহৃত হয়। 
  • ৪. একি Modal verb ভিন্ন ভিন্ন বাক্যে বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।
  • ৫. Modal verb এর পরে Assertive sentence এ অবশ্যই একটি মূল verb বসাতে হয় এবং Interrogative এবং Optative sentence এ Modal verb এর পর subject এবং তার পর মূল verb বসাতে হয়।
  • ৬. Modal verb বা Modal auxiliary এর পর মূল verb এর সব সময় ১ম  রূপ বসাতে হয়।
  • ৭. Semi Modal এর ক্ষেত্রে Modal verb এর পর to ব্যবহার করলে প্রশ্নবোধক বাক্য বা নেগেটিভ বাক্য গঠণের সময়  Do, Does, Did বা অন্য কোন সাহায্যকারী verb বসাতে হয় এবং to এর পর মূল verb বসাতে হয়। যেমন- Does he dare to go there? বা, সে কি সেখানে যাওয়ার সাহস রাখে?
  • ৮. বেশির ভাগ Modal verb ভবিষ্যতের সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়।


Modal Auxiliary verb এর List বা তালিকা বা প্রকারভেদঃ

Modal verb বা Modal Auxiliary কয়টি বা কিকি আসলে সেগুলো সঠিক ভাবে বলা যায় না। কারন অনেক Main verb অনেক সময় বাক্যে Modal verb এর মত কাজ করে। Modal Auxiliary verb এর অনেক গুলো প্রকার রয়েছে। List বা তালিকা অনুযায়ী বেশির ভাগ ব্যবহৃত Modal Auxiliary গুলো হল-

১. Shall ২. Will ৩. Should ৪. Would ৫. Can ৬. Could ৭. May ৮. Might ৯. Must/Have to/Has to/Had to ১০. Ought to.


এছাড়া কিছু Semi Modal বা অর্ধ বা প্রায় মডেল বা Main verb হওয়া সত্ত্বেও মডেল auxiliary এর মত ব্যবহৃত হয় বা কাজ করে এমন আরো কিছু Modal verb রয়েছে যেমন-

১১. Need/Need to ১২. Used/Used to ১৩. Dare/Dare to ইত্যাদি।



Modal Auxiliary এর ব্যবহার বা বসানোর নিয়মঃ

মডেল verb বসাতে এর নিয়ম গুলো সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। নিম্নে মডেল verb বা Modal verb বাক্যে বসানোর সহজ ও শর্ট বা সংক্ষিপ্ত নিয়ম বা এদের ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হলো-


Shall বসানোর নিয়মঃ

  • ১. ভবিষ্যতে কোন কিছু হবে বা ঘটবে এমন দৃঢ় বর্তমানের কাছাকাছি কোন সম্ভাবনা বোঝাতে First person তথা I এবং We এর পর shall ব্যবহার করা হয়। যেমন- I shall go with you বা, আমি তোমার সাথে যাব। 
  • ২. আদেশ বা নির্দেশ বা হুমকি বোঝাতে 2nd person তথা You ও 3rd person তথা He বা, She এর পরে shall ব্যবহার করা হয়। যেমন- He shall respect my orders. বা, সে (অবশ্যই) আমার আদেশের উপর শ্রদ্ধা দেখাবে। 
  • ৩. দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে 2nd person তথা You ও 3rd person তথা He বা She এর পরে shall ব্যবহার করা হয়। যেমন- He shall sorrow. বা, সে অবশ্যই দুঃখ প্রকাশ করবে। 
  • ৪. ইচ্ছা বা অনুমতি বা মতামত বোঝাতে I ও we এর পর shall বসে। যেমন- Shall I take your pen? বা,  আমি কি আপনার কলমটি নিতে পারবো?

Will বসানোর নিয়মঃ

  • ১. ভবিষ্যতের অনুমান, প্রতিশ্রুতি, অভ্যাস ইত্যাদি প্রকাশ করতে 2nd person বা you এবং সকল 3rd person এর পর will বসানো হয়। যেমন- He will go to school tomorrow. বা, সে আগামীকাল বিদ্যালয়ে যাবে। 
  • ২. ইচ্ছা বা wish, দাবি বা demand, আদেশ বা order এবং অনুরোধ বা request বোঝাতে নিকট তম ভবিষ্যতে will ব্যবহার করা হয়। যেমন- Will you do this at once? বা, তুমি কি এক্ষুনি এটি করবে?

Should ব্যবহারের নিয়মঃ

  • ১. জোরের সাথে কিছু করা উচিৎ বা উচিৎ নয় এমন অর্থে Should ব্যবহার করা হয়। যেমন- You should respect your parents. বা, পিতামাতার প্রতি তোমার শ্রদ্ধা দেখানো উচিৎ।
  • ২. কারো মতামত জানতে Should ব্যবহার করা যায়। যেমন-  Should you go home with me? বা, তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও?
  • ৩. কিছু আশা করা হয় বা কিছু ছিল বা ঘটে ছিল এমন বর্ণনা প্রদানে Should ব্যবহৃত হয়। যেমন- There should make a big building. বা, এখানে বড় একটি দালান তৈরি করা হয়েছিল।

Would ব্যবহারের নিয়মঃ

  • ১. ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে কল্পনা যুক্ত বাক্যের সাথে would ব্যবহার করা যায়। যেমন- Would that I were a king! বা, আমি যদি রাজা হতাম!
  • ২. If বা Had যুক্ত বাক্যের সাথে ইচ্ছা প্রকাশ করলে, বাক্যের সাথে কল্পনা যোগ করতে would ব্যবহার করা যায়। যেমন- If I were you, I would love him. বা, আমি যদি তুমি হতাম, তবে আমি তাকে ভালোবাসতাম।
  • ৩. অতীত কালে নিয়মিত কিছু হত বা অতীতকালের অভ্যাস বোঝাতে would ব্যবহার করা যায়। যেমন- Every morning He would bring a boil egg for me. বা, প্রত্যেক সকালে সে আমার জন্য সিদ্ধ করা ডিম আনতো।
  • ৪. বিনয়ের সাথে অনুরোধ করতে would ব্যবহার করা যায়। যেমন- Would you show me your nail, please? বা, তুমি কি দয়াকরে আমাকে তোমার নখ দেখাবে?
  • ৫. ইচ্ছা প্রকাশ করতে বা কোন পছন্দ বোঝাতে would ব্যবহৃত হয়। যেমন- I would rather drink tea than coffee. বা, আমি কফি পান করার চেয়ে চা পান করেই থাকবো।

Can বসানোর নিয়মঃ

  • ১. বর্তমানে কোন কিছু পারা অর্থে can ব্যবহৃত হয়। যেমন- I can do it. বা, আমি ইহা করতে পারি।
  • ২. বর্তমানে অনুমতি চাইতে Can ব্যবহার করা যায়। যেমন- Can I do it? বা, আমি কি ইহা করতে পারি?
  • ৩. বর্তমানে সামর্থের সাথে সম্ভাবনা বোঝাতে Can ব্যবহার করা যায়। যেমন- He can love me. বা সে আমাকে ভালোবাসতে পারে।

Could বসানোর নিয়মঃ

  • ১. Can এর ২য় রূপ Could. সুতারং ব্যবহার Can এর মতই। সাধারন্ত অতীত কালে কোন কিছু পারা অর্থে Could ব্যবহৃত হয়। যেমন, He could do that. বা, সে ঐটি করতে পারত।
  • ২. অতীত ও ভবিষ্যতে বিনয়ের সাথে অনুমতি নিতে Could ব্যবহার করা হয়। যেমন- Could I do it, please? বা, আমি কি ইহা দয়া করে করতে পারব?
  • ৩. ভবিষ্যতে সামর্থের সাথে সম্ভাবনা বোঝাতে Could ব্যবহার করা হয়। যেমন- He could love me. বা, সে সম্ভবত আমাকে ভালোবাসতে পারে।

May ব্যবহারের নিয়মঃ

  • ১. অধিক সম্ভাবনা বোঝাতে May ব্যবহৃত হয়। যেমন- I may go home, tonight. বা, আমি সম্ভাবত আজরাতে বাড়ি যাব।
  • ২. বিনয়ের সাথে কিছু চাইতে বা বর্তমানে কোন অনুমতি চাইতে May ব্যবহার করা হয়। যেমন- May I come in sir? বা, আমি কি ভিতরে আসতে পারি, স্যার?
  • ৩. Imperative sentence এ আশির্বাদ অর্থে বাক্যের শুরুতে May বসে। যেমন- May you live long. বা,  তুমি দীর্ঘজীবী হও।

Might ব্যবহারের নিয়মঃ

  • ১. May এর Past form  হচ্ছে Might. সুতারং Might এর ব্যবহার May এর মতই এবং অতীত কালের সম্ভাবনা বোঝাতে Might ব্যবহৃত হয়। যেমন- He might come that. বা, সে সম্ভাবত ওখানে আসতো।
  • ২. May থেকে আরো কম সম্ভাবনা থাকলে Might ব্যবহার করা হয়। যেমন- He might come today. বা, সে সম্ভবত আজ আসতেও পারে।

Must/Have to/Has to/Had to বসানোর নিয়মঃ

  • ১. Must, have to, has to অর্থ অবশ্যই হবে এমন এবং এদের Past Form বা v2 হচ্ছে Had to.
  • ২. জোর দিয়ে কোন আদেশ বা নিষেধ বোঝাতে Must/Have to/Has to ব্যবহৃত হয়। যেমন- You must not do it. বা তুমি অবশ্যই ইহা করবে না।
  • ৩. কোন কিছুর সম্ভাবনা এমনকি পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও Must/Have to/Has to বসে। যেমন- You must obey your parents. বা, তুমি অবশ্যই তোমার পিতামাতাকে শ্রদ্ধা করবে।

Ought to ব্যবহারের নিয়মঃ

  • ১.  Ought to এবং Must একি অর্থ বহন করে। তবে Must যেখানে বসবে সেখানে Must থেকে কিছুটা দূর্বল কথা বলতে বা দূর্বল প্রয়োজন বোঝাতে বা কর্তব্য বোঝাতে Ought to ব্যবহৃত হয়। যেমন- You ought to help the poor. বা, তোমার গরীবদের সাহায্য করা উচিৎ।
  • ২. কাওকে কোন পরামর্শ প্রদান করতে Ought to ব্যবহার করা যায়। যেমন- You ought to do it carefully.  বা, তুমি অবশ্যই সাবধানের সাথে ইহা করবে।

Need/Need to ব্যবহারের নিয়মঃ

  • ১. মূল verb হিসেবে Need অর্থ প্রয়োজন। কিন্তু Modal  verb হিসেবে need প্রয়োজন নয় বা দরকার নেই এমন অর্থে not এর সাথে ব্যবহার করা হয়। যেমন- You need not go to market. বা তোমার মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই।
  • ২. Negative Answer বা না বোধক উত্তর কারো কাছ থেকে আশা করলে, তাকে কোন প্রশ্ন করতে need ব্যবহার করা যায়। যেমন- Need I say something? বা, আমার কি আর কিছু বলা প্রয়োজন?

Used to বসানোর নিয়মঃ

  • ১. মূল verb হিসাবে Use অর্থ ব্যবহার। Use এর ২য় রূপ Used সুতারং অতীতে কোন কিছু পর্যায়ক্রমে ঘটত বা নিয়মিত হতো এমন অর্থ বোঝাতে Used to ব্যবহার করা হয়। যেমন- He used to do it regularly. বা, সে নিয়মিত ইহা করত।

Dare/Dare to বসানোর নিয়মঃ

  • ১. মূল verb হিসেবে Dare অর্থ সাহস। Modal verb এর ক্ষেত্রে Dare তাই ধমক বা ভয় ভীতি দেখানো অর্থে ব্যবহৃত হয়। যেমন- You dare not go there. বা, তুমি সেখানে যাওয়ার সাহস রাখ না। Dare he go there? সে কি সেখানে যাওয়ার সাহস রাখে?

শুভকামনায়-
কে-মাহমুদ 
১১-১২-২০২০

রবিবার

Shall Will - Should Would - বসানোর নিয়ম

Shall Will Should Would ব্যবহারের নিয়ম


  • Shall, Will, Should, Would কি
  • Future tense এ ব্যবহারের নিয়ম
  • শর্ট, সংক্ষিপ্ত ও ছক আকারে ব্যবহার
  • Modals verb হিসাবে ব্যবহারের নিয়ম

Shall, Will, Should, Would, বসানোর নিয়ম, Future tense  এ ব্যবহার, শর্ট, সংক্ষিপ্ত ও ছক আকারে, Modals Auxiliary হিসাবে
Shall Will Should Would নিয়ম


আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না যে Shall বা Will কি বা Should বা Would ই বা কি, কখন এবং কোথায় বসে বা ব্যবহার করা হয় অথবা Shall বা Will এর রূপ গুলো কি কি। আমাদের আজকের আলোচনার বিষয় Shall, Should ও Will, Would এর বিস্তারিত। এই পাঠ শেষে আমরা Shall Will Should Would সম্পর্কে বিস্তারিত ধারনা পাবো।


Shall Will কিঃ

ইংরেজী ভাষায় কোন বাক্য গঠনের জন্য verb বা ক্রিয়া বা কাজ অবশ্যই প্রয়োজন। Verb বা ক্রিয়াকে ২ ভাগে ভাগ করা যেতে পারে, finite verb ও infinite verb. Finite verb কে আবার Main verb বা প্রধান ক্রিয়া এবং Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে ভাগ করা যেতে পারে। Shall ও Will হল verb বা ক্রিয়া এবং এদের Auxiliary verb এর ভাগে বা তালিকায় ধরা হয়। অর্থাৎ Shall বা Will হল Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া। Shall এর ২য় ও ৩য় রূপ should এবং will এর ২য় ও ৩য় রূপ would.


Shall ও Will এর রূপঃ

Shall মূলত verb এর প্রথম রূপ বা present form এবং shall এর ২য় ও ৩য় উভয় রূপ হচ্ছে should. অন্য দিকে will মূলত verb এর প্রথম রূপ বা present form এবং will এর ২য় ও ৩য় উভয় রূপ হচ্ছে would. Shall+not=Shan't, Will+not=Won't, Should+not=Shouldn't এবং Would+not=Wouldn't হয়।


Person অনুযায়ী Shall, Should, Will, Would এর সম্পর্কঃ

Shall এর ২য় ও ৩য় রূপ হচ্ছে should, সুতরাং shall যে সকল person এর ক্ষেত্রে ব্যবহৃত হয় should ও সে সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। অন্যদিকে, will এর ২য় ও ৩য় রূপ হচ্ছে would, সুতরাং will যে সকল ক্ষেত্রে ব্যবহৃত হয় would ও সে সকল person এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।


Auxiliary verb বা সাহায্যকারী verb হিসাবে Shall Will প্রকরণঃ

আগেই আলোচনা করা হয়েছে যে ফাইনাইট verb কে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়, Main verb ও Auxiliary verb. অন্যদিকে এই Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়াকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে তার এক ভাগের নাম Modal Auxiliary আর shall ও will এই Modal Auxiliary verb বা মডাল verb এর শ্রেণী ভুক্ত বা শ্রেণিগত সাহায্যকারী verb বা ক্রিয়া। তাই shall ও will কে Modal Auxiliary বা মডাল verb বলা হয়ে থাকে।


Shall ও Will কি আলাদা বা ভিন্ন অর্থ প্রকাশ করেঃ

Shall এবং Will মূলত একি অর্থ বোধক বা একি মানে বোঝায় এমন সাহায্যকারী ক্রিয়া বা verb এবং একি অর্থের দুটি সমর্থক শব্দ বা এর দুটি আলাদা রূপ। অর্থাৎ Shall ও Will ভিন্ন কিছু নয়, তবে ব্যক্তি বা Subject বা কর্তা বা Person ভেদে একেক বাক্য বা Sentence এ একেক সময় একেক টি বসে। Should এবং would ও তাই shall ও will এর একি নিয়ম অনুসরণ করে। অন্যদিকে Shall/should বা Will/would যেহেতু এক ধরনের Modal Auxiliary বা Modal verb, সেহেতু Modal verb বসানোর নিয়ম বা Modal verb এর নিয়ম বা পদ্ধতি অনুযায়ী অর্থ ভেদে shall/should ও will/would বসে থাকে। সুতরাং shall/should ও will/would মূলত একি verb, অর্থ গত দিক দিয়ে প্রায় একি অর্থ বহন করে এবং একে অপরের অল্টারনেটিভ(Alternative) বা সম্পূরক। একটির পরিবর্তে অন্যটি বসানো যায় তবে সেটি person ও modal verb এর নিয়ম অনুসরণ করে।


Shall Will Should Would কি শুধু Future Tense এ বসেঃ

Shall ও Will বিশেষ ভাবে Future tense বা ভবিষ্যৎ কালের চিহ্ন বা প্রতীক হিসাবে বাক্যে বসে। তবে শুধু Future tense বা ভবিষ্যৎ কালে নয়, Modal verb এর অর্থ গত দিকের নিয়ম অনুযায়ী ও shall ও will ব্যবহৃত হয়।


Shall ও Will বা Should ও Would কি সবসময় subject এর পরে বসেঃ

Shall বা Will সবসময় বাক্যের প্রথমে বসে না। সাধারন্ত Assertive sentence বা বর্ণনা মূলক বাক্যে subject বা কর্তার পর এবং মূল verb এর আগে বসে। তবে বাক্যে না not বসাতে হলে Shall বা Will এর পরে not বসাতে হয় এবং তার পর মূল verb বসাতে হয়। অন্যদিকে Interrogative sentence বা প্রশ্ন বোধক বাক্যে Shall বা Will বাক্যের প্রথমে বসে, তবে Interrogative sentence যদি WH Question বা How, What, When, Where, Who, Which, Whom ইত্যাদি দ্বারা শুরু হয় তবে এগুলোর পরে Shall বা Will বসে।


Shall/should ও Will/would বসানোর নিয়ম বা পদ্ধতিঃ

Shall বা Will যদিও একি অর্থ বহন করে তবে এগুলো বসানোর জন্য বাক্যে person, subject বা কর্তা দেখা আবশ্যক। সাধারন্ত নিম্নের নিয়ম অনুসরণ করে Shall বা Will বসানো উচিৎ- 

  • ১. বাক্যে I বা আমি এবং We বা আমরা এর পর Future tense এ Shall বসাতে হয়। 
  • ২. বাক্যে I এবং We বাদে বাকি সকল ক্ষেত্রে Will বসাতে হয়। 
  • ৩. বাক্যের অর্থ যদি কোন কাজ অবশ্যই করতে হবে এমন বোঝায় তবে I ও We এর পরেও Will বসাতে হয় (নতুন এমেরিকান ইংলিশ অনুযায়ী)।


Person অনুযায়ী Shall/Should ও Will/Would বসানোর নিয়মঃ

Person, Subject বা কর্তা অনুযায়ী Shall ও Will বসানোর নিয়ম নিম্নরূপ- 


Shall/Should বা Will/Would বসানোর সংক্ষিপ্ত বা শর্ট নিয়মঃ

মাত্র ২ টি নিয়ম অনুসরণ করলেই কখন বা কোন subject বা কোন person এর পর shall আর কোন subject বা person এর পর will বসে সেটা বোঝা সম্ভব। 

  • ১. আমি যার মাঝে থাকবে তার পর shall বসবে, যেমন I (আমি), we বা আমরা (আমি, তুমি ও সে=আমরা)। যেমন- I shall, We shall. 
  • ২. আমি কিছুর মাঝে না থাকলে তার পর will বসবে। যেমন- He will, They will, She will, You will ইত্যাদি।


Shall ও Will ব্যবহারের ছক পদ্ধতিঃ

নিম্নের ছক অনুসরণ করলে আমরা Shall/should ও Will/would ব্যবহারের স্পষ্ট ধারনা পাব-

Person বা SubjectShall/Will-Should/Would
I এর পরShall/Should বসবে
We এর পরShall/Should বসবে
He এর পরWill/Would বসবে
She এর পরWill/Would বসবে
You এর পরWill/Would বসবে
They এর পরWill/Would বসবে
It এর পরWill/Would বসবে
Noun বা নাম এর পরWill/Would বসবে


Modal Auxiliary এর নিয়ম অনুযায়ী Shall/should ও Will/would বসানোর নিয়মঃ

উপরের নিয়ম তথা person বা subject অনুযায়ী shall/should (shall এর ২য় রূপ should) এবং will/would (will এর ২য় রূপ would) বসানো যাবে না যদি কিনা shall/should বা will/would বাক্যে Modals verb এর বিশেষ কিছু অর্থ মেনে চলে। বাক্যের অর্থ যদি নিম্নোক্ত ভাবে বোঝায় তবে shall/should ও will/would নিম্নোক্ত নিয়ম মেনেই বসাতে হবে-

  • ১. অনেক সময় 2nd এবং 3rd person এর pronoun রূপের সাথে আদেশ বোঝাতে shall ব্যবহৃত হয়, যেমন- He shall sorrow this matter, ok. (তুমি এই কারনে দুঃখ প্রকাশ করবে, ঠিক আছে।) 
  •  ২. 2nd এবং 3rd person এর পর হুমকি বোঝাতে shall ব্যবহৃত হয়, যেমন- You shall suffer this matter. (তুই/তুমি এর কারনে ভুগবি/ভুগবে) 
  •  ৩. প্রতিজ্ঞা বোঝাতে বা দৃঢ় সংকল্প বোঝাতে shall বসে, যেমন- He shall apologize. (সে ক্ষমা চাইতে প্রতিজ্ঞাবদ্ধ) 
  •  ৪. মমতা বোঝাতে shall ব্যবহার করা যেতে পারে, যেমন- Shall he carry your bag? ( সে কি আপনার ব্যাগটি বহন করতে পারে?) 
  •  ৫. ইচ্ছা বা wish, আদেশ বা order, চাহিদা বা demand, অনুরোধ বা request বোঝাতে will ব্যবহার করা যায়, যেমন- Will I please stop speaking? (আমি কি কথাবলা দয়া করে বন্ধ করতে পারি?) 
  •  ৬. অনুমান ও ভবিষ্যৎ বানী বোঝাতে will ব্যবহার করা যেতে পারে, যেমন- I think the train will start. (আমার মনে হয় ট্রেনিটি ছাড়বে) 
  •  ৭. প্রতিশ্রুতি যা অবশ্যই রাখা হবে, এমন অর্থে will ব্যবহার করা হয়, যেমন- I will speak the truth.( আমি অবশ্যই সত্য কথা বলব) 
  •  ৮. অভ্যাস বোঝাতে will ব্যবহার করা যেতে পারে, যেমন- I will sit for two hours without any talking. (আমি কোন প্রকার কথা বলা ছাড়াই দু-ঘন্টা অতিবাহিত করব) 
  •  ৯. মতামত বা opinion, idea বা ধারনা, preference বা ধারনা, suggestion বা পরামর্শ বোঝাতে should ব্যবহার করা হয়, যেমন- You should stay at home. (তোমার বাড়িতে থাকা উচিৎ।) 
  •  ১০. ব্যক্তির বা কারো মতামতের জন্য অপেক্ষা করতে should ব্যবহৃত হয়, যেমন- Should he join the meeting? (সে কি মিটিং এ যুক্ত হতে পারে?) 
  •  ১১. পছন্দ বোঝাতে would ব্যবহার করা যেতে পারে, যেমন- I would rather die than this lie. (এই মিথ্যা বলার চেয়ে আমার মৃত্যু পছন্দের) 
  •  ১২. ইচ্ছা প্রকাশ করতে would ব্যবহৃত হয়, যেমন- I would love to visit the hill. (আমি পাহাড় ভ্রমন করতে ভালবাসি) 
  •  ১৩. অনুরোধ ও বিনয়ী হয়ে প্রশ্ন করতে would ব্যবহার করা হয়, যেমন- Would you say us the name of this school? (আপনি কি আমাদের বিদ্যালয়টির নাম বলে দেবেন?) 
  •  ১৪. আকাঙ্ক্ষা বা কল্পনা যুক্ত ইচ্ছা প্রকাশ করতে would ব্যবহৃত হয়, যেমন- If I were a king, I would never do it. (আমি যদি রাজা হ’তাম, তবে আমি কখনো এটি করতাম না) 
  •  ১৫. অতীতের অভ্যাস বোঝাতে would ব্যবহৃত হয়, যেমন- Many years had passed, you would eat that for me. (অনেক বছর পার হয়ে গিয়েছিল, যখন তুমি ওইটি আমার জন্যই খেতে।)
 

উপরোক্ত নিয়ম সমূহের ক্ষেত্রে person বা subject অনুযায়ী shall/should বা will/would যাই ব্যবহার করা উচিৎ হোক না কেন, তবুও সেটি না বসিয়ে Modals Auxiliary এর নিয়ম অনুযায়ী shall/should বা will/would ব্যবহার করতে হবে। অর্থাৎ Modals verb এর নিয়মে পড়লে একেই বেশি গুরুত্ব দিতে হবে এবং Modals verb  এর নিয়মেই Shall, Should, Will, Would বসাতে হবে, তখন Subject বা Person এর নিয়ম অনুসরণ করা যাবে না।


আশাকরি সকলে shall will should would এর ব্যবহার বুঝতে পেরেছি। বিষয়টি নিয়ে সমস্যা হলে কমেন্ট করে জানালে খুশি হব।



সকলের শুভকামনায় - কে-মাহমুদ

১৫-১১-২০২০

মঙ্গলবার

ছন্দে ছন্দে Tag Question

তোমার নাম কি?

তোমার নাম রহিম, তাই নয় কি?

প্রশ্ন দুটি লক্ষ্য করুন। দুটি প্রশ্নের দুটি ভিন্ন মাত্রা রয়েছে। ১ম প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পাই, এ প্রশ্নের উত্তর যদি দিতে চাই তবে নিজ নিজ নাম বলতে হবে। অর্থাৎ,  তোমার নাম কি? প্রশ্নটির উত্তর হবে, রহিম, করিম,  যব্বার ইত্যাদি। কিন্তু ২য় প্রশ্নের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, এই প্রশ্নটির উত্তর শুধু হ্যা বা না বলে অথবা মাথা ঝাকিয়েই দেওয়া সম্ভব। অর্থাৎ তোমার নাম রহিম,ঠিক তো? প্রশ্নটির উত্তর দিতে চাইলে "না" বা "হ্যা" (yes or not tag) দিয়ে দেওয়া সম্ভব। সুতারং 


যে সকল প্রশ্নের উত্তর হ্যা বা না দিয়েই দেওয়া সম্ভব সে সকল  প্রশ্ন কে আমরা সাধারন্ত ট্যাগ কোশ্চেন (tag question) বা Question Tag বলে থাকি।


আমাদের আজকের আলোচ্য বিষয় Tag Question বা Question Tag.


Tag question এর সহজ পদ্ধতি, ছন্দে ছব্দে tag question, সহজ নিয়মে Tag question
Tag Question


ছন্দে ছন্দে বা কবিতায় কবিতায় tag question এর গঠনপ্রণালী বিবরন


আমরা মনের মত করে তুলে ধরতে পারি-


"সাহায্যকারী verb শ্বসুরবাড়ি
 কমার পরে বসে,
 not কে নিয়ে গল্প শেষে
 প্রশ্ন করে হাসে।"


ছন্দ টি tag question এর নিয়মসমূহ পড়ার পর খুব সহজে মনে রাখতে ও বুঝতে সাহায্য করবে।



ছন্দে ও সহজ নিয়মে Tag Question



Tag Question কি?

Tag শব্দের বাংলা আভিধানিক অর্থ চিহ্নিত করা বা নির্দৃষ্ট করা বা জুড়ে দেওয়া।  সাধারন্ত যে সকল বাক্যের সাথে ছোট্ট করে কিছু শব্দ জুড়ে দিয়ে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা হয় সে সকল বাক্য বা বাক্যাংশকে Tag Question (ট্যাগ কোশ্চেন) বা Question Tag বলা হয়ে থাকে।


যেমন-
তুমি ভাত খেয়েছ, তাই নয় কি?
তারা খুব পড়ে, তাই না?
তুমি আজ খেলবে না, ঠিক তো?


Tag Question সম্পর্কিত কিছু ধারনা

Tag Question করার জন্য কিছু বিষয় সম্পর্কে ধারনা থাকা খুবি জরুরী। নিম্নে সেগুলো তুলে ধরা হল।


  • Auxiliary Verb বা সাহায্য কারী ক্রিয়াঃ

সাধারন্ত যে সকল ক্রিয়া বা verb বাক্যে অন্য সকল প্রধান  ক্রিয়া বা verb কে মডিফাই বা প্রক্রিয়া করতে বা কোন verb এর অভাব পুরন করতে ব্যবহার করা হয়, সে সকল verb বা ক্রিয়াকে সাহায্যকারী verb  বা Auxiliary verb বলে।


  • অভাবজ্ঞাপক সাহায্যকারী verb:

সাধারন্ত do, does, did কে অভাবজ্ঞাপক সাহায্যকারী verb বলে। কোন বাক্যে সাহায্যকারী verb না থাকলে not ব্যবহার করতে গেলে এবং প্রশ্নবোধক বাক্যে সাগায্যকারী verb না থাকা সত্তেও সাহায্যকারী verb দ্বারা প্রশ্ন করতে গেলে do, does, did বসে। কর্তা থার্ড পারসন সিংগুলার নাম্বার হলে (third person singular number) হলে Do  এর পরিবর্তে does  বসে। অন্যদিকে do বা does  এর past form  বা ২য় রূপ এবং past Participle form বা ৩য় রূপ হল did.



  • Assertive sentence বা বর্ণনা মূলক বাক্যঃ

যে সকল বাক্য subject বা কর্তা দিয়ে শুরু এবং শেষে দাড়ি চিহ্ন (।) বা Full stop (.) চিহ্ন থাকে তাকে Assertive sentence বা বর্ণনামূলক বাক্য বলে। যেমন, I like you.


  • Imperative Sentence বা আদেশ, উপদেশ, প্রস্তাব, অনুরোধ মূলোক বাক্যঃ

সাধারন্ত ইংরেজিতে কোন বাক্য যদি মূল verb দিয়ে শুরু, বাক্যের অর্থ আদেশ, উপদেশ, প্রস্তাব বা অনুরোধ মূলক হয় এবং শেষে Full stop (.) বা দাড়ি (।) থাকে, তাকে Imperative Sentence বলে। 

যেমন, 
Please love me.
Love me, please. 
Do not love me. ইত্যাদি।

  • সাহায্যকারী verb + not এর সংক্ষিপ্ত রূপঃ
am+not=ain't
is+not=ain't
are+not=ain't
was+not=wasn't
were+not=weren't
do+not=don't
does+not=doesn't
did+not=didn't
shall+not=shan't
will+not=won't
should+not=shouldn't
would+not=wouldn't
have+not=haven't
has+not=hasn't
had+not=hadn't
can+not=can't
could+not=couldn't
may+not=mayn't
might+not=mightn't
ought+not=oughtn't
need+not=needn't
ইত্যাদি।


  • Noun এর Pronoun রূপঃ
নাম=He/She
বস্তু/প্রানী=It
Everybody=They
নাম এবং নাম=They
I and You=We
I and he=We
You and he=You
I, you and he=We


Tag Question করার সহজ নিয়ম বা পদ্ধতি (The easy rules of Tag Question)

ট্যাগ কোশ্চেন করার অনেক গুলো নিয়ম রয়েছে। নিচে শর্ট (short) বা সংক্ষিপ্ত ও কবিতা বা ছন্দে ছন্দে নিয়মগুলো আলোচনা করার চেষ্টা করা হল। আশা করি সকলে খুব সহজেই নিয়ম গুলো আয়ত্তে আনতে পারবে।



Assertive sentence এর ক্ষেত্রেঃ

  • ১. মূল বাক্য সম্পূর্ণ লিখে শেষে কমা ব্যবহার করতে হবে এবং কমা এর পরে মূলবাক্যের subject এর সর্বনাম রূপ বা pronoun বসাতে হবে। আর subject যদি pronoun রূপে থাকে তবে তাই ই বসবে।
  • ২. বাক্য assertive sentence বা বর্ণনা মূলোক বাক্য হলে এবং বাক্যে সাহায্যকারী verb  থাকলে সেই সাহায্যকারী verb দ্বারা tag question করতে হবে। এবং তা কমা এর পর বসবে।
  • ৩. বাক্যে not না থাকলে সাহায্য কারী verb এর সাথে not বসাতে হবে এবং not থাকলে not বাদ দিয়ে tag Question করতে হবে।
  • ৪. সাহায্যকারী verb+not অথবা শুধু সাহায্যকারী verb উপরের নিয়ম অনুযায়ী বসানোর পর মূল বাক্যের subject এর pronoun বা সর্বনাম রূপ বসাতে হবে।
  • ৫. বাক্যের শেষে জিজ্ঞাসা বা প্রশ্নসূচক চিহ্ন দিতে হবে।
  • ৬. বাক্যে মূল verb এর ১ম রূপ থাকলে do, ২য় রূপ থাকলে did, মূল verb এর সাথে s বা es থাকলে does সাহায্যকারী verb হিসাবে আনতে হবে।

উদাহরন সমূহঃ
Rahim is a good boy.=Rahim is a good boy, ain't he?
Rahim is not a good boy.=Rahim is not a good boy, is he?
Rahim loves you.=Rahim loves you, doesn't he?
Rahim and Karim love you.=Rahim and Karim love you, don't they?
Rahim and I loved him.=Rahim and I loved him, didn't we?
The cow will kill.=The cow will kill, won't it?
Everybody can not do it.=Everybody can not do it, can they?


Imperative Sentence এর ক্ষেত্রেঃ

  • ১. বাক্য মূল verb দ্বারা শুরু হলে  মূলবাক্য এর পর কমা এবং কমা এর পর will you বসাতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন (?)  বসাতে হবে।
  • ২. বাক্য Let us দ্বারা শুরু হলে কমা এর পর Shall we বসাতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে।
  • ৩. বাক্য Let you, Let it, Let me  দ্বারা শুরু হলে Let এর পর যে সর্বনাম বা pronoun থাকবে তার subjective রূপ বসবে।  অর্থাৎ you=you, it=it, me=I বসাতে হবে। শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে।
  • ৪. Imperative sentence এর Tag question করতে গেলে কখনোই মূল বাক্যে not থাকুক বা না থাকুক tag অংশে not ব্যবহার করার প্রয়োজন নেই।

উদাহরন সমূহঃ
Do the work.= Do the work, will you?
Don't do the work.=Don't do the work, will you?
Let us go out for a work.=Let us go out for a work, shall we?
Let me do it.=Let me do it, shall I?



ব্যাস হয়ে গেল Tag Question, আশাকরি খুব সহজেই এখন থেকে Tag Question করতে পারবে। 



আজ এ পর্যন্তই। সকলের শুভকামনা করে আজ বিদায় নিচ্ছি। আশা করি খুব শিঘ্রই নতুন কোন তথ্য নিয়ে হাজির হতে পারবো।



কে-মাহমুদ
১২-০৫-২০২০