verb লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
verb লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার

Right form of verb এর নিয়ম ও ব্যবহার - সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতি

Right form of verb এর সহজ নিয়ম


এখানে যা থাকছে---

  • Right form of verb এর rules,
  • Important rules of right form of verb
  • Right form of verb এর সহজ নিয়ম
  • Right form of verb এর ব্যবহার
  • Right form of verb

Right form of verb এর rules, important rules of right form of verb, Right form of verb এর সহজ নিয়ম, Right form of verb এর ব্যবহার, Right form of verb
Right form of verb - সহজ নিয়ম

Right Form of Verb কি বা কাকে বলেঃ

Right অর্থ সঠিক, Form অর্থ রূপ বা ধরণ এবং Verb অর্থ ক্রিয়া বা কাজ। Verb বা ক্রিয়া ছাড়া ইংরেজি বাক্য গঠন করা যায় না। কিন্তু ইংরেজি বাক্যে Verb বা ক্রিয়া শুধু বসালেই বাক্য সঠিক বা শুদ্ধ হয়ে যায় না। Tense বা কাল অনুযায়ী verb ব্যবহারের সাথে সাথে কোনো বাক্যে verb বসাতে কিছু বাড়তি নিয়ম কানুন অনুসরণ করতে হয়। আমরা জানি যে ইংরেজিতে প্রতিটি verb এর ৩ টি রূপ রয়েছে, যাকে verb এর Form বা রূপ বা ধরণ বলে। কোনো বাক্যে শুদ্ধ ভাবে Tense ও বাড়তি সব নিয়ম কানুন অনুসরণ করে Verb এর Form বা রূপ বসানোর সঠিক নিয়ম কে Right Form of Verb বা verb এর রূপ বসানোর সঠিক নিয়ম বলে।



Right form of verb করার আগে যা জানা প্রয়োজনঃ

প্রশ্নে right form of verb এর ব্যবহার সাধারণত ৩ ধরনের প্রশ্নে করতে হয়, যথা-

  1.  ব্রাকেটে verb দেওয়া থাকলে fill in the gap
  2. ব্রাকেটে verb দেওয়া না থাকলে fill in the gap
  3. বাক্যের এক অংশ দেওয়া থাকলে অন্য অংশ পূর্ণ করণ
সুতারং right form of verb সম্পর্কে বিস্তারিত জানতে হলে সকল প্রকার ইংরেজি grammar এ দক্ষতা থাকা প্রয়োজন। অনেক সময় ব্রাকেটে be অথবা to be ব্যবহার করতে বলে। মনে রাখতে হবে be বা to be অর্থ to be verb বা am, is, are, was, were, be, been, তাই tense ও person অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে। অনেক সময় not + verb ব্যবহার করতে বলে যেমন, not go, এর অর্থ verb ব্যবহারের সাথে সাথে not এরো ব্যবহার করতে হবে। অর্থাৎ negative করার নিয়ম জানতে হবে। Interrogative, imperative, exclamatory sentence সম্পর্কে ধারণা ছাড়া এ ধরনের বাক্যে right form of verb এর ব্যবহার করা সম্ভব নয়। নিম্নে right form of verb এর ২টি পদ্ধতিতে নিয়ম সমূহ তুলে ধরা হবে-
  • ১. Right form of verb এর সংক্ষিপ্ত পদ্ধতি বা নিয়ম
  • ২. Right form of verb এর ব্যখ্যা ও উদাহরণ সহ বিস্তারিত নিয়ম
সংক্ষিপ্ত ও ব্যখ্যা সহ বিস্তারিত পদ্ধতি, উভয় নিয়মে right form of verb এর নিয়ম গুলো খুব সহজ আকারে আরটিকেলটিতে তুলে ধরা হয়েছে। আশা করি মনোযোগ সহকারে পড়লে right form of verb এর দুর্বলতা কাটিয়ে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সাথে সাথে সকলে ইংরেজিতে দক্ষ হয়ে উঠবো।



Right form of verb এর সহজ ও সংক্ষিপ্ত নিয়মঃ

  1. শুধুমাত্র Present Indefinite tense এ subject যদি 3rd person singular number হয় তবে verb এর সাথে s বা es যোগ করতে হয়।
  2. Past Indefinite Tense এ মূল verb এর ২য় রূপ বসে এবং মূল verb এর সাথে কিছু যোগ করার প্রয়োজন হয় না।
  3. মূলকথা Do/Does/Did এর পর সর্বদা verb এর ১ম রূপ বসে এবং verb এর সাথে বাড়তি কিছু যোগ করতে হয় না।
  4. Modal Auxiliary এর পর সর্বদা মূল verb এর ১ম রূপ বসে এবং কিছু যোগ করার প্রয়োজন হয় না।
  5. Passive voice এ সর্বদা মূল verb এর ৩য় রূপ বসে এবং ৩য় রূপের আগে passive voice এর নিয়ম অনুযায়ী সাহায্যকারী verb বসে।
  6. Let, rather, would better, had better, need not, never এর পরবর্তী verb সর্বদা ১ম রূপে বসে।
  7. সকল Continious tense এ মূল verb এর ১ম রূপের সাথে ing যুক্ত করে এর আগে am/is/are/was/were বসাতে হয় এবং সমস্ত perfect tense এ মূল verb এর ৩য় রূপ হয় এবং এর আগে have/has/had বসাতে হয়।
  8. বাক্যে just, just now, recently, already, ever, lately, yet ইত্যাদি শব্দ থাকলে সেই বাক্য present perfect tense এ করতে হয়।
  9. Last year, last night, last month, last day, last week, before, yesterday, ago, long ago ইত্যাদি শব্দ থাকলে সেই বাক্যে past indefinite tense এ করতে হয়।
  10. যে tense এই বাক্য থাকুক না কেন infinitive verb বা to এর পর সর্বদা verb এর ১ম রূপ হয়।
  11. If যুক্ত কোনো বাক্যে ২ টি অংশ থাকলে if যুক্ত অংশে if+v1=shall/will+v1, if+v2=shoulf/would+v1 এবং if+had+v3=shall/will+have+v3 হয়।
  12. By, without, because of, inspite of, despite, with a view to, look forward to, would you mind, mind, past, can not help, could not help, worth এর পরে থাকা verb এর সাথে ing যোগ করতে হয়।
  13. Before, After, In, Of, For, With এ সকল preposition এর পর verb বসাতে হলে verb এর সাথে ing যোগ করে বসাতে হয়।
  14. Having, got এবং to be এর পরের verb টির ৩য় রূপ বা past perticiple form হয়।
  15. Would that এর পরের verb টি ১ম রূপে বসে এবং তার আগে could ব্যবহার করতে হয়।
  16. Now, at the moment, at present যুক্ত বাক্য present continious tense অনুযায়ী করতে হয়।
  17. As if ও as though এর পরের subject একটি মাত্র ব্যক্তি বা বস্তু হলে subject এর পর were এবং একের বেশি ব্যক্তি বা বস্তু হলে subject এর পর was বসে।
  18. It is high time, it is time, wish, fancy এগুলোর পর to না থাকলে এর পরের অংশ past tense হয়।
  19. Before এর আগে এবং after এর পরে perfect হলে এদের অপর অংশ indefinite এ করতে হয়।
  20. Everybody, everyone, nobody, no one, anybody, anyone, each, every, any, many a, nothing, anything, someone, something, either, neither, one of জাতীয় শব্দ গুলো singular number হিসেবে বিবেচনা করে tense অনুযায়ী verb বসাতে হয়।
  21. While +verb+ing হলে অপর অংশ past indefinite এবং while+subject হলে উভয় অংশ past continious হয়।
  22. একই স্থান সমূহের সমষ্টি, একই দৈর্ঘ্য সমষ্টি, একই পরিমাপের সমষ্টি বোঝালে subject এক বচন বা singular number ধরে tense অনুযায়ী verb বসাতে হয়।
  23. Next যুক্ত অংশের বিপরীত অংশ present tense হলে next যুক্ত অংশে subject এর পর shall/will এবং past tense হলে should/would বসে।
  24. অন্য কোনো নিয়মে না খাটলে একই বাক্যের সকল অংশ একি tense এ হয়।
  25. Since অথবা for + সময় যুক্ত বাক্য সর্বদা perfect continious tense এ হয়।


Right Form of Verb এর ব্যখ্যা ও উদাহরণ সহ বিস্তারিত নিয়মঃ

  • 1. বর্তমান কালের সচারচার ঘটনা, অভ্যাস ও চিরন্তন সত্য বোঝালে Present Indefinite Tense হয় বলে বাক্যে শুধু verb বসাতে হয় এবং যে verb বসাতে হয় তার ১ম রূপ বসে। তবে ১ম রুপ বসানোর সময় খেয়াল রাখতে হবে যে verb টির আগের subject টি 3rd person singular number আছে কি না। 3rd person singular number থাকলে verb এর সাথে বাড়তি s/es বসাতে হয়।

যেমন--

১) আমি ভাত খাই=I eat rice
২) সে ভাত খাই=He eats rice
ব্যখ্যা-- উপরের বাক্য দুটি বর্তমান কালের অভ্যাস তাই present indefinite tense অনুযায়ী শুধু verb বসবে এবং এর ১ম রূপ বসবে। বাক্য দুটিতে verb ছিল খাই, যার ৩ টি form বা রূপ হল, eat-ate-eaten, তাই বাক্য দুটিতে verb এর ১ম রূপ eat ই বসানো হয়েছে। কিন্তু ২য় বাক্যে verb এর ১ম রূপ eat এর আগে subject রয়েছে He, যা 3rd person singular number, তাই eat এর সাথে শর্ত অনুযায়ী s/es বসাতে হবে বলে eat এর সাথে s যোগ করে eats করা হয়েছে। মূলকথা শুধুমাত্র Present Indefinite tense এ subject যদি 3rd person singular number হয় তবে verb এর সাথে s বা es যোগ করতে হয়।


  • 2. একমাত্র Past indefinite tense এ সর্বদা verb এর ২য় রূপ বা verb এর past form বসে এবং মূল verb না থাকলে হওয়া অর্থে be verb হিসেবে was/were বসে।
যেমন--
১) আমি ছিলাম একজন ছাত্র=I was a student.
২) সে ভাত খেয়েছিল=He ate rice.
ব্যখ্যা-- Eat এর ২য় রূপ ate ২য় বাক্যে বসানো হলেও ১ম বাক্যে মূল verb না থাকায় হওয়া অর্থে মূল verb হিসেবে be verb এর ২য় রূপ was বসানো হয়েছে। মূলকথা, Past Indefinite Tense এ মূল verb এর ২য় রূপ বসে এবং মূল verb এর সাথে কিছু যোগ করার প্রয়োজন হয় না।


  • 3. Present indefinite tense ও Past indefinite tense এর কোনো বাক্য যদি Negetive বা Interrogative হয় তবে Present indefinite tense হলে do বা does এবং Past indefinite tense হলে did ব্যবহার করতে হয় এবং do বা does বা did এর পরে যে কোন জায় গায় বাক্যে থাকা মূল verb এর সবসময় ১ম রূপ বসাতে হয়। এমনকি subject যদি 3rd person singular number হয় তবুও verb এর সাথে s/es যোগ করার প্রয়োজন হয় না।
যেমন--
১) সে কি ভাত খাই?=Does he eat rice?
২) সে কি ভাত খেয়েছিল?=Did he eat rice?
৩) সে ভাত খাই না=He does not eat rice.
ব্যখ্যা-- বাক্য ৩ টি তে Do/Does/did বসানো হয়েছে বলে এর পরে verb এর ১ম রূপ বসানো হয়েছে। আবার ১ম ও ৩য় বাক্যে present indefinite tens এবং 3rd person singular number হিসেবে subject, He থাকলেও eat এর সাথে s/es যোগ করা হয় নি। মূলকথা Do/Does/Did এর পর সর্বদা verb এর ১ম রূপ বসে এবং verb এর সাথে বাড়তি কিছু যোগ করতে হয় না।


  • 4. Shall, will, should, would, can, could, may, might, ought to, have to, has to, had to, must, need to, going to, dare বা Modal Auxiliary এবং এর পর সর্বদা verb এর ১ম রূপ বা present form বসে। অন্যদিকে Modal Auxiliary এর পর am/is/are/was/were বসানোর প্রয়োজন হলে am/is/are/was/were এর মূল রূপ be বসাতে হয়।
যেমন--
১) আমি ভাত খেতে পারি=I can eat rice.
২) সে ভাত খাবে=He will eat rice.
৩) আমি ভাত খাইতে থাকবো=I shall be eating rice.
ব্যখ্যা-- ১ম ও ২য় বাক্যে can ও will থাকায় এর পর মূল verb এর ১ম রূপ eat ব্যবহার করা হয়েছে। ৩য় বাক্যে be এর স্থলে am/is/are বসার কথা কিন্তু shall এর পর মূল verb এর ১ম রূপ বসাতে হবে বলে am/is/are এর পরিবর্তে এদের মূল রূপ be বসানো হয়েছে। মূলকথা, Modal Auxiliary এর পর সর্বদা মূল verb এর ১ম রূপ বসে এবং কিছু যোগ করার প্রয়োজন হয় না।


  • 5. বাক্য যদি passive voice বা voice এর উত্তর থাকে তবে সর্বদা মূল verb এর ৩য় রূপ বা past perticiple রূপ হবে এবং এর আগে passive voice এর নিয়ম অনুযায়ী সাহায্যকারী verb বসাতে হবে।
যেমন--
১) ভাত আমার দ্বারা খাওয়া হয়=Rice is eaten by me.
২) ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল=Rice was eaten by me.
৩) ভাত আমার দ্বারা খাওয়া হবে=Rice will be eaten by me.
ব্যখ্যা-- প্রতিটি বাক্য passive voice এ হওয়ায় প্রতিটি বাক্যে-ই eat এর ৩য় রূপ eaten ব্যবহার করা হয়েছে এবং voice এর নিয়ম অনুযায়ী এর আগে সাহায্যকারী verb বসানো হয়েছে। ৩য় বাক্য সাহায্যকারী verb বসাতে গিয়ে দেখা গেছে এর আগে will রয়েছে আর will এর পর মূল verb এর ১ম রূপ বসে বলে সাহায্যকারী verb না বসিয়ে, সাহায্যকারী verb এর ১ম রূপ হিসেবে be করে দেওয়া হয়েছে। মূল কথা, passive voice এ সর্বদা মূল verb এর ৩য় রূপ বসে এবং ৩য় রূপের আগে passive voice এর নিয়ম অনুযায়ী সাহায্যকারী verb বসে।


  • 6. কিছু শব্দ বা শব্দ সমষ্টি যেমন, let, rather, would better, had better, need not, never ইত্যাদির পর যে মূল verb টি বসে তা সবসময় verb এর ১ম রূপ বা present form এ বসে।
যেমন--
১) I had better go to the market by this time.
২) I need not do it.
ব্যখ্যা--
এখানে দুটি বাক্যে had better এবং need not এর পর verb হিসাবে মূল verb এর ১ম রূপ go এবং do বসানো হয়েছে। মূলকথা, let, rather, would better, had better, need not, never এর পরবর্তী verb সর্বদা ১ম রূপে বসে।


  • 7. সকল continious tense এ মূল verb এর সাথে ing যুক্ত করে বসাতে হয় বলে এর আগে am/is/are/was/were বসাতে হয়। অন্যদিকে সমস্ত perfect tense এ মূল verb এর ৩য় রূপ হয় এবং এর আগে have/has/had বসাতে হয়।
যেমন--
১) I am eating rice. (Present Continious)
২) I have eaten rice. (Present Perfect)
২) I have been eating rice. (Present Perfect Continious)
ব্যখ্যা-- ১ম বাক্য Continious বলে মূল verb এর সাথে ing যোগ করা হয়েছে এবং এর আগে am আনা হয়েছে। ২য় বাক্য perfect বলে মূল verb এর ৩য় রূপ করা হয়েছে এবং এর আগে have আনা হয়েছে। ৩য় বাক্য Perfect+Continious বলে মূল verb এর সাথে ing যোগ করা হয়েছে এবং এর আগে am আনার কথা হলেও continious করার সাথে সাথে perfect করতে হবে বলে am এর ৩য় রূপ been করে তার আগে have বসিয়ে perfect করা হয়েছে। সব মিলিয়ে Perfect+Continious tense বা Perfect Continious করা হয়েছে।
মূলকথা, সকল Continious tense এ মূল verb এর ১ম রূপের সাথে ing যুক্ত করে এর আগে am/is/are/was/were বসাতে হয় এবং সমস্ত perfect tense এ মূল verb এর ৩য় রূপ হয় এবং এর আগে have/has/had বসাতে হয়।


  • 8. কোনো বাক্যে just, just now, recently, already, ever, lately, yet ইত্যাদি শব্দ থাকলে সেই বাক্য present perfect tense এ করতে হয় অর্থাৎ মূল verb এর ৩য় রূপ হয় এবং এর আগে have/has বসাতে হয়।
যেমন--
১) Already he has eaten rice.
২) I have taken breakfast just now.
ব্যখ্যা-- ১ম ও ২য় বাক্যে Already এবং just now থাকায় বাক্যে থাকা মূল verb এর ৩য় রূপ বসানো হয়েছে এবং এদের আগে have/has বসানো হয়েছে। অর্থাৎ present oerfecet tense হিসেবে eat এর ৩য় রূপ eaten এবং take এর ৩য় রূপ taken বসানো হয়েছে। মূলকথা বাক্যে just, just now, recently, already, ever, lately, yet ইত্যাদি শব্দ থাকলে সেই বাক্য present perfect tense এ করতে হয়।


  • 9. কোনো বাক্যে অতীত কাল বোঝায় এমন শব্দ যেমন last year, last night, last month, last day, last week, before, yesterday, ago, long ago ইত্যাদি থাকলে সেই বাক্যে মূল verb এর ২য় রূপ বসাতে হয় অর্থাৎ past indefinite tense এ করতে হয়।
যেমন--
১) He went to school yesterday.
ব্যখ্যা-- এখানে বাক্যে yesterday থাকায় বাক্যটির মূল verb, go এর ২য় রূপ went বসিয়ে past indefinite tense এ করা হয়েছে। মূলকথা, last year, last night, last month, last day, last week, before, yesterday, ago, long ago ইত্যাদি শব্দ থাকলে সেই বাক্যে past indefinite tense এ করতে হয়।


  • 10. To+verb কে infinitive বলে, আর infinitive verb সব সময় ১ম রূপে বসে। অর্থাৎ to এর পর সর্বদা মূল verb এর ১ম রূপ বসে।
যেমন--
১) He wanted to do the work.
ব্যখ্যা-- উপরের বাক্যটি past indefinite এ আছে কারোন want এর ২য় রূপ wanted বসানো হয়েছে। যদিও বাক্যটি past tense এ আছে তবুও to এর পর বাক্যে থাকা আরেকটি verb এর ২য় রূপ did না বসিয়ে ১ম রূপ do বসানো হয়েছে। মূলকথা যে tense এই বাক্য থাকুক না কেন infinitive verb বা to এর পর সর্বদা verb এর ১ম রূপ হয়।


  • 11. If যুক্ত বাক্যে ২টি অংশ থাকলে তা conditional sentence এর নিয়ম অনুযায়ী verb এর ব্যবহার করতে হয়। অর্থাৎ if+v1=shall/will+v1, if+v2=shoulf/would+v1 এবং if+had+v3=shall/will+have+v3 বসাতে হয়।
যেমন--
১) If you loved me, you would take it.
ব্যখ্যা-- এখানে if যুক্ত অংশে love এর ২য় রূপ loved বসানো হয়েছে অর্থাৎ if+v2 হয়েছে বলে এর অন্য অংশে subject এর পর would+take বা would+v1 বসানো হয়েছে। অর্থাৎ if যুক্ত কোনো বাক্যে ২ টি অংশ থাকলে if যুক্ত অংশে if+v1=shall/will+v1, if+v2=shoulf/would+v1 এবং if+had+v3=shall/will+have+v3 হয়।


  • 12. By, without, because of, inspite of, despite, with a view to, look forward to, would you mind, mind, past, can not help, could not help, worth ইত্যাদির পর verb এর ১ম রূপের সাথে ing যোগ করতে হয়।
যেমন--
১) Inspite of his being poor, he is honest.
২) Would you mind giving me the book?
ব্যখ্যা-- এখানে বাক্যে inspite of থাকায় এর পরে থাকা verb, be এর সাথে ing যোগ করে be+ing=being করা হয়েছে। অপার দিকে ২য় বাক্যে would you mind এর পর verb হিসেবে go থাকায় go এর সাথে ing যোগ করে going করা হয়েছে। অর্থাৎ By, without, because of, inspite of, despite, with a view to, look forward to, would you mind, mind, past, can not help, could not help, worth এর পরে থাকা verb এর সাথে ing যোগ করতে হয়।


  • 13. কিছু preposition যেমন, Before, After, In, Of, For, With এর পর verb বসাতে হলে সেই verb এর সাথে ing যোগ করে বাক্য সঠিক করতে হয়।
যেমন--
১) I have never been tired of going there.
ব্যখ্যা-- উপরের বাক্যে of একটি preposition ছিল, এর পর go বসানোর ফলে go এর সাথে ing যোগ করা হয়েছে কারোন go একটি verb. মূলকথা, Before, After, In, Of, For, With এ সকল preposition এর পর verb বসাতে হলে verb এর সাথে ing যোগ করে বসাতে হয়।


  • 14. বাক্যে having, got এবং to be থাকলে এর পরের verb এর ৩য় রূপ বা past perticiple form হয়।
যেমন--
১) I got the first prize given by the prime minister.
ব্যখ্যা-- বাক্যে got এর পর verb হিসেবে give থাকায় give এর ৩য় রূপ given ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, having, got এবং to be এর পরের verb টির ৩য় রূপ বা past perticiple form হয়।


  • 15. বাক্যের শুরুতে Would that থাকলে, would that এর পর subject বসে এবং subject এর পর যে verb বসাতে হয় সেই verb এর ১ম রূপের আগে could ব্যবহার করতে হয়।
যেমন--
১) Would that I could be a king.
ব্যখ্যা-- এখানে would that এর পর subject হিসেবে I বসেছে এবং I এর পর verb এর ১ম রূপ is বসার কথা এবং এর আগে could বসাতে হবে, could এর পর am/is/are এর পরিবর্তে be বসে বিধায় could be করা হয়েছে। অর্থাৎ would that এর পরের verb টি ১ম রূপে বসে এবং তার আগে could ব্যবহার করতে হয়।


  • 16. বাক্যে now, at the moment, at present এর মত শব্দ বা শব্দ সমষ্টি থাকলে সেই বাক্য present continious tense অনুযায়ী করতে হয়।
যেমন--
১) সে এখন ভাত খাচ্ছে=Now, he is eating rice.
ব্যখ্যা-- উপরের বাক্যে now শব্দটি থাকায় বাক্যটি present continious tense অনুযায়ী করা হয়েছে। অর্থাৎ now, at the moment, at present যুক্ত বাক্য present continious tense অনুযায়ী করতে হয়।


  • 17. বাক্যের মাঝে as if ও as though থাকলে এর পরের subject এর পর was/were বসে। Subject একটি মাত্র ব্যক্তি বা বস্তু হলে were এবং একের বেশি ব্যক্তি বা বস্তু হলে was বসে।
যেমন--
১) He speaks af if he were a king.
ব্যখ্যা-- বাক্যে as if এর পরে subject ছিল he যা একজন ব্যক্তি ফলে এর পরে was না বসিয়ে were বসানো হয়েছে। অর্থাৎ as if ও as though এর পরের subject একটি মাত্র ব্যক্তি বা বস্তু হলে subject এর পর were এবং একের বেশি ব্যক্তি বা বস্তু হলে subject এর পর was বসে।


  • 18. It is high time, it is time, wish, fancy যুক্ত বাক্যে এগুলোর পর to না থাকলে এর পরের অংশ past tense এ করতে হয়।
যেমন--
১) It is high time you changed your mind.
ব্যখ্যা-- বাক্যে it is high time থাকায় এবং এর পরে to না থাকায় এর পরের বাক্য past tense এ করা হয়েছে ফলে change না লিখে changed লেখা হয়েছে। অর্থাৎ It is high time, it is time, wish, fancy এগুলোর পর to না থাকলে এর পরের অংশ past tense হয়।


  • 19. বাক্যের মাঝে before বা after থাকলে, before এর আগের অংশ perfect এবং পরের অংশ indefinite হয় অপার দিকে, after এর পরের অংশ perfect এবং আগের অংশ indefinite হয়।
যেমন--
১) He had reached the station before the train left.
২) The train left after he had reached the station.
ব্যখ্যা-- উপরের বাক্য দুটিতে before এর আগে এবং after এর পরে past perfect করা হয়েছে বলে এদের অপর অংশ past indefinite এ করা হয়েছে। অর্থাৎ before এর আগে এবং after এর পরে perfect হলে এদের অপর অংশ indefinite এ করতে হয়।


  • 20. Everybody, everyone, nobody, no one, anybody, anyone, each, every, any, many a, nothing, anything, someone, something, either, neither, one of জাতীয় শব্দ plural number বা বহুবচন মনে হলেও এ গুলোকে singular number হিসেবে বিবেচনা করে tense অনুযায়ী verb ব্যবহার করতে হয়।
যেমন--
১) Everybody loves her child.
ব্যখ্যা-- বাক্যে Everybody শব্দ subject হিসেবে বসায় এটি 3rd person singular number হিসেবে বিবেচনা করা হয়েছে এবং বাক্যটি present indefinite tense এ করায় verb এর সাথে s/es যোগ করে loves করা হয়েছে। মূল কথা, Everybody, everyone, nobody, no one, anybody, anyone, each, every, any, many a, nothing, anything, someone, something, either, neither, one of জাতীয় শব্দ গুলো singular number হিসেবে বিবেচনা করে tense অনুযায়ী verb বসাতে হয়।


  • 21. While যুক্ত বাক্যে ২ টি অংশ থাকলে, while এর পর subject না থাকলে while যুক্ত অংশে verb এর সাথে সরাসরি ing যোগ করতে হয় এবং পরের অংশ past indefinite এ হয়। কিন্তু while এর পর subject থাকলে উভয় অংশ past continious এ করতে হয়।
যেমন--
১) While walking through the jungal, the fox ate it.
২) The fox was walking through the jungal, he was eating it.
ব্যখ্যা-- ১ম বাক্যে while যুক্ত অংশে subject না থাকায় verb এর সাথে সরাসরি ing যোগ করে walking করা হয়েছে এবং অপর অংশ past indefinite এ করা হয়েছে। কিন্তু ২য় বাক্যে while এর পর subject থাকায় উভয় অংশ past continious এ করা হয়েছে। অর্থাৎ While +verb+ing হলে অপর অংশ past indefinite এবং while+subject হলে উভয় অংশ past continious হয়।


  • 22. একই স্থান সমূহের সমষ্টি, একই দৈর্ঘ্য সমষ্টি, একই পরিমাপের সমষ্টি বোঝালে subject বহুবচন বা plural number মনে হলেও তা এক বচন বা singular number ধরে tense অনুযায়ী verb ব্যবহার করতে হয়।
যেমন--
১) Eight hundred miles is a long distance in this place.
ব্যখ্যা-- বাক্যে Eight hundread miles বহুবচন মনে হলেও তা একটি নির্দিষ্ট জায়গার সমষ্টি হিসেবে বিবেচিত হওয়ায় এক বচন ধরায় are ব্যবহার না করে is ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, একই স্থান সমূহের সমষ্টি, একই দৈর্ঘ্য সমষ্টি, একই পরিমাপের সমষ্টি বোঝালে subject এক বচন বা singular number ধরে tense অনুযায়ী verb বসাতে হয়।


  • 23. বাক্যে next শব্দ যুক্ত থাকলে, next যুক্ত অংশের বিপরীত অংশ present tense হলে next যুক্ত অংশে subject এর পর shall/will এবং বিপরীত অংশ past tense হলে next যুক্ত অংশে subject এর পর should বা would বসাতে হয়।
যেমন--
১) He said that he would go to school next week.
২) He says that he will go to school next week.
ব্যখ্যা-- বাক্য দুটি তে next এর আগের অংশ past tense হওয়ায় ২য় অংশে would এবং আগের অংশ present tense হওয়ায় next যুক্ত অংশে will ব্যবহার করা হয়েছে। অর্থাৎ next যুক্ত অংশের বিপরীত অংশ present tense হলে next যুক্ত অংশে subject এর পর shall/will এবং past tense হলে should/would বসে।


  • 24. একই বাক্যে একাধিক অংশ থাকলে এবং তাতে যদি অন্য কোনো নিয়ম না খাটে তবে একটি অংশ যে tense এ থাকবে অপর অংশ গুলোও সেই একই tense এ হবে।
যেমন--
১) I eat rice and drink watre.
ব্যখ্যা-- উপরের বাক্যে ১ম অংশে verb এর ১ম রুপ eat ব্যবহার করায় ২য় অংশে verb এর ১ম রূপ drink ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অন্য কোনো নিয়মে না খাটলে একই বাক্যের সকল অংশ একি tense এ হয়।


  • 25. কোনো বাক্যে since অথবা for এর পর সময় উল্লেখ থাকলে বাক্যটি perfect continious tense এ করতে হয়।
যেমন--
১) It has been raining for three hours.
ব্যখ্যা-- বাক্য for এর পর সময় three hours রয়েছে বলে বাক্যটি perfect continious tense এ করা হয়েছে। অর্থাৎ since অথবা for + সময় যুক্ত বাক্য সর্বদা perfect continious tense এ হয়।

শনিবার

Have Has Had বসানোর নিয়ম - বিস্তারিত

Have has had এর ব্যবহার ও নিয়ম


এখানে যা থাকছে---

  • Have Has Had এর ব্যবহার
  • Have Has Had বসানোর নিয়ম
  • Have verb কি বা কাকে বলে
  • মূল verb হিসেবে have এর ব্যবহার
  • সাহায্যকারী verb হিসেবে have এর ব্যবহার

Have Has Had এর ব্যবহার, Have Has Had বসানোর নিয়ম, Have verb কি বা কাকে বলে, মূল verb হিসেবে have এর ব্যবহার, সাহায্যকারী verb হিসেবে have এর ব্যবহার
Have Has Had এর ব্যবহার


Have কি বা কাকে বলেঃ

Have এক ধরনের verb বা ক্রিয়া। এটি প্রধানত Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে বেশি ব্যবহার করা হয়। Have সাহায্যকারী verb হিসেবে ব্যবহার করা হলেও এটি Main verb বা মূল ক্রিয়া হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। Have মূলত verb এর Base (ভিত্তি) form বা মূল verb এর ১ম রূপ বা verb এর present form.



Has কি ও এর উৎপত্তিঃ

আমরা জানি যে ইংরেজিতে subject যদি 3rd person singular number হয় অর্থাৎ বাক্যে subject বা কর্তা যদি ১ জন ব্যক্তি হয় এবং সে গুলো যদি I ও you না হয় এবং বাক্য যদি present indefinite tense এ থাকে তবে verb এর ১ম রূপ বা present form এর সাথে s বা es যোগ করতে হয়। বাক্যে subject যখন 3rd person singular number হয় এবং বাক্যটি যখন present tense এ থাকে তখন Have এর সাথে s বা es যোগ করার প্রয়োজন পড়ে। ইংরেজিতে have এর সাথে s বা es যোগ করলে 'haves' বলা হয় না, have এর সাথে s বা es যোগ করলে ইংরেজিতে has হয়। অর্থাৎ has অন্য কোন শব্দ নয়, has মূলত have এরি অন্য রূপ। Have এর সাথে s বা es যোগ করে has হয়। তাই has ব্যবহারের আলাদা কোনো নিয়ম নেই। Have ব্যবহারের ক্ষেত্র বা নিয়মে subject যখন 3rd person singular number হয় তখনি শুধুমাত্র have এর সাথে s বা es যোগ করার প্রয়োজন হয় এবং তখনি শুধু have এর সাথে s বা es যোগ করে has করা হয়। অর্থাৎ Have + s/es = Has.



Had কি ও এর উৎপত্তিঃ

উপরের আলোচনায় জেনেছি যে Have এবং Has একি জিনিস। অর্থাৎ Have এবং Has অর্থ আছে বা থাকা। অন্যদিকে আমরা জানি যে ইংরেজিতে প্রতিটি verb বা ক্রিয়ার ৩টি রূপ বা form রয়েছে। সুতারং Have বা Has এরো তিনটি রূপ বা form রয়েছে। Have বা Has এর ২য় রূপ বা form অর্থাৎ past form হচ্ছে Had এবং Have বা Has এর ৩য় রূপ বা form অর্থাৎ past participle form হচ্ছে Had. অর্থাৎ Have বা Has এর past form এবং past participle form একি এবং সেটা Had. সুতারং Have verb এর রূপ গুলো হলো Have/Has-Had-Had অর্থাৎ Have-had-had অথবা, Has-had-had.



Have verb কি বা কাকে বলেঃ

Have Has Had এর ব্যবহার, Have Has Had বসানোর নিয়ম, Have verb কি বা কাকে বলে, মূল verb হিসেবে have এর ব্যবহার, সাহায্যকারী verb হিসেবে have এর ব্যবহার
Have Has Had বসানোর নিয়ম

Have এর রূপ কাঠামো ও ব্যবহারের ধরণের উপর ভিত্তি করে has ও had এর উৎপত্তি ঘটেছে। Has এবং Had মূলত Have এরি অবস্থানগত ভিন্ন ভিন্ন রূপ। তাই Have, has এবং had কে সম্মিলিত ভাবে have verb বলে।



Have Has Had এর ব্যবহারঃ

Have Has Had বাক্যে সাধারণত ২ ভাবে ব্যবহার করা হয়, যথা-

  • ১. মূল verb হিসেবে have has had এর ব্যবহার
  • ২. সাহায্যকারী verb হিসেবে have has had এর ব্যবহার


নিম্নে have বা has এবং had এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা কর হল।



মূল Verb হিসেবে Have Has Had এর ব্যবহারঃ

মূল verb হিসেবে have বা has ব্যবহার করা হলে এর অর্থ দাঁড়ায়, 'আছে' বা 'থাকা'। যেমন- I have a pen - আমার একটি কলম আছে। এই বাক্যে have অর্থ 'আছে' এবং have বাক্যে মূল verb হিসেবে ব্যবহার করা হয়েছে। বাক্যটি present tense এ ছিল এবং বাক্যটিতে subject ছিল আমার বা আমি এবং এটি 3rd person singular number নয় তাই I এর পর have বসেছে। বাক্যটিতে আমি এর বদলে যদি সে বা তার হত অর্থাৎ বাক্যটি যদি এমন হত যে, 'তার একটি কলম আছে' তবে ইংরেজিতে হত, He has a pen. এখানে he যেহেতু 3rd person singular number তাই he এর পর have এর সাথে s বা es যোগ করে has করা হয়েছে। এবার আসি had এর দিকে। Had যেহেতু have/has এর ২য় ও ৩য় রূপ বা past form ও past participle form সেহেতু had অতীত কাল বা past tense এর বাক্যে মূল verb হিসেবে ব্যবহার করা হয়। যেমন, আমার একটি কলম ছিল - I had a pen বা তার একটি কলম ছিল - he had a pen. 



সাহায্যকারী Verb হিসেবে Have Has Had এর ব্যবহারঃ

Auxiliary verb বা সাহায্যকারী verb হিসেবে Have Has Had বসানোর নিয়ম ব্যপক। সকল perfect tense এ মূল verb এর ৩য় রূপ বা past participle form এর আগে বা পূর্বে সর্বদা have, has, had বসে। অর্থাৎ present perfect, present perfect continuous, future perfect, future perfect continuous, past perfect এবং past perfect continuous এ সাহায্যকারী verb হিসেবে have, has, had বসে। Had যেহেতু Have বা Has এর ২য় রূপ বা past form তাই had সবসময় past perfect এবং past perfect continuous এ বসে। অন্য দিকে future tense এ সবসময় shall/will বসে ও shall/will এর পর সর্বদা verb এর base form বা verb এর ১ম রূপ বসে তাই shall/will এর পর সর্বদা have বসে। সুতারং future perfect এবং future perfect continuous এ সর্বদা have বসে। অন্যদিকে present tense এ subject যখন 3rd person singular number হয় তখন have এর সাথে s বা es যোগ করে has করা হয়, আর 3rd person singular number না হলে have বসে। সুতারং present perfect ও present perfect continuous এ have ও has বসে এবং তা subject এর উপর নির্ভর করে বসে।



Tense অনুযায়ী Have Has Had বসানোর নিয়মঃ

  • ১. Present indefinite tense এ 'আছে' বা 'থাকা' অর্থ বোঝালে বাক্যে মূল verb হিসেবে have অথবা has বসে। যেমন- We have a car.
  • ২. Past indefinite tense এ 'ছিল' বা 'থেকে ছিল' অর্থ বোঝালে বাক্যে মূল verb হিসেবে had বসে। যেমন- They had a nice picture.
  • ৩. Present perfect ও present perfect continuous tense এ সাহায্যকারী verb হিসেবে have বা has বসে। যেমন- He has eaten rice.
  • ৪. Future perfect ও future perfect continuous tense এ সাহায্যকারী verb হিসেবে have বসে। যেমন- He will have eaten rice.
  • ৫. Past perfect ও Past perfect continuous tense এ সাহায্যকারী verb হিসেবে had বসে। যেমন- He had eaten rice.



Person ও Number বা Subject ও Object অনুযায়ী Have, Has, Had বসানোর নিয়মঃ

  • ১. 1st person singular number এর পর সবসময় have ও had বসে। অর্থাৎ- I have বা I had.
  • ২. 1st person plural number এর পর সবসময় have ও had বসে। অর্থাৎ- We have, We had.
  • ৩. 2nd person singular ও plural number এর পর সবসময় have ও had বসে। অর্থাৎ- You have বা You had.
  • ৪. 3rd person singular number এর পর সবসময় has ও had বসে। অর্থাৎ- He has, Rodela has, He had, Rodela had.
  • ৫. 3rd person plural number এর পর সবসময় have ও had বসে। অর্থাৎ- They have, They had.



Have Has Had এর বিশেষ ব্যবহারঃ

নিম্নে have, has, had এর বিশেষ কিছু ব্যবহার তুলে ধরা হলো-

  • ১. Must বা অবশ্যই অর্থে বা অধিক সম্ভাবনা অর্থে Must এর পরিবর্তে Have to ও Has to ব্যবহার করা যায়। অর্থাৎ Must, Have to, Has to একি জিনিস এবং সর্বদা একি অর্থ প্রকাশ করে। যেমন- I must go there অথবা I have to go there. অতীতকালে অবশ্যই সম্ভাবনা অর্থে had to ব্যবহার করা যেতে পারে, যেমন- আমি সেখানে অবশ্যই যেতাম বা I had to go there. Must, have to has to একি জিনিস তাই অতীত কালে এসকল verb এর ২য় রূপ বা past form হিসেবে had to ব্যবহার করা হয়।
  • ২. অবাস্তব কল্পনা বোঝাতে Exclamatory sentence বা বিষ্ময়বোধক বাক্যের শুরুতে Had ব্যবহার করা যায়। যেমন- Had I were a king!



আশাকরি সকলে have, has, had এর ব্যবহার এবং have, has, had বসানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পেরেছি। কোন প্রকার সমস্যা হলে নিচে কমেন্ট করলে খুশি হব।




সকলের শুভকামনায়---

কে-মাহমুদ

১২-০৬-২১

শুক্রবার

Am is are - Was were এর ব্যবহার

Am is are was were বসানোর নিয়ম


এখানে যা থাকছে---

  • Am is are বসানোর নিয়ম
  • Was were এর ব্যবহার
  • Be verb এর ব্যবহার
  • Person অনুযায়ী be verb বসানোর নিয়ম

Am is are  বসানোর নিয়ম, Was were এর ব্যবহার, Be verb এর ব্যবহার, Person অনুযায়ী be verb বসানোর নিয়ম
Be Verb এর ব্যবহার


Am, is, are কিঃ

ইংরেজি বাক্য বা sentence কখনো verb বা ক্রিয়া ছাড়া গঠণ করা যায় না। Finite Verb বা সমাপিকা ক্রিয়াকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা Principal verb বা Main verb বা মূল ক্রিয়া এবং Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া। Am, is এবং Are সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb এর অন্তর্গত verb বা ক্রিয়া। Am, is এবং are একে অপরের সমর্থক শব্দ। এদের প্রত্যেকটির বাংলা অর্থ 'হয়' বা 'হওয়া'।



Was, were কিঃ

আমরা জানি যে ইংরেজিতে প্রতিটি ক্রিয়া বা verb এর ৩ টি রূপ রয়েছে। Was ও were মূলত am, is এবং are এই verb গুলোর past form বা ২য় রূপ। অর্থাৎ- am, is, are হচ্ছে verb এর ১ম রূপ বা present form এবং was, were হচ্ছে এর past form বা ২য় রূপ। তাই am, is, are বা was ও were মূলত একি অর্থ বহন করে। Tense বা কাল এবং person অনুযায়ী এরা একেক জায়গাতে একেকটি ব্যবহৃত হয়।



মূল verb হিসেবে am, is, are এর রূপঃ

Am is are  বসানোর নিয়ম, Was were এর ব্যবহার, Be verb এর ব্যবহার, Person অনুযায়ী be verb বসানোর নিয়ম
Am is are এর রূপ


Am, is, are মূলত সাহায্যকারী verb বা ক্রিয়া। বাক্যে ব্যবহৃত অন্য সকল verb কে সাহায্য করতে বা অন্য মূল verb গুলোর অর্থ প্রকাশে সাহায্য করতে এরা ব্যবহৃত হয়। আবার হয় অর্থ বহন করে এমন বাংলা বাক্যে ক্রিয়া না থাকলে ইংরেজি বাক্য করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। Am, is, are কে to be verb বা be verb বলা হয়ে থাকে। অর্থাৎ am, is, are কে এক সাথে be দ্বারা প্রকাশ করা হয়। Be তাই am, is, are এর base form বা মূল রূপ।  ইংরেজিতে Modal verb গুলোর পর সর্বদা verb এর base form বা মূল রূপ বসে এবং কখনোই সাহায্যকারী verb বসে না কিন্তু যদি কখনো Modal verb (shall, will, should, would, can, could, may, might ইত্যাদি) গুলোর পর am, is, are বা এদের ২য় রূপ was, were বসানোর প্রয়োজন পড়ে তখন am, is, are বা was, were এর বেজ রূপ বা মূল রূপ be বসাতে হয়। যেমন- He will is going হবে না, সঠিক হবে He will be going, তাই be হচ্ছে am, is, are এর base form বা মূল রূপ।



Am, is, are, was, were এর অবস্থানগত form বা রূপঃ

আমরা জানি যে প্রতিটি verb এর ৩ টি form বা রূপ বা অবস্থান আছে। নিম্নে ছক আকারে am, is are, was, were বা Be এর অবস্থান বা form গুলো তুলে ধরা হলো-

Present form
বা
১ম রূপ
Past form
বা
২য় রূপ
Past perticiple form
বা
৩য় রূপ
Am (হয়) Was Been
Is (হয়) Was Been
Are (হয়) Were Been
Be (হয়) was/were Been



Tense অনুযায়ী am, is, are, was, were বা be বসানোর নিয়মঃ

আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে tense অনুযায়ী am, is, are কোথায় বসে, was, were কোথায় বসে বা to be verb কোথায় বসে। নিম্নে Tense অনুযায়ী am, is, are, was, were বা be verb বসানোর নিয়ম তুলে ধরা হলো-

  • ১. সাধারণত বর্তমান কাল বা present tense এর কোনো বাক্যে হয় অর্থ প্রকাশ পেলে বা am, is, are, was, were বা be বসানোর প্রয়োজন হলে তখন শুধুমাত্র am, is এবং are বসাতে হয়।
  • ২. সাধারণত অতীত কাল বা past tense এর কোন বাক্যে হয় অর্থ প্রকাশ পেলে বা am, is, are, was, were বা be বসানোর প্রয়োজন হলে তখন শুধুমাত্র was অথবা were বসে।
  • ৩. সাধারণত ভবিষ্যৎকাল বা future tense এর কোন বাক্যে হয় অর্থ প্রকাশ পেলে বা am, is, are, was, were বা be বসানোর প্রয়োজন হলে তখন শুধুমাত্র be বসাতে হয়।
  • ৪. সমস্ত Modal auxiliary verb এর পর হয় অর্থ প্রকাশ পেলা বা am, is, are, was, were বা be বসানোর প্রয়োজন হলে তখন শুধুমাত্র be বসে।



Person অনুযায়ী am, is, are, was, were বসানোর নিয়মঃ

Person ও subject বা object অনুযায়ী am, is, are, was, were বসানোর নিয়ম ধারাবাহিক ভাবে তুলে ধরা হল-

  • ১. I এর পর বা 1'st person singular number এর পর am, is, are, was, were  বসানোর প্রয়োজন হলে তখন বর্তমান কাল বা present tense হলে am এবং অতীত কাল বা past tense হলে was বসাতে হয়।
  • ২.  He অথবা একজন ব্যক্তি বা বস্তু বোঝালে অর্থাৎ  3'rd person singular number এর পর am, is, are, was, were  বসানোর প্রয়োজন হলে তখন বর্তমান কাল বা present tense হলে is এবং অতীত কাল বা past tense হলে was বসাতে হ
  • ৩. একের বেশি লোকজন বা বস্তু বোঝালে বা plural number এর পর am, is, are, was, were  বসানোর প্রয়োজন হলে তখন বর্তমান কাল বা present tense হলে are এবং অতীত কাল বা past tense হলে were বসাতে হয়।



Am, is, are, was, were বা be এর ব্যবহার ও বৈশিষ্ট্যঃ

নিম্নে be verb সমূহের ব্যবহারের নিয়ম ও বৈশিষ্ট্য তুলে ধরা হল-

  • ১. বাংলা বাক্যে হয় কথাটি উহ্য বা বাদ থাকলে ইংরেজি বাক্য করার সময় বর্তমান কালে am, is, are এবং অতীত কালে was, were কে বাক্যে verb হিসাবে ব্যবহার করা হয়। যেমন- আমি একজন ছাত্র = I am a student যার বিস্তারিত অর্থ আমি হই একজন ছাত্র। বাক্যে হয় কথাটি উহ্য ছিল।
  • ২.  Modal verb এর পর am, is, are বসাতে হলে সর্বদা am, is, are এর base form হিসেবে be বসাতে হয়। যেমন- I shall be a teacher. এখানে modal verb হচ্ছে shall যার পর am, is, are না বসিয়ে be বসানো হয়েছে।
  • ৩. Infinitiv হিসেবে বাক্যে to এর পর be বসে। যেমন - I am going to be a poet.
  • ৪. অতীত কালে হয় অর্থ বোঝালে বেশি লোকের পর were এবং একজন লোকের পর was বসে।  যেমন- He was a student এবং They were students.
  • ৫. Are বর্তমান কালে বেশি লোকের পর বসে বলে অতীত কালে বেশি লোকের পর were বসে। যেমন- They are going to school today এবং They were going to school yesterday.
  • ৬. Perfect tense এ have, has, had এর পর am, is, are এর ৩য় রূপ বা past perticiple form হিসাবে been বসে। যেমন- It has been a drama.
  • ৭. Passive voice এ বর্তমান কালের কোন বাক্য থাকলে মূল verb এর ৩য় রূপের আগে am, is, are বসাতে হয়। যেমন- The work is done by me.
  • ৮. Passive voice এ অতীত কালের কোন বাক্য থাকলে মূল verb এর ৩য় রূপের আগে was, were বসাতে হয়। যেমন- The work was done by me.
  • ৯. Passive voice এ ভবিষ্যৎ কালের কোন বাক্য থাকলে মূল verb এর ৩য় রূপের আগে be বসাতে হয়। যেমন- The work will be done by me.
  • ১০. Passive voice এ  সকল perfect tense এর কোন বাক্য থাকলে মূল verb এর ৩য় রূপের আগে been বসাতে হয়। যেমন- The work has been done by me.
  • ১১. অবাস্তব কল্পনা বোঝাতে person যদি singular number বা এক বচন থাকে তবে am, is, was না বসিয়ে are, were ব্যবহার করতে হয়। যেমন- আমি যদি রাজা হতাম! বা If I were a king!
  • ১২. অবাস্তব কল্পনা বোঝাতে person যদি plural number বা বহু বচন থাকে তবে are, were না বসিয়ে am, is, were ব্যবহার করতে হয়। যেমন- তুমি যদি রাজা হতে! বা If you was a king!



উপরোক্ত আলোচনার মাধ্যমে আশা করি am, is, are, was, were তথা be verb সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। কোনো প্রকার সমস্যা হলে নিচে মন্তব্য বা কমেন্ট করুন। আমরা সমস্যার সমাধানে যথাসম্ভব চেষ্টা করবো।




সকলের শুভকামনায়----

কে-মাহমুদ

১১-০৬-২১

Modal এর সহজ নিয়ম

Modal Auxiliary Verb - কি, ব্যবহার ও নিয়ম


  • Auxiliary verb এর ব্যবহার 
  • Modal verb বসানোর নিয়ম
  • কি কাকে বলে অর্থ ও প্রকার
  • Modal verb এর list বা তালিকা
  • মডেল verb বসানোর সহজ, শর্ট বা সংক্ষিপ্ত নিয়ম


Modal auxiliary verb এর ব্যবহার, Modal verb বসানোর নিয়ম, সহজ শর্ট বা সংক্ষিপ্ত নিয়ম, কাকে বলে অর্থ ও প্রকার, Modal verb এর list বা তালিকা, মডেল verb
Modal Auxiliary Verb


Modal verb এর উৎপত্তিঃ

ইংরেজী বাক্যে verb বা ক্রিয়ার ভূমিকা অপরিসীম। ইংরেজী কোন বাক্য verb বা ক্রিয়া ছাড়া গঠণ করা প্রায় অসম্ভব। কিছু ব্যতিক্রম ছাড়া ইংরেজী সকল sentence বা বাক্যে তাই verb বা ক্রিয়া ব্যবহার করা হয়। ইংরেজীতে verb বা ক্রিয়াকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়ে থাকে, finite verb বা সমাপিকা ক্রিয়া ও infinite verb বা অসমাপিকা ক্রিয়া। অন্য দিকে finite verb বা অসমাপিকা ক্রিয়া কে আবার ২ ভাগে ভাগ করা হয়ে থাকে, Main verb বা Principal verb বা প্রধান ক্রিয়া এবং Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া। Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়াকে আবার অনেক গুলো ভাগে ভাগ করা হয়ে থাকে তার এক ভাগ বা প্রকারের নাম Modal verb বা Modal auxiliary বা মডেল ভার্ব বা মডেল সাহায্যকারী ক্রিয়া।



Modal verb বা Modal Auxiliary কিঃ

সাধারণত যে সকল verb বা ক্রিয়ার সরাসরি অর্থ হয় না সে সকল verb কে Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া বলে। বাক্যে ব্যবহৃত অন্য সকল verb ও subject বা object কে সাহায্য করতে আসে বলেই এদের Auxiliary বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়ে থাকে। সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb এর মধ্যে যে সকল Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া Subject বা কর্তা এবং Object বা কর্ম এর ভাব বা অর্থ বা Mood অনুযায়ী ব্যবহার করা হয় সে সকল Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়াদের Modal verb বা Modal auxiliary বা মডেল ক্রিয়া বলে। সুতারং Modal verb বা Modal auxiliary verb মূলত এক ধরনের সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb যা Subject ও Object এর ভাব বা অর্থ বা Mood বা ধরন অনুযায়ী বাক্যে ব্যবহৃত হয় এবং যা একেক ধরনের বাক্যে একেক অর্থ বা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।



Modal verb এর বৈশিষ্ট্যঃ

Modal verb এর বৈশিষ্ট্য গুলো নিম্নরূপ-

  • ১. Modal verb এর প্রকৃত কোন অর্থ নেই। 
  • ২. বাক্যের Subject ও Object এর ধরন বা Mood অনুযায়ী এদের ব্যবহার করা হয়। 
  • ৩. Modal verb বা Modal auxiliary যেহেতু এক ধরনের সাহায্যকারী ক্রিয়া তাই এরা অন্য সকল প্রধান ক্রিয়াকে সাহায্য করতেও ব্যবহৃত হয়। 
  • ৪. একি Modal verb ভিন্ন ভিন্ন বাক্যে বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।
  • ৫. Modal verb এর পরে Assertive sentence এ অবশ্যই একটি মূল verb বসাতে হয় এবং Interrogative এবং Optative sentence এ Modal verb এর পর subject এবং তার পর মূল verb বসাতে হয়।
  • ৬. Modal verb বা Modal auxiliary এর পর মূল verb এর সব সময় ১ম  রূপ বসাতে হয়।
  • ৭. Semi Modal এর ক্ষেত্রে Modal verb এর পর to ব্যবহার করলে প্রশ্নবোধক বাক্য বা নেগেটিভ বাক্য গঠণের সময়  Do, Does, Did বা অন্য কোন সাহায্যকারী verb বসাতে হয় এবং to এর পর মূল verb বসাতে হয়। যেমন- Does he dare to go there? বা, সে কি সেখানে যাওয়ার সাহস রাখে?
  • ৮. বেশির ভাগ Modal verb ভবিষ্যতের সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়।


Modal Auxiliary verb এর List বা তালিকা বা প্রকারভেদঃ

Modal verb বা Modal Auxiliary কয়টি বা কিকি আসলে সেগুলো সঠিক ভাবে বলা যায় না। কারন অনেক Main verb অনেক সময় বাক্যে Modal verb এর মত কাজ করে। Modal Auxiliary verb এর অনেক গুলো প্রকার রয়েছে। List বা তালিকা অনুযায়ী বেশির ভাগ ব্যবহৃত Modal Auxiliary গুলো হল-

১. Shall ২. Will ৩. Should ৪. Would ৫. Can ৬. Could ৭. May ৮. Might ৯. Must/Have to/Has to/Had to ১০. Ought to.


এছাড়া কিছু Semi Modal বা অর্ধ বা প্রায় মডেল বা Main verb হওয়া সত্ত্বেও মডেল auxiliary এর মত ব্যবহৃত হয় বা কাজ করে এমন আরো কিছু Modal verb রয়েছে যেমন-

১১. Need/Need to ১২. Used/Used to ১৩. Dare/Dare to ইত্যাদি।



Modal Auxiliary এর ব্যবহার বা বসানোর নিয়মঃ

মডেল verb বসাতে এর নিয়ম গুলো সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। নিম্নে মডেল verb বা Modal verb বাক্যে বসানোর সহজ ও শর্ট বা সংক্ষিপ্ত নিয়ম বা এদের ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হলো-


Shall বসানোর নিয়মঃ

  • ১. ভবিষ্যতে কোন কিছু হবে বা ঘটবে এমন দৃঢ় বর্তমানের কাছাকাছি কোন সম্ভাবনা বোঝাতে First person তথা I এবং We এর পর shall ব্যবহার করা হয়। যেমন- I shall go with you বা, আমি তোমার সাথে যাব। 
  • ২. আদেশ বা নির্দেশ বা হুমকি বোঝাতে 2nd person তথা You ও 3rd person তথা He বা, She এর পরে shall ব্যবহার করা হয়। যেমন- He shall respect my orders. বা, সে (অবশ্যই) আমার আদেশের উপর শ্রদ্ধা দেখাবে। 
  • ৩. দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে 2nd person তথা You ও 3rd person তথা He বা She এর পরে shall ব্যবহার করা হয়। যেমন- He shall sorrow. বা, সে অবশ্যই দুঃখ প্রকাশ করবে। 
  • ৪. ইচ্ছা বা অনুমতি বা মতামত বোঝাতে I ও we এর পর shall বসে। যেমন- Shall I take your pen? বা,  আমি কি আপনার কলমটি নিতে পারবো?

Will বসানোর নিয়মঃ

  • ১. ভবিষ্যতের অনুমান, প্রতিশ্রুতি, অভ্যাস ইত্যাদি প্রকাশ করতে 2nd person বা you এবং সকল 3rd person এর পর will বসানো হয়। যেমন- He will go to school tomorrow. বা, সে আগামীকাল বিদ্যালয়ে যাবে। 
  • ২. ইচ্ছা বা wish, দাবি বা demand, আদেশ বা order এবং অনুরোধ বা request বোঝাতে নিকট তম ভবিষ্যতে will ব্যবহার করা হয়। যেমন- Will you do this at once? বা, তুমি কি এক্ষুনি এটি করবে?

Should ব্যবহারের নিয়মঃ

  • ১. জোরের সাথে কিছু করা উচিৎ বা উচিৎ নয় এমন অর্থে Should ব্যবহার করা হয়। যেমন- You should respect your parents. বা, পিতামাতার প্রতি তোমার শ্রদ্ধা দেখানো উচিৎ।
  • ২. কারো মতামত জানতে Should ব্যবহার করা যায়। যেমন-  Should you go home with me? বা, তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও?
  • ৩. কিছু আশা করা হয় বা কিছু ছিল বা ঘটে ছিল এমন বর্ণনা প্রদানে Should ব্যবহৃত হয়। যেমন- There should make a big building. বা, এখানে বড় একটি দালান তৈরি করা হয়েছিল।

Would ব্যবহারের নিয়মঃ

  • ১. ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে কল্পনা যুক্ত বাক্যের সাথে would ব্যবহার করা যায়। যেমন- Would that I were a king! বা, আমি যদি রাজা হতাম!
  • ২. If বা Had যুক্ত বাক্যের সাথে ইচ্ছা প্রকাশ করলে, বাক্যের সাথে কল্পনা যোগ করতে would ব্যবহার করা যায়। যেমন- If I were you, I would love him. বা, আমি যদি তুমি হতাম, তবে আমি তাকে ভালোবাসতাম।
  • ৩. অতীত কালে নিয়মিত কিছু হত বা অতীতকালের অভ্যাস বোঝাতে would ব্যবহার করা যায়। যেমন- Every morning He would bring a boil egg for me. বা, প্রত্যেক সকালে সে আমার জন্য সিদ্ধ করা ডিম আনতো।
  • ৪. বিনয়ের সাথে অনুরোধ করতে would ব্যবহার করা যায়। যেমন- Would you show me your nail, please? বা, তুমি কি দয়াকরে আমাকে তোমার নখ দেখাবে?
  • ৫. ইচ্ছা প্রকাশ করতে বা কোন পছন্দ বোঝাতে would ব্যবহৃত হয়। যেমন- I would rather drink tea than coffee. বা, আমি কফি পান করার চেয়ে চা পান করেই থাকবো।

Can বসানোর নিয়মঃ

  • ১. বর্তমানে কোন কিছু পারা অর্থে can ব্যবহৃত হয়। যেমন- I can do it. বা, আমি ইহা করতে পারি।
  • ২. বর্তমানে অনুমতি চাইতে Can ব্যবহার করা যায়। যেমন- Can I do it? বা, আমি কি ইহা করতে পারি?
  • ৩. বর্তমানে সামর্থের সাথে সম্ভাবনা বোঝাতে Can ব্যবহার করা যায়। যেমন- He can love me. বা সে আমাকে ভালোবাসতে পারে।

Could বসানোর নিয়মঃ

  • ১. Can এর ২য় রূপ Could. সুতারং ব্যবহার Can এর মতই। সাধারন্ত অতীত কালে কোন কিছু পারা অর্থে Could ব্যবহৃত হয়। যেমন, He could do that. বা, সে ঐটি করতে পারত।
  • ২. অতীত ও ভবিষ্যতে বিনয়ের সাথে অনুমতি নিতে Could ব্যবহার করা হয়। যেমন- Could I do it, please? বা, আমি কি ইহা দয়া করে করতে পারব?
  • ৩. ভবিষ্যতে সামর্থের সাথে সম্ভাবনা বোঝাতে Could ব্যবহার করা হয়। যেমন- He could love me. বা, সে সম্ভবত আমাকে ভালোবাসতে পারে।

May ব্যবহারের নিয়মঃ

  • ১. অধিক সম্ভাবনা বোঝাতে May ব্যবহৃত হয়। যেমন- I may go home, tonight. বা, আমি সম্ভাবত আজরাতে বাড়ি যাব।
  • ২. বিনয়ের সাথে কিছু চাইতে বা বর্তমানে কোন অনুমতি চাইতে May ব্যবহার করা হয়। যেমন- May I come in sir? বা, আমি কি ভিতরে আসতে পারি, স্যার?
  • ৩. Imperative sentence এ আশির্বাদ অর্থে বাক্যের শুরুতে May বসে। যেমন- May you live long. বা,  তুমি দীর্ঘজীবী হও।

Might ব্যবহারের নিয়মঃ

  • ১. May এর Past form  হচ্ছে Might. সুতারং Might এর ব্যবহার May এর মতই এবং অতীত কালের সম্ভাবনা বোঝাতে Might ব্যবহৃত হয়। যেমন- He might come that. বা, সে সম্ভাবত ওখানে আসতো।
  • ২. May থেকে আরো কম সম্ভাবনা থাকলে Might ব্যবহার করা হয়। যেমন- He might come today. বা, সে সম্ভবত আজ আসতেও পারে।

Must/Have to/Has to/Had to বসানোর নিয়মঃ

  • ১. Must, have to, has to অর্থ অবশ্যই হবে এমন এবং এদের Past Form বা v2 হচ্ছে Had to.
  • ২. জোর দিয়ে কোন আদেশ বা নিষেধ বোঝাতে Must/Have to/Has to ব্যবহৃত হয়। যেমন- You must not do it. বা তুমি অবশ্যই ইহা করবে না।
  • ৩. কোন কিছুর সম্ভাবনা এমনকি পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও Must/Have to/Has to বসে। যেমন- You must obey your parents. বা, তুমি অবশ্যই তোমার পিতামাতাকে শ্রদ্ধা করবে।

Ought to ব্যবহারের নিয়মঃ

  • ১.  Ought to এবং Must একি অর্থ বহন করে। তবে Must যেখানে বসবে সেখানে Must থেকে কিছুটা দূর্বল কথা বলতে বা দূর্বল প্রয়োজন বোঝাতে বা কর্তব্য বোঝাতে Ought to ব্যবহৃত হয়। যেমন- You ought to help the poor. বা, তোমার গরীবদের সাহায্য করা উচিৎ।
  • ২. কাওকে কোন পরামর্শ প্রদান করতে Ought to ব্যবহার করা যায়। যেমন- You ought to do it carefully.  বা, তুমি অবশ্যই সাবধানের সাথে ইহা করবে।

Need/Need to ব্যবহারের নিয়মঃ

  • ১. মূল verb হিসেবে Need অর্থ প্রয়োজন। কিন্তু Modal  verb হিসেবে need প্রয়োজন নয় বা দরকার নেই এমন অর্থে not এর সাথে ব্যবহার করা হয়। যেমন- You need not go to market. বা তোমার মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই।
  • ২. Negative Answer বা না বোধক উত্তর কারো কাছ থেকে আশা করলে, তাকে কোন প্রশ্ন করতে need ব্যবহার করা যায়। যেমন- Need I say something? বা, আমার কি আর কিছু বলা প্রয়োজন?

Used to বসানোর নিয়মঃ

  • ১. মূল verb হিসাবে Use অর্থ ব্যবহার। Use এর ২য় রূপ Used সুতারং অতীতে কোন কিছু পর্যায়ক্রমে ঘটত বা নিয়মিত হতো এমন অর্থ বোঝাতে Used to ব্যবহার করা হয়। যেমন- He used to do it regularly. বা, সে নিয়মিত ইহা করত।

Dare/Dare to বসানোর নিয়মঃ

  • ১. মূল verb হিসেবে Dare অর্থ সাহস। Modal verb এর ক্ষেত্রে Dare তাই ধমক বা ভয় ভীতি দেখানো অর্থে ব্যবহৃত হয়। যেমন- You dare not go there. বা, তুমি সেখানে যাওয়ার সাহস রাখ না। Dare he go there? সে কি সেখানে যাওয়ার সাহস রাখে?

শুভকামনায়-
কে-মাহমুদ 
১১-১২-২০২০

বৃহস্পতিবার

Modifier শেখার সহজ নিয়ম

Modifier শেখার সহজ ও শর্টকাট নিয়ম


  • Modifier এর সহজ নিয়ম 
  •  Modifier শেখার শর্ট নিয়ম বা Rules 
  • Adverb, Determiner, Quantifier


Modifier এর সহজ নিয়ম,  Modifier শেখার শর্ট নিয়ম বা Rules, Adverb, Determiner, Quantifier
Modifier


Modifier কিঃ

যে Modify করে তাকে Modifier বলে। ইংরেজী Modify শব্দের বাংলা আভিধানিক অর্থ, পরিবর্তন করা, ধরণ নির্ণয় করা, কিছুটা রূপান্তর করা, মাত্রা কমানো বা বাড়ানো। সুতারং যে সকল শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে থাকা অন্য কোন শব্দের ধরণ, মাত্রা বা মানের পরিবর্তন ঘটায় বা অর্থের রূপান্তর ঘটায় সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে Modifier বলে। আমি অনেক ভাত খাই। বাক্যটিতে ভাত কত পরিমাণে খাওয়া হয় সেটা বোঝাতে 'অনেক' শব্দটি ব্যবহার করা হয়েছে, সুতারং 'অনেক' শব্দটি 'ভাত' শব্দটিকে Modify করছে বা মাত্রা বা মানের ধরন বোঝাচ্ছে বা পরিবর্তন ঘটাচ্ছে, তাই 'অনেক' শব্দটি বাক্যের একটি Modifier.



Modifier করার বা শেখার আগে যা জানা প্রয়োজনঃ

সহজ ও সঠিক ভাবে Modifier শেখার আগে আমাদের অবশ্যই নিম্নোক্ত শব্দ বা শব্দ সমষ্টি সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে-

  • Infinitive বা ইনফিনিটিভঃ Infinitive বলতে আমরা to + verb কে বুঝি। অর্থাৎ to এর পর যদি verb বাসানো হয় তবে to সহ সেই verb কে একসাথে infinitive বলে। মনে রাখতে হবে to এর পরে সবসময় verb এর প্রথম রূপ বা present form বসে। সুতারং Infinitive হল, to+v1 বা to সহ verb এর প্রথম রূপ। উদাহরণ- to go, to be, to make ইত্যাদি। 

  • Present Participle বা প্রেজেন্ট পারটিসিপলঃ Verb+ing কে present participle বলে। মনে রাখতে হবে ing কখনো verb এর প্রথম রূপের সাথে ছাড়া বসে না। সুতারং Present Participle = v1+ing বা verb এর ১ম রূপের সাথে ing এর মিলিত রূপ। উদাহরণ- going, doing, loving ইত্যাদি। 

  • Past Participle বা পাস্ট পার্টিসিপলঃ Past Participle বলতে verb এর ৩য় রূপকে বোঝায়। আমরা জানি যে form বা ধরন অনুযায়ী verb এর ৩ টি রূপ রয়েছে, ১. verb এর প্রথম রূপ, ২. verb এর ২য় রূপ, ৩. verb এর ৩য় রূপ। Verb এর ৩য় রূপের নামি হল past participle. উদাহরণ হিসাবে বলা যায়, go একটি verb এবং এর ৩টি রূপ হল, go-went-gone, এখানে go এর ৩য় রূপ gone তাই go এর past participle form বা রূপ হচ্ছে gone. 

  • Gerund বা জেরান্ডঃ Gerund মূলত Present participle বা v1+ing. সুতারং present participle কে এক হিসেবে Gerund বলা চলে। 

  • Possessive Form বা পসেসিভ ফর্মঃ প্রতিটি Subject বা Object বা Noun বা Pronoun বা Person এর ৩ টি রূপ রয়েছে। ১ম রূপ বা subjective রূপ, ২য় রূপ বা objective রূপ, ৩য় রূপ বা possessive রূপ (person এর রূপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)। সুতারং person এর ৩য় রূপকেই possessive form বা ৩য় রূপ বলে। ৩য় রূপ দ্বারা অধিকার প্রকাশ পায় বলে একে সত্ত্বাধিকার রূপো বলা হয়ে থাকে। He এর ৩টি রূপ হল, He-him-his. সুতারং এখানে his হচ্ছে he এর possessive form বা রূপ।

  • Noun ও Pronoun বা বিশেষ্য ও সর্বনামঃ কোন কিছুর নামকে noun বলে, যেমন - Rahim. অন্যদিকে noun বা নামের পরিবর্তে যে সকল শব্দ বসে তাকে pronoun বা সর্বনাম বলে, যেমন- He. 

  • Adjective বা বিশেষণঃ যে সকল শব্দ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে adjective বা বিশেষণ বলে। যেমন- beautiful, good, bad ইত্যাদি। মনে রাখতে হবে adjective সাধারন্ত noun এর আগে বসে। Noun এর আগে বসে noun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমান ইত্যাদি প্রকাশ করে।

  • Adverb বা এডভার্বঃ যে সকল শব্দ কোন Noun-Pronoun বা Adjective এর পরিমাণ নির্ণয় করে, সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে adverb বলে। রোদেলা খুব ভালো মেয়ে এখানে 'খুব' শব্দটি 'ভালো' শব্দটির পরিমাণ বোঝাচ্ছে যে কত টুকু ভালো, তাই 'খুব' শব্দটি একটি adverb. গুরুত্বপূর্ণ ভাবে এটা মনে রাখতে হবে যে adverb কখনোই noun এর আগে বসে না। Noun এর পরে বসতে পারে, verb এর আগে ও পরে বসতে পারে এবং adverb অন্য adverb এর পরে বসতে পারে।


Modifier এর প্রকারভেদঃ

Modifier ২ প্রকার, Pre Modifier এবং Post Modifier. কোন শব্দ অন্য কোন শব্দের আগে বসে পরে থাকা শব্দটি কে Modify বা প্রভাবিত করলে তাকে Pre Modifier বলে। সেই রূপ কোন শব্দ অন্য কোন শব্দের পরে বসে আগে থাকা শব্দকে Modify বা প্রভাবিত করলে তখন তাকে Post Modifier বলে। She is a beautiful girl - এখানে beautiful হচ্ছে Pre Modifier কারন girl এর আগে বসে girl এর সৌন্দর্য প্রকাশ করছে। The girl loves perfectly - এখানে perfectly হচ্ছে Post Modifier কারন loves এর পরে বসে বালিকার loves কেমন তা প্রকাশ করছে।



Pre Modifier হিসেবে যে ধরনের শব্দ ব্যবহৃত হয়ঃ

সাধারন্ত present participle, past participle, noun, adverb, adjective, possessive form, compounds number বেশির ভাগ ক্ষেত্রে Pre Modifier হিসেবে ব্যবহৃত হয়।



Post Modifier হিসেবে যে ধরনের শব্দ ব্যবহৃত হয়ঃ

সাধারন্ত apositive বা নতুন কোন শব্দ, adverb, adjective, present participle, past participle, infinitive, phrase(prepositional phrase), relative pronoun, relative clause ইত্যাদি Post Modifier হিসেবে ব্যবহৃত হয়।



Modifier এর Rules বা নিয়মঃ

শূন্যস্থানের নির্দেশ অনুযায়ী Modifier করতে হয়। বাক্যে যেখানে শূন্যস্থান থাকবে তার পাশে ব্রাকেটে নির্দেশক শব্দ বা বাক্য থাকবে, সে অনুযায়ী Modifier করতে হবে। Modifier করতে হলে নিম্নের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করা আবশ্যক-

  • ১. শুন্য স্থানে Determiner বা নির্দেশক বসাতে বললেঃ Article হিসেবে a, an, the বসাতে হবে অথবা Demonstrative বা নির্দেশকারী হিসেবে this, that, these, those বসাতে হবে অথবা Quantifier বা পরিমাণ বা পরিমাপক হিসেবে every, all, some, any, both, total ইত্যাদি অথবা possessive form হিসেবে my, our, his, her, your, their, it's এবং কোন নাম বা noun+'s বসাতে হবে যেমন, Rodela's. 

  •  ২. শুন্য স্থানে With Demonstrative বসাতে বললেঃ শুধুমাত্র This(এই), That(ঐ), These(এইগুলো), Those(ঐগুলো) এদের যে কোন একটি বসাতে হবে। 

  •  ৩. শুন্য স্থানে With Quantifier বসাতে বললেঃ পরিমাণ বাচক শব্দ হিসেবে Every(প্রত্যেক), All(সব), Some(কিছু), Any(যে কোন), Both(সাথে), Total(সব), Few(অল্প), Many(অনেক), Much(অনেক), More(আরো) Little(কম), A little(খুবি কম), Little amount of/A great(বিশাল), Adequate(পর্যাপ্ত), A lot(প্রচুর), A lot of(প্রচুর পরিমাণে), Enough(প্রচুর), Several(বিভিন্ন), Ten(দশ) ইত্যাদি শব্দ বসাতে হবে।

  •  ৪. শুন্য স্থানে With Possessive বসাতে বললেঃ My(আমার), Our(আমাদের), His(তার), Her(তার), Your(তোমার), Their(তাদের), It's(ইহার), Noun+'s এই শব্দ গুলো বা এমন শব্দ বসাতে হবে। 

  •  ৫. শুন্য স্থানে With Appositive বসাতে বললেঃ Noun বা Pronoun বা Subject বা Object সম্পর্কে নতুন কোন তথ্য প্রদান করতে হবে, যেমন- Rodela,__________ শুন্য স্থানে a student বা এমন কোন তথ্য প্রদান করতে হবে। 

  • ৬. শুন্য স্থানে Intensifier বসাতে বললেঃ Intensify অর্থ তীব্র বা বেশি করে এমন। সুতারং Intensifier বসাতে বললে এমন সব শব্দ বসাতে হবে যা তীব্রতা বাড়াতে ব্যবহৃত হয়। সাধারন্ত really(প্রকৃত), very much(খুব বেশি), very(খুব), highly(উচ্চভাবে), actually(সঠিক ভাবে), certainly(অবশ্যই), loudly(উচ্চস্বরে) ইত্যাদি বসানো যেতে পারে। 

  •  ৭. শুন্য স্থানে Down Toner বসাতে বললেঃ Down Toner শব্দের অর্থ নিম্ন স্বরে। সুতারং Down Toner বসাতে বললে তীব্রতা কমায় এমন সব শব্দ ব্যবহার করতে হবে। সাধারন্ত nearly(প্রায় বা কাছাকাছি), barely(সবে মাত্র বা বড় জোর), hardly(কষ্ট সহকারে বা কমই বটে), a little(অল্প), rarely(কদাচিৎ বা মাঝে মাঝে), almost(প্রায় বা কাছাকাছি), slightly(সামান্য বা সামান্য পরিমানে) বা এমন সব শব্দ যা তীব্রতা কমায় সে সব শব্দ ব্যবহার করতে হবে। 

  •  ৮. শুন্য স্থানে Present participle বসাতে হলেঃ যদি শুন্য স্থানে verb বসানোর প্রয়োজন পড়ে এবং অন্য কোন শব্দ বসানোর মত লিংকার না পাওয়া যায় তবে verb এর সাথে ing যোগ করে বসানো যেতে পারে অর্থাৎ present participle বসানো যেতে পারে। 

  •  ৯. শুন্য স্থানে Past Participle বসাতে হলেঃ যদি বাক্যে কোন verb থাকে এবং অন্য কোন শব্দ বসানোর মত লিংকার না থাকে তবে নতুন কোন verb এর ৩য় রূপ বা Verb এর Past Participle করা যেতে পারে। 

  •  ১০. শুন্য স্থানে Infinitive বসাতে হলেঃ সাধারন্ত বাক্যে একটি verb আছে এবং এর পর আরেকটি verb বসানোর প্রয়োজন হলে to+v1 বা Infinitive করে নতুন verb বসাতে হবে। মনে রাখতে হবে to দ্বারা 'র' উচ্চারিত হয়, যেমন we read to know বা আমরা জানা+র জন্য পড়ি। 

  • ১১. শুন্য স্থানে With Adverb বসাতে বললেঃ With Adverb বসাতে বললে সাধারন্ত adverb জাতীয় শব্দ যেমন, very(খুব), usually(সাধারন্ত), regularly(নিয়মিত), fast(দ্রুত), slowly(ধীরে) ইত্যাদি বসাতে হবে। 

  •  ১২. শুন্য স্থানে Noun-Adjective বসাতে হলেঃ Noun-Adjective বলতে সেই Noun কে বোঝায় যা আসলে Adjective বা বিশেষণের মত কাজ করে। অর্থাৎ পর পর দুটি Noun যখন আগের Noun টি Adjective এর মত কাজ করে তখন তাকে Noun-Adjective বলে। উদাহরণ হিসেবে বলা যায়, bus journy শব্দ দুটি Noun কিন্তু bus শব্দটি দ্বারা journy বা ভ্রমনের প্রকার বোঝানো হচ্ছে তাই bus একটি Noun হওয়া শর্তেও Adjective এর মত কাজ করছে, এমন সব জোড়া Noun কে Noun-Adjective বলা হয়ে থাকে। 

  •  ১৩. শুন্য স্থানে Prepositional Phrase অথবা Infinitive Phrase বসাতে হলেঃ Preposition+Phrase কে Prepositional Phrase বলে, in the world একটি Prepositional Phrase এবং to go there একটি Infinitive Phrase এর উদাহরণ। 

  •  ১৪. শুন্য স্থানে Adverbial Phrase বসাতে হলেঃ Adverbial Phrase হিসেবে সাধারন্ত to and fro(ইতস্ত বোধ করা), again and again(বারবার), here and there(এখানে সেখানে), off and on(জ্বলা ও নেভা) ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়ে থাকে।

  •  ১৫. শুন্য স্থানে Pre Modify the Noun বসাতে বললেঃ Pre Modify the Noun বলতে সাধারন্ত অর্থ বুঝে বাক্যে থাকা Noun কে Modify করে এমন কোন শব্দ বসানো বোঝায়। সুতারং Pre Modify the Noun উল্যেখ করা থাকলে বাক্যের অর্থের সাথে মিল হয় এমন যে কোন শব্দ বসালেই হবে। তবে Noun এর আগে যেহেতু বেশির ভাগ ক্ষেত্রে Adjective বসে সুতারং Pre Modify the Noun নির্দেশ করলে Adjective বসাতে হবে। 

  •  ১৬. শুন্য স্থানে Pre Modify the Verb বা Adjective বা Adverb থাকলেঃ যেহেতু Noun এর আগে ছাড়া আর সব জায়গাতে Adverb বসানো যেতে পারে। সুতারং Pre Modify the Verb বা Adjective বা Adverb থাকলে শুন্য স্থানে Adverb জাতীয় কোন শব্দ বসাতে হবে। 

  •  ১৭. শুন্য স্থানে Post Modify the Verb বা Adjective বা Adverb বসাতে বললেঃ Post Modify the Verb বলতে সাধারন্ত অর্থ বুঝে বাক্যে থাকা Verb কে Modify করে এমন কোন শব্দ বসানো বোঝায়। সুতারং Post Modify the Verb উল্যেখ করা থাকলে বাক্যের অর্থের সাথে মিল হয় এমন যে কোন শব্দ বসালেই হবে। যেহেতু Adverb Noun এর আগে ছাড়া আর সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় তাই এ ক্ষেত্রে Adverb জাতীয় কোন শব্দ বসানো যেতে পারে। 

  •  ১৮. শুন্য স্থানে সামষ্টিক কিছু নির্দেশ না করলেঃ শুন্য স্থানে pre modify the noun with infinitive, pre modify the noun with determiner, pre modify the adjective with infinitive, pre modify the adjective with determiner, pre modify the verb with infinitive, pre modify the verb with determiner বা এমন কোন সামষ্টিক নির্দেশ না দেওয়া থাকলে নির্দিষ্ট যে কোন একটি ব্যবহার করতে হবে অথবা ইচ্ছা মাফিক শব্দ বসাতে হবে।

তাহলে আজ এ পর্যন্তই।
সকলের শুভকামনায়-
কে-মাহমুদ

বুধবার

Verb এর রূপ ও প্রকার

Verb এর রূপ ও প্রকার - Auxiliary ও Main


ইংরেজিতে Verb বা ক্রিয়ার ভুমিকা অপরিসীম।  বাংলা বাক্য গঠনে অনেক সময় বাক্যে ক্রিয়ার উপস্থিতি উহ্য বা গোপন থাকে, কিন্তু ইংরেজি Sentence বা বাক্যে Verb বা ক্রিয়া অবশ্যই অপরিহার্য। Verb সম্পর্কে সঠিক ধারনা না থাকলে সঠিক ভাবে বাক্য বা Sentence গঠন প্রায় অসম্ভব বলা চলে। ক্রিয়া বা Verb হচ্ছে একটি বাক্যের প্রান। প্রান না থাকলে যেমন কোন প্রানী জীবন্ত হয়ে ওঠেনা তেমনি Verb ছাড়া ইংরেজি বাক্য জীবন্ত হয়ে ওঠে না। Tense বা কাল অনুযায়ী ইংরেজি বাক্য গঠন, অর্থ পূর্ণ ভাবে প্রকাশ সহ বাক্যের গঠন প্রনালী ও ভাবের প্রকাশে Verb সম্পর্কে জানা, এর গঠন ও রূপগত পার্থক্য এবং বাক্যে ব্যবহার সম্পর্কিত ধারনা অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয়।


verb বা ক্রিয়ার রূপ,verb এর প্রকারভেদ,modal ও be verb,Axullery verb
Verb



যে সকল শব্দ দ্বারা কোন কিছু করা হওয়া খাওয়া যাওয়া বা কাজ বোঝায় তাকে Verb বা ক্রিয়া বলে। অন্য ভাবে বলা যায়, কর্তা, কর্মকে নিয়ে অর্থাৎ Subject, Object কে নিয়ে যা করে তাই-ই Verb বা কাজ বা ক্রিয়া।

উদাহরন: খাওয়া, যাওয়া, পড়া, ভালোবাসা, Love, Do, Open, Is, Have, Eat ইত্যাদি।


  • Verb বা ক্রিয়ার রূপঃ


ইংরেজিতে প্রত্যেকটি Verb বা ক্রিয়ার ৩ টি রূপ রয়েছে।

যথা-
১. Verb এর ১ম রূপ বা  Present Form
২. Verb এর ২য় রূপ বা Past Form
৩. Verb এর তৃতীয় রূপ বা Past Participle Form

আলোচনার শেষে Verb এর রূপগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ রূপ তুলে ধরা হয়েছে  আশা করি নিচের রূপগুলো আয়ত্তে আনার মাধ্যমে ইংরেজিতে আরো দক্ষ হওয়া সম্ভব হবে।



  • ক্রিয়া বা Verb এর প্রকারভেদঃ


ক্রিয়া, কাজ বা Verb কে নানা ভাবে বিভক্ত বা ভাগ বা শ্রেণী বিন্যাস করা যেতে পারে। Finite verb বা সমাপিকা ক্রিয়া এবং Non-finite বা অসমাপিকা ক্রিয়া, এ দুই ভাগে প্ররধানত verb কে ভাগ করা হয়ে থাকে। Finite verb কে আবার অনেক ভাগে ভাগ করা হয়ে থাকে।বৈশিষ্ট্য গত দিক দিয়ে Finite verb  কে ২ টি ভাগে ভাগ করা যেতে পারে। যথা-

১. Main Verb বা Principle Verb বা মূল Verb
২. Auxiliary Verb বা সাহায্যকারী Verb


  • Principle Verb বা Main Verb:


সাধারন্ত যে সকল Verb বা ক্রিয়া কোন বাক্য বা Sentence এ সক্রিয় হয়ে মূল বা প্রধান কার্যগত ভূমিকা পালন করে তাকে Principle বা Main Verb বলে। অন্য ভাবে বলতে গেলে, বাংলায় কোন বাক্যে যে মূল ক্রিয়া থাকে তার ইংরেজি  Word বা শব্দই হল Principle বা Main Verb. অনেক সময় সাহায্যকারী Verb বাক্যে মূল Verb হিসাবে বসতে পারে।


আমি তোমাকে ভালোবাসি = I love you.
আমি ভাত খাচ্ছি = I am eating rice.

উপরের বাক্য গুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলা বাক্যে ভালোবাসা Verb এর পরিবর্তে ইংরেজি বাক্যে love এবং খাওয়া Verb এর পরিবর্তে eat ব্যবহার করা হয়েছে, সুতারং love এবং eat উভয়ি Main Verb, Principle Verb বা মূল ক্রিয়া।



  • Auxiliary Verb বা সাহায্যকারী Verb:


সাধারন্ত যে সকল Verb অন্য কোন Verb কে বা কোন বাক্যে অপ্রকাশিত বা লুকানো Verb এর অভাব পুরন করতে ব্যবহৃত হয় তাকে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া বলে। নিচে কয়েকটি উদাহরনের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বোঝানো হল।


আমি একজন কবি = I am a poet
আমি ভাত খাচ্ছি = I am eating rice
আমি ভাত খাই না = I do not eate rice

বাক্য গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, প্রথম বাক্যে ইংরেজি অংশে am ব্যবহৃত হয়েছে যদিও বাংলা অংশে এর কোন বাংলা ছিল না। ২য় বাক্যে খাওয়ার পরিবর্তে ইংরেজি অংশে eating ব্যবহৃত হয়েছে এবং eating কে সাহায্য করতে অতিরিক্ত ভাবে am ব্যবহৃত হয়েছে। ৩য় বাক্যে not তার আগে verb ছাড়া  একা একা  বসে না তাই একে সাহায্য করতে Verb হিসাবে do ব্যবহার করা হয়েছে। সুতারং am বা do সাহায্যকারী  ক্রিয়া বা Verb.


সাহায্যকারী ক্রিয়া বা Axullery Verb কে আবার কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে যেমন-

Be Verb = Be(Am, Is, Are), Was, Were, Been
Modal Axullery Verb = Shall, Will, Should, Would, Can, Could, May, Might ইত্যাদি
অভাব জ্ঞাপক সাহায্যকারী Verb = Do, Does, Did
Model Axullery Verb = Heve to, Has to, Must, Going to, Need to, Ought to ইত্যাদি
অন্যান্য সাহায্যকারী Verb = Have, Has, Had ইত্যাদি

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এবার আমরা অনুশীলন করতে পারি।  প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,  নিচের বাক্য গুলো থেকে Main Verb এবং Axullery Verb খুজে বের করে খাতায় লিখ কেমন।


১. I will go to school for reading the book.
২. I saw a little girl.
৩. She is a beautiful girl.
৪. He does not go to market.
৫. Rahim will be taking food.
৬. I saw a man who was poor.
৭. Everybody likes him.
৮. We have finished our homework.
৯. Do not open your eyes.
১০. You are a good boy.

প্রিয় বন্ধুরা আশা করি Verb সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছ। Verb এর মৌলিক দিক গুলো সম্পর্কে অনেকটা ধারনা অর্জন করার মাধ্যমে আমাদের দূর্বলতা গুলো আশাকরি অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। নিম্নে কিছু Verb এর রূপ তুলে ধরা হল।

v1(present f.)--v2(past f.)-- v3(p.per.f)
Am------------------was-----------been
Is---------------------was-----------been
Are------------------were----------been
Do--------------------did------------done
Does----------------did-------------done
Must----------------had to--------had to
Have to------------had to--------had to
Has to--------------had to--------had to
Shall-----------------should-------should
Will-------------------would--------would
Can-------------------could--------could
May-------------------might--------might
Love-----------------loved---------loved
Know----------------knew---------known
teach-----------------taught--------taught

আজ এ পর্যন্তই। সকলের শুভকামনা করে আবার অন্য কোন বিষয় নিয়ে হাজির হব। ভালো থেক বন্ধুরা।



কে- মাহমুদ
১৯-০২-২০২০