modifier লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
modifier লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার

Adverb চেনার উপায় - ব্যবহার ও প্রকারভেদ

Adverb কাকে বলে, চেনার উপায়, প্রকারভেদ ও ব্যবহার


এখানে যা থাকছে---

  • Adverb কাকে বলে
  • Adverb চেনার উপায়
  • Adverb এর প্রকারভেদ
  • Adverb এর অবস্থান
  • Adverb কোথায় বসে
  • Adverb এর ব্যবহার ও তালিকা

Adverb কাকে বলে, Adverb চেনার উপায়, Adverb এর প্রকারভেদ, Adverb এর অবস্থান, Adverb কোথায় বসে, Adverb এর ব্যবহার ও তালিকা
 Adverb এর ব্যবহার ও প্রকারভেদ


Adverb কি তা জানার আগে যা জানা প্রয়োজনঃ

Adverb কি বা কাকে বলে বা adverb এর সংজ্ঞা, ব্যবহার ও adverb চেনার উপায় সম্পর্কে জানার আগে নিচের বিষয় গুলো ভালো করে জেনে নিই-

  • Modify বলতে কি বোঝায়- ইংরেজি modify শব্দের বাংলা আভিধানিক অর্থ বিশেষায়িত করা। বিশেষায়িত বলতে কাওকে আকর্ষণ করা, কারো মানের পরিবর্তন করা বা কারো অর্থের পরিবর্তন করা বা কারো পরিমাপ করা বা কাওকে অন্য রূপে রূপান্তর করা বোঝায়। অর্থাৎ একজন অন্যজন কে টান দেওয়া বা আকর্ষণ করা বা একজনের মানের পরিবর্তনের ফলে অন্য জনের মানের পরিবর্তন করা কে Modify করা বা বিশেষত্ব করা বলে।
  • Modifier বলতে কি বোঝায় - যে Modify করে বা অন্যের অর্থ কে পরিবর্তন করে তাকে modifier বলে। অর্থাৎ যে শব্দ অন্য শব্দের অর্থের পরিবর্তন করে সেই শব্দ কে Modifier বলে। [Modifier এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন>>>]
  • Parts-of-speech কি- ইংরেজী বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থ বোধক শব্দ কে পদ বা parts-of-speech বলে। ইংরেজিতে parts-of-speech কে Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition,  Conjunction, Interjection এই ৮ ভাগে ভাগ করা হয়। [Parts-of-speech সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন>>>]
  • Noun কি- যে সকল শব্দ বা word দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই সকল শব্দ বা word কে noun বলে, যেমন- Rodela বা রোদেলা।
  • Pronoun কি- যে সকল শব্দ বা word কোনো নাম বা noun এর পরিবর্তে বসে তাকে pronoun বা সর্বনাম বলে, যেমন- he বা সে।



Adverb কাকে বলে এর সংজ্ঞাঃ

বাক্যে ব্যবহৃত যে সকল শব্দ Noun ও Pronoun বাদে বাক্যে থাকা অন্য যে কোনো শব্দ বা পদ বা parts-of-speech এর অর্থের বা মানের পরিবর্তন করতে পারে অর্থাৎ modify করতে পারে সে সকল শব্দ বা word বা পদ কে Adverb বা বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ বলে। 


'রোদেলা ভালো মেয়ে', বাক্যে 'ভালো' শব্দটি বিশেষণ বা adjective। এই adjective এর আগে 'খুব' শব্দ বা পদ টি বসালে বাক্যটি হবে, 'রোদেলা খুব ভালো মেয়ে'। এখানে 'ভালো' শব্দটির আগে 'খুব' শব্দটি বসানোর ফলে 'ভালো' শব্দটি কতো পরিমাণ ভালো সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ 'ভালো' পদ বা শব্দটি কে 'খুব' শব্দ বা পদটি modify করেছে বা পরিবর্তন করেছে। বাক্যে 'ভালো' শব্দ টি একটি adjective বা বিশেষণ এবং একে 'খুব' শব্দটি modify করছে বলে বাক্যে 'খুব' শব্দটি একটি adverb বা বিশেষণের বিশেষণ। 



Adverb এর বৈশিষ্ট্যঃ

নিম্নে adverb এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো-

  • ১. Adverb, Adjective কে Modify করতে পারে।
  • ২. Adverb, Verb কে Modify করতে পারে।
  • ৩. Adverb, Adverb কে Modify করতে পারে।
  • ৪. Adverb, Preposition ও conjunction এর সাথে মিলে বাক্যে থাকা অন্যান্য শব্দ কে modify করতে পারে।
  • ৫. Adverb কখনো Noun কে Modify করে না।
  • ৬. Adverb কখনো Pronoun কে Modify করে না।
  • ৭. Noun ও Pronoun কখনো Adverb হতে পারে না।



Adverb এর অবস্থান বা Adverb কোথায় বসেঃ

Adverb এর বৈশিষ্ট্য থেকে এর ব্যবহার ও অবস্থান সম্পর্কে যে ধারনা পাওয়া যায় তা নিম্নরূপ -

  • ১. Adverb বাক্যে থাকা Adjective এর আগে বসতে পারে।
  • ২. Adverb বাক্যে থাকা Preposition এর আগে ও পরে বসতে পারে।
  • ৩. Adverb বাক্যে থাকা Verb এর আগে ও পরে বসতে পারে।
  • ৪. Adverb বাক্যে থাকা Adverb এর আগে ও পরে বসতে পারে।
  • ৫. Adverb কখনো noun এর আগে বসে না।
  • ৬. Adverb কখনো pronoun এর আগে বসে না।
  • ৭. Adverb বাক্যে থাকা conjunction এর আগে ও পরে বসতে পারে।



Adverb কত প্রকার ও কি কি এর সংজ্ঞাঃ

ব্যবহারের উপর ভিত্তি করে adverb কে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা-

  • ১. Simple adverb বা সাধারণ adverb
  • ২. Interrogative adverb বা প্রশ্নবোধক adverb
  • ৩. Relative adverb বা সম্পর্ক যুক্ত adverb

উপরোক্ত প্রকার ভেদ ছাড়াও adverb কে আরো একটি ভাগে ভাগ করা যেতে পারে, যথা-

  • ৪. Introductory adverb বা পরিচায়ক adverb


নিম্নে এসকল ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।



Simple Adverb কাকে বলে, কত প্রকার ও কি কিঃ

Simple অর্থ সাধারণ। যে সকল সাধারণ শব্দ বা word বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যে থাকা অন্যান্য শব্দ কে প্রভাবিত করে বা modify করে সে সকল শব্দ বা word কে simple adverb বা সাধারণ adverb বলে। Simple adverb কে ৮ টি ভাগে ভাগ করা যেতে পারে, যথা-

  1. Simlpe Adverb of manner - ইংরেজী manner অর্থ অভ্যাস বা আচারন। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কি ভাবে সম্পন্ন হয় তার আচারন বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of manner বা Adverb of manner বলে। রোদেলা তাড়াতাড়ি দৌড়ায় বা Rodela runs quickly, এই বাক্যে Runs বা দৌড়ানো একটি verb বা ক্রিয়া। দৌড়ানোর মাত্রা কম না বেশি বোঝাতে quickly বা তাড়াতাড়ি শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ quickly শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া runs কে modify করছে। যেহেতু quickly শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার আচারন গত পরিবর্তন করছে সুতারং quickly শব্দটি Simple adverb of manner. বেশিরভাগ ক্ষেত্রে adjective  বা বিশেষণ এর শেষে ly যুক্ত হয়ে adverb of manner গঠিত হয়, যেমন- quick+ly=quickly, loud+ly=loudly ইত্যাদি। কিছু গুরুত্বপূর্ণ Adverb of manner যেমন, well, thus, urgently, rightly, fortunately, luckily, posdibly, quickly, carelessly, simply, soundly, softly,  correctly, closely, carefully, anxiously, suddenly, slowly, widely, wrongly, naturally, probably, easily, swiftly, sadly, bravely, clearly, eagerly,  ইত্যাদি।
  2. Simple Adverb of time - ইংরেজী time অর্থ সময়। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কোন সময়ে সম্পন্ন হয় তা বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of time বা Adverb of time বলে। রোদেলা এখন পড়ছে বা Rodela is reading now, এই বাক্যে read বা reading বা পড়া একটি verb বা ক্রিয়া। পড়ার মাত্রা সময় বা time বোঝাতে now বা এখন শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ now শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া read বা reading কে modify করছে। যেহেতু now শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংঘটিত হওয়ার সময় এখন না কখোন তা নির্দেশ করছে সুতারং now শব্দটি Simple adverb of time. সাধারণত now, before, after, since, then, daily, yesterday, while, already, tomorrow,  yesterday, soon, often, immediately, lately, never, ago, seldom, always, daily, today, late, always, early, sometimes, presently  ইত্যাদি শব্দ simple adverb of time হিসেবে বেশি ব্যবহার করা হয়।
  3. Simple Adverb of place - ইংরেজী place অর্থ স্থান বা জায়গা। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কোন স্থানে সম্পন্ন হয় তা বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of time বা Adverb of time বলে। দয়াকরে  এখানে বসুন বা please sit here, এই বাক্যে sit বা বসা একটি verb বা ক্রিয়া। কোথায় বসতে হবে এটা বোঝাতে here বা এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ here শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া sit কে modify করছে। যেহেতু here শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংঘটিত হওয়ার স্থান নির্দেশ করছে সুতারং here শব্দটি Simple adverb of place. সাধারণত here, there, above, up, out, in, ahead, near, nearly, overhead, withen, anywhere, everywhere, below, inside, outside, universally locally, inland, abroad, away, nearby, hence, thence, thither, neither, far, outside ইত্যাদি শব্দ গুলো Simple adverb of place হিসেবে বেশি ব্যবহার করা হয়।
  4. Simlpe Adverb of degree - ইংরেজী degree অর্থ   বিশেষণের তুলনা। আবার Adjective এর রূপ কে Degree বলে। বাক্য বা sentence এ বিশেষণ বা adjective কি ভাবে সম্পন্ন হয় এবং এর তারতম্য ও পরিমাপ করতে বা নির্দেশ করতে বা modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of degree বা Adverb of degree বলে। রোদেলা একজন খুব ভালো বালিকা বা Rodela is a very good girl, এই বাক্যে good বা ভালো একটি adjective বা বিশেষণ। কেমন ভালো বা good? মুটা মুটি না কি খুব বেশি, এটা বোঝাতে  very বা খুব শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ very শব্দটি বাক্যে থাকা adjective বা বিশেষণ good কে modify করছে। যেহেতু very শব্দটি বাক্যে থাকা বিশেষণ বা adjective কে তার মাণ বা তুলনাগত পরিবর্তন করছে সুতারং very শব্দটি Simple adverb of degree. সাধারণত much, very, little, fully, almost, less, quite, partly, hardly, as, so, rather, enough, too, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, how ইত্যাদি শব্দ গুলো Simple advrb of degree হিসেবে বেশি ব্যবহার করা হয়।
  5. Simple Adverb of number - ইংরেজী number অর্থ সংখ্যা। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কি কতবার সম্পন্ন হয় বা কতক্ষণে সম্পন্ন হয় তার গণনা বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of number বা Adverb of number বলে। রোদেলা কখনো মিথ্যা বলে না বা Rodela never tells a lie, এই বাক্যে tells বা বলা একটি verb বা ক্রিয়া। মিথ্যা বলার সংখ্যা কতবার, একবার নাকি বহুবার, নাকি কোনো সংখ্যাক বার না বোঝাতে never বা কখনো না শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ never শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া tells কে modify করছে। যেহেতু never শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংখ্যা গত মান যাচাই করছে সুতারং never শব্দটি Simple adverb of number. সাধারণত once, again, twice, thrice, never, generally, always, usually ইত্যাদি পরিসংখ্যানিক শব্দ গুলো Simple adverb of number হিসেবে বেশি ব্যবহার করা হয়।
  6. Simple Adverb of cause and effect - ইংরেজী effect অর্থ প্রভাব এবং cause অর্থ কারণ। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কি কারণে সম্পন্ন হচ্ছে তার প্রভাব বা ফলাফল বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of cause and effect বা Adverb of cause and effect বলে। রোদেলা ভালোবাসতে পারে না কারণ সে ভালোবাসতে জানে না বা Rodela can not love because she do not know about love, এই বাক্যে love বা ভালোবাসা একটি verb বা ক্রিয়া। ভালোবাসতে না পারার কারণ প্রকাশ করতে বাক্যের মাঝে because বা কারণ শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ because শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া love কে modify করছে। যেহেতু because শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার কাজ সংঘটিত হওয়ার কারণ কি তা বোঝাচ্ছে সুতারং because শব্দটি Simple adverb of cause and effect. অন্য ভাবেও আমরা বাক্যে থাকা simple adverb of cause and effect চিনতে পারি, বাক্যে থাকা verb কে কি বা what এবং কেন বা why দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে simple adverb of cause and effect বলে। উদাহরণের বাক্যে verb ছিল love বা ভালোবাসা, একে যদি প্রশ্ন করা হয় যে, রোদেলা কেন ভালো বাসতে পারে না? তবে উত্তর পাওয়া যাবে, কারণ সে ভালোবাসতে জানে না, এখানে উত্তরের শুরুতে কারণ শব্দটি এসেছে এবং এর ইংরেজি because, তাই because শব্দটি simple adverb of cause and effect. সাধারণত because, so, so that, as, therefore, as, yet, hence, accordingly, become wherefore ইত্যাদি শব্দ গুলো বেশিরভাগ ক্ষেত্রে simple adverb of cause and effect হিসেবে বাক্যে ব্যবহার করা হয়।
  7. Simple Adverb of assertion - ইংরেজী assertion অর্থ কথা বা বিবৃতি। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb সম্পন্ন হওয়ার কারণ যখন হ্যা বা না অর্থাৎ yes বা no শব্দ দিয়ে পাওয়া যায় তখন তা বাক্যে থাকা verb কে নির্দেশ করে অর্থাৎ modify করে এবং এ সকল শব্দ কে Simple adverb of assertion বা Adverb of assertion বলে। হ্যা, রোদেলা এখন পড়ছে বা Yes, Rodela is reading now, এই বাক্যে read বা reading বা পড়া একটি verb বা ক্রিয়া। পড়ার কারণ yes বা হ্যা দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ yes শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া read বা reading কে modify করছে। যেহেতু yes শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংঘটিত হওয়ার কারণ হ্যা শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে সুতারং yes শব্দটি Simple adverb of assertion. সাধারণত yes, no, not, never, really, truly, surely, probably, actually, at all, possibly, perhaps certainly, indeed ইত্যাদি শব্দ simple adverb of assertion হিসেবে বেশি ব্যবহার করা হয়।
  8. Simple Adverb of order - ইংরেজী order অর্থ নির্দেশ। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb পর্যায়ক্রমে বা একের পর এক সম্পন্ন হওয়ার নির্দেশ প্রদান করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of order বা Adverb of order বলে। সর্বপ্রথম আমার ভালোবাসা নিও বা At first, take my love, এই বাক্যে take বা নেওয়া একটি verb বা ক্রিয়া। ভালোবাসা নেওয়ার সময় বা পর্যায় বোঝাতে first বা সর্বপ্রথম শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ first শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া take কে modify করছে। যেহেতু first শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংঘটিত হওয়ার পর্যায় বা ক্রম নির্দেশ করছে সুতারং first শব্দটি Simple adverb of order. সাধারণত first, second, third, firstly, secondly, thirdly, last, lastly ইত্যাদি শব্দ simple adverb of order হিসেবে বেশি ব্যবহার করা হয়।



Interrogative adverb কাকে বলেঃ

যে সকল শব্দ কোনো প্রশ্ন করতে ব্যবহৃত হয় এবং সে সকল শব্দ adverb এর মতো কাজ করলে তখন তাকে interrogative adverb বলে।


অন্যভাবে বলা যায়, when, where, why, how, how many, how long, how far, how often ইত্যাদি এর মতো interrogative বা প্রশ্নবোধক শব্দ গুলো যখন adverb এর মতো কাজ করে তখন তাকে interrogative adverb বলে।


সাধারণত simple adverb বা সাধারণ adverb এর সময়, সংখ্যা, অবস্থা, পদ্ধতি, স্থান, কারণ, মাত্রা ইত্যাদি নির্দেশ করতে বা এগুলো সম্পর্কে প্রশ্ন করতে interrogative adverb ব্যবহার করা হয় বলে simple adverb এর প্রকারভেদ গুলোর সাথে interrogative adverb এর প্রকার ভেদ মিলে যায়। Interrogative adverb কে ৭ টি ভাগে ভাগ করা যেতে পারে যথা-

  1. Interrogative adverb of time - সময় বা time বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়।  When did he love? বা সে কখন ভালোবেসেছিল? এখানে love বা ভালোবাসা হওয়ার সময় জানতে when বা কখন শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু when শব্দটি love সংঘটিত হওয়ার সময় জানতে প্রশ্ন করার পাশাপাশি love কে modify করছে বা love কে নির্দেশ করছে তাই When একটি interrogative adverb of time.
  2. Interrogative adverb of number- সংখ্যা বা number বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়।  How many books do you want? বা তুমি কতো গুলো বই চাও? এখানে want বা চাওয়ার পরিমাণ বা সংখ্যা জানতে how many বা কত গুলো শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু how many শব্দ দুটি want বা চাওয়ার সংখ্যা বা পরিমাণ জানতে প্রশ্ন করার পাশাপাশি want কে নির্দেশ করছে বা modify  করছে তাই How many এখানে interrogative adverb of number.
  3. Interrogative adverb of place- স্থান বা place বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়।  Where are you going? বা তুমি কোথায় যাচ্ছ? এখানে go বা যাওয়ার জায়গা বা স্থান জানতে where বা কোথায় শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু where শব্দটি go বা যাওয়ার স্থান জানতে প্রশ্ন করার পাশাপাশি go কে modify করছে বা go কে নির্দেশ করছে তাই Where একটি interrogative adverb of place.
  4. Interrogative adverb of reason- কারণ বা reason বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়।  Why do you love me? বা তুমি আমাকে ভালোবাস কেন? এখানে love বা ভালোবাসার কারণ জানতে why বা কেন শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু why শব্দটি love সংঘটিত হওয়ার কারণ জানতে প্রশ্ন করার পাশাপাশি love কে নির্দেশ করছে বা modify করছে তাই Why একটি interrogative adverb of reason.
  5. Interrogative adverb of degree- দোষ-গুণ বা degree বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়। How far is it true? বা এটা কত দূর সত্য? এখানে how বা কত শব্দটি পরিমাণ বোঝাতে far বা দূরে শব্দটি কে modify করছে। How many অর্থ কত দূর যা adjective বা degree, অর্থাৎ adjective তথা degree হিসেবে how many ব্যবহৃত হচ্ছে এবং degree হিসেবে ব্যবহারের সাথে how দ্বারা প্রশ্ন করা হচ্ছে তাই how বাক্যে interrogative adverb of degree.
  6. Interrogative adverb of manner- ইংরেজি manner অর্থ অভ্যাস বা আচারন। তাই অভ্যাস বা আচারন বা manner বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়।  How did you do the work? বা তুমি কেমন করে আজটি করতে? এখানে how বা কেমন শব্দটি অভ্যাস বা আচারন বোঝাতে do বা করা শব্দটি কে modify করছে। How অর্থ কেমন বা কত যা manner হিসেবে বাক্যে ব্যবহৃত হচ্ছে তাই how বাক্যে interrogative adverb of manner.
  7. Interrogative adverb of quantity-  পরিমাণ বা quantity বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়।  How much money do you want? বা তুমি কি পরিমাণ টাকা চাও? এখানে want বা চাওয়ার মোট পরিমাণ জানতে how much বা কত পরিমাণ শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু how much শব্দ দুটি want বা চাওয়ার পরিমাণ জানতে প্রশ্ন করার পাশাপাশি want কে নির্দেশ করছে বা modify  করছে তাই How much এখানে interrogative adverb of quantity.



Relative adverb কাকে বলেঃ

আমরা জানি যে clause অর্থ বাক্যাংশ। আমরা এটাও জেনেছি যে when, where, why, how ইত্যাদি বাক্যের প্রথমে বসে interrogative adverb বা প্রশ্নবোধক adverb গঠণ করে। অপর দিকে when, where, why, how ইত্যাদি interrogative adverb গুলো যখন বাক্যের মাঝে বসে একাধিক বাক্যাংশ বা clause কে সংযুক্ত করে তখন এদের relative adverb বলে। Relative adverb বাক্যের মাঝে বসে এর আগের বাক্যাংশের সাথে পরের বাক্যাংশের মাঝে সম্পর্ক বা relation স্থাপন করে বলে when, where, why, how ইত্যাদি relative adverb কে রিলেটিভ pronoun বলা হয়ে থাকে। I loved you when you read in class nine (যখন তুমি নবম শ্রেণীতে পড়তে তখন আমি তোমাকে ভালোবাসতাম), বাক্যে When বা যখন বা তখন শব্দটি I loved you এই অংশের সাথে you read in class nine এই অংশের সম্পর্ক স্থাপন করছে তাই এটি একটি Relative adverb.



Interrogative adverb ও Relative adverb সম্পর্কে কিছু তথ্যঃ

  • ১. when, where, why, how ইত্যাদি wh শব্দ গুলো যখন বাক্যের প্রথমে বসে প্রশ্ন করা হয় তখন তাদের interrogative adverb বলে।
  • ২. when, where, why, how ইত্যাদি wh শব্দ গুলো যখন বাক্যের মাঝে বসে বাক্যের এক অংশের সাথে অন্য অংশের সম্পর্ক স্থাপন করে তখন তাদের relative adverb বলে।
  • ৩. Whey are you so late? (তুমি এতো দেরি করলে কেন?) বাক্যে why শব্দ টি বাক্যের প্রথমে বসে প্রশ্ন করায় why একটি interrogative adverb আবার, I know the reason why he is late. (আমি এটি জানি যে সে কেন দেরি করে) বাক্যে why শব্দটি বাক্যের মাঝে why এর আগের অংশের সাথে পরের অংশের সম্পর্ক বা relation স্থাপন করেছে বলে এটি একটি relative adverb.



Introductory Adverb কাকে বলেঃ

Introductory অর্থ পরিচায়ক বা পরিচয় ঘটানো। কিছু কিছু শব্দ আছে যাদের তেমন ভাবে কোনো অর্থ করা যায় না, তবে এ সকল শব্দ বাক্যের শুরুতে বসে বাক্য শুরু করার কাজে ব্যবহার করা হয় এবং বাক্যের নির্দেশক হিসেবে কাজ করে, এসকল শব্দকে introductory adverb বা পরিচায়ক adverb বলে। There lived a man in the village (গ্রামের সেখানে একটি লোক বাস করতো), এখানে There একটি Introductory Adverb। আবার, Here are many boys playing (এখানে অনেক বালক খেলা করছে), এখানে here একটি Introductory Adverb। There ও here বাক্যের প্রথমে বসে বাক্যের সূচনা ঘটিয়েছে অর্থাৎ বাক্যের সাথে আমাদের পরিচয় ঘটিয়েছে এবং এদের নিজস্ব কোনো অর্থ নেই বলে এরা Introductory Adverb বা পরিচায়ক adverb। 


[বিঃদ্রঃ Here বা There তথা Introductory Adverb দিয়ে বাক্য শুরু হলে এর পর verb বসে এবং verb এর পর subject বসে]



Adverb চেনার সহজ উপায়ঃ

  • ১. বাক্যে থাকা verb কে কিভাবে (how) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of manner.
  • ২. Verb কে কোথায় (where) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of place.
  • ৩. Verb কে কখন (when) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of time. 
  • ৪. Verb কে কতবার (how often) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of frequency.
  • ৫. Verb কে কতটুকু (how much) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of degree.
  • ৬. Verb কে কতবার (how often) দিয়ে প্রশ্ন করার পর হ্যা, না, সন্দেহ, নিশ্চয়তা উত্তর পাওয়া গেলে এই উত্তরটি হবে Adverb of assertion.
  • ৭. Adjective এর শেষে ly যুক্ত করে অনেক সময় adverb গঠিত হয় বলে বেশির ভাগ ly যুক্ত শব্দ adverb হয়।
  • ৮. For+MY HD মনে রাখলে Adverb চেনা যায়, For এর পর M=Month, Y=Year, H=hour, D=Day থাকলে এগুলো adverb হয়।
  • ৯. Only Hane & Rasel বই পড়ে মনে রাখলে adverb চেনা যায়, Only=Only/Only if/Only when/Only when, Ha=Hardly, Ne=Never, Ra=Rarely, Sel=Seldom এগুলো সব adverb.
  • ১০. Preposition এর পর Noun বা Pronoun না থাকলে এই preposition কে Adverb বলে।
  • ১১. কোনো বাক্য preposition দিয়ে শেষ হলে সেই preposition টি হয় Adverb.
  • ১২. মূল verb এর পর Noun, Pronoun, Preposition থাকলে তার পরের শব্দটি adverb হয়।
  • ১৩. যদি বাক্যে preposition/ possessive/ article/ adjective/ determiner এর পর যদি ৩ টি শব্দ থাকে তবে ১ম টি হবে adverb, ২য় টি হবে adjectiveb এবং ৩য় টি হবে Noun, যেমন- Rodela has a(article) red(adverb) color(adjective) shirt(noun).
  • ১৪. কিছু adverb আছে যাদের শেষে ly যুক্ত করলেও adverb আবার না করলেও adverb যেমন, loud বা loudly, quick বা quickly, slow বা slowly ইত্যাদি।
  •  কিছু শব্দ যেমন, fast, next, near, late, little, hard, well, far ইত্যাদি যারা noun/pronoun কে modify করলে adjective হয় আর verb কে modify করলে adverb হয়, যেমন- Rodela is well -এখানে well বাক্যে adjective আবার, Rodela writes well -এখানে well একটি adverb.



Adverb এর প্রকারভেদ ও মনে রাখার ছন্দঃ

Adverb কে নানা ভাগে ভাগ করা যেতে পারে। নিচের ছন্দটি মনে রাখলে adverb এর প্রকারভেদ ও বাক্যে থাকা adverb গুলো সহজেই ছন্দে ছন্দে চেনা যেতে পারে-


"DR সাহেব CCTV তে MP সাহেব কে দেখে টিভি OF করে চেয়ার থেকে উঠে দাড়ালেন"


D= Adverb of Degree

R= Adverb of Reason (cause&effect)

C= Adverb of Condition (assertion&number)

C= Adverb of Contrast (বিপরীতার্থক)

T= Adverb of Time

M= Adverb of Manner

P= Adverb of Place

O= Adverb of Order

F= Adverb of Frequency (বারংবার)



Adverb এর ব্যবহার ও গঠণ পদ্ধতিঃ

  • ১. বাক্যে একাধিক adverb থাকলে তা, MPT বা MP এর Time নাই, এই সূত্র মেনে চলে অর্থাৎ ১ম adverb টি হবে M=Manner, ২য় টি হবে P=Place, ৩য় টি হবে T=Time প্রকারের adverb. উদাহরণ- Rodela has sung sweetly in her room tody. বাক্যে, রোদেলা কিভাবে গান গায়? উত্তর-sweetly তাই এটি adverb of manner, রোদেলা কোথায় গান গায়? উত্তর- in her room তাই এটি adverb of place, রোদেলা কখোন গান গায়? উত্তর- tody তাই এটি adverb of time. এখানে adverb গুলো বসেছে MPT এর নিয়মেই। 
  • ২. Present perfect tense এ adverb ব্যবহার করতে এর গঠণ হবে, have/has+adverb(always/sometimes/hardly/usually/often/never/still/rarely/seldom)+verb এর ৩য় রূপ বা past participle, যেমন- Rodela has already gone.
  • ৩. Adverb এর ব্যবহার করতে বাক্য এভাবেও গঠণ হতে পারে, Sub+adverb(always/sometimes/hardly/usually/often/never/still/rarely/seldom)+be verb ছাড়া অন্য verb বসে, যেমন- Rodela never phone him.
  • ৪. Adverb এর ব্যবহার করতে বাক্য এভাবেও গঠণ হতে পারে, Sub+Be verb+adverb(always/sometimes/hardly/usually/often/never/still/rarely/seldom)+be verb ছাড়া অন্য verb বসে, যেমন- Rodela is still reading the book.
  • ৫. বাক্যে no/never/not এর পরিবর্তে hardly/scarcely/barely/seldom এই adverb গুলো বসানো যায়।



Inversion of verb কাকে বলেঃ

বাক্যে অতিরিক্ত জোর দেওয়ার জন্য বাক্যে only, only if, only when, only if, only hardly, rarely, never, seldom এই adverb গুলো বা adverb phrase/ adverb clause গুলো বাক্যের শুরুতে ব্যবহার করে এর পর, সাহায্যকারীverb+subjec+মূলverb এই নিয়মে বাক্য গঠণ করলে তাকে Inversion of verb বলে। যেমন- Never will I do it again.

Inversion of verb এ ব্যবহৃত adverb গুলো মনে রাখতে নিচের ছন্দটি মনে রাখা যেতে পারে-


"Only Hane আর Rasel বই পড়ে"


এখানে Inversion of verb এ ব্যবহৃত adverb গুলো হবে নিম্নরূপ- 

Only= Only/Only if/Only when/Only if/Only because

Ha=Hardly

Ne=Never

Ra=Rarely

Sel=Seldom



গুরুত্বপূর্ণ কিছু Adverb এর তালিকাঃ

Always, sometimes, hardly, usually, often, never, still, rarely, seldom, loud, loudly, quick, quickly, slow, slowly, fast, next, near, late, little, hard, well, far, well, thus, urgently, rightly, fortunately, luckily, posdibly, quickly, carelessly, simply, soundly, softly,  correctly, closely, carefully, anxiously, suddenly, slowly, widely, wrongly, naturally, probably, easily, swiftly, sadly, bravely, clearly, eagerly, now, before, after, since, then, daily, yesterday, while, already, tomorrow,  yesterday, soon, often, immediately, lately, never, ago, seldom, always, daily, today, late, always, early, sometimes, presently, here, there, above, up, out, in, ahead, near, nearly, overhead, withen, anywhere, everywhere, below, inside, outside, universally locally, inland, abroad, away, nearby, hence, thence, thither, neither, far, outside, much, very, little, fully, almost, less, quite, partly, hardly, as, so, rather, enough, too, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, how, once, again, twice, thrice, never, generally, always, usually, because, so, so that, as, therefore, as, yet, hence, accordingly, become wherefore, yes, no, not, never, really, truly, surely, probably, actually, at all, possibly, perhaps certainly, indeed, first, second, third, firstly, secondly, thirdly, last, lastly, when, where, why, how, how many, how long, how far, how often, there, here ইত্যাদি।



মজার মজার তথ্য পেতে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।

শুক্রবার

HSC Book বই ও গাইড - Download

১১-১২ শ্রেণী বা এইচএসসি পিডিএফ বই - HSC Text Book


  • ১১-১২ বা একাদশ - দ্বাদশ শ্রেণীর মূল বই
  • H.S.C All Book - PDF Formate
  • সকল লেখক ও সকল প্রকাশনীর ই-বুক
  • মূল বই ও গাইড
  • NCTB Text Book

শ্রেণীর বই, দ্বাদশ শ্রেণীর বই, ১১ ও ১২ শ্রেণীর বই, গাইড ও সমাধান, HSC all book,  NCTB text book, মানবিক, ব্যবসা, বিজ্ঞান, বই
ই-বুক - শ্রেণী ১১-১২



বাংলা ১ম ও বাংলা ২য় পত্র সহ বাংলা সহপাঠ, ইংরেজী ১ম ও ইংরেজী ২য় পত্র মূল বই ও গাইড, আইসিটি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সহ মানবিক শাখা, ব্যবসা শাখা ও বিজ্ঞান শাখার বই একদম ফ্রিতে পিডি এফ ফাইল আকারে 1timeschool.com থেকে বিনামূল্যে ই-বুক হিসেবে ডাউনলোডের সুযোগ প্রদান করা হচ্ছে। মানবিক বিভাগ, বানিজ্য বভাগ বা ব্যবসা বিভাগ ও বিজ্ঞান বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের অনলাইন ভিত্তিক লেখাপড়া সমৃদ্ধ করতে আমাদের এই প্রচেষ্টা। আশাকরি এইচ.এস.সি বই সমূহ নিজে ব্যবহারের পাশাপাশি বন্ধুদের কেও অনলাইন ভিত্তিক লেখাপড়ার সুযোগ প্রদান করতে শেয়ার করবে।


একাদশ দ্বাদশ বা ১১-১২ বা এইচএসসি কলেজ ও সমমানের ই-বুক সমূহঃ


এইচএসসি (HSC) সকল বই ডাউনলোড করতে ১১-১২ শ্রেণীতে অথবা এখানে ক্লিক করে বই অপশন থেকে পছন্দের বই বাছাই করুন>>


সকল শাখা বা বিভাগের বই হিসেবে যা থাকছেঃ

  • ১. বাংলা বই (Bangla Book -HSC) ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড  ১০১ ও ১০২
  • ২. বাংলা সহপাঠ (Bangla Sahopath - HSC) মূল বই ও গাইড - বিষয় কোড ১০১
  • ৩. ইংরেজী (English for Today - HSC) ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১০৭ ও ১০৮
  • ৪. আইসিটি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT - HSC) মূল বই ও গাইড - বিষয় কোড ২৭৫



মানবিক শাখা বা বিভাগের বই হিসেবে যা থাকছেঃ

  • ১. যুক্তিবিদ্যা বা Logic - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১২১ ও ১২২
  • ২. অর্থনীতি বা Economics - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১০৯ ও ১১০
  • ৩. মনোবিজ্ঞান বা Psychology - HSC মূল বই ও গাইড
  • ৪. পৌরনীতি ও সুশাসন বা Civics & Good Governance - HSC মূল বই ও গাইড - বিষয় কোড ২৬৯ ও ২৭০
  • ৫. ইতিহাস বা History - HSC মূল বই ও গাইড - বিষয় কোড ৩০৪ ও ৩০৫
  • ৬. ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বা Islamic History & Culture - HSC মূল বই ও গাইড - বিষয় কোড ২৬৭ ও ২৬৮
  • ৭. ভূগোল বা Geography - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১২৫ ও ১২৬
  • ৮. সামাজিক কর্ম বা Social Work - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ২৭১ ও ২৭২




ব্যবসা বা বানিজ্য শাখা বা বিভাগের বই হিসেবে যা থাকছেঃ

  • ১. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বা Business Organisation & Management - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ২৭৭ ও ২৭৮
  • ২. ব্যবসায় নীতি ও প্রয়োগ বা Business Policy & Enforcement - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড 
  • ৩. হিসাববিজ্ঞান  বা Accounting - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ২৫৩ ও ২৫৪
  • ৪. ব্যাংকিং ও বীমা বা Banking & Insurance - HSC মূল বই ও গাইড - বিষয় কোড ২৯৩
  • ৫. অর্থায়ন বা Finance - HSC মূল বই ও গাইড - বিষয় কোড ২৯২
  • ৬. অর্থনীতি বা Economics - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১০৯ ও ১১০


এইচএসসি (HSC) সকল বই ডাউনলোড করতে ১১-১২ শ্রেণীতে অথবা এখানে ক্লিক করে বই অপশন থেকে পছন্দের বই বাছায় করুন>>



বিজ্ঞান শাখা বা বিভাগের বই হিসেবে যা থাকছেঃ

  • ১. জীববিজ্ঞান বা Biology - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১৭৮ ও ১৭৯
  • ২. রসায়ন বা Chemistry - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১৭৬ ও ১৭৭
  • ৩. পদার্থবিজ্ঞান বা Physics - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১৭৪ ও ১৭৫
  • ৪. উচ্চতর গণিত বা Higher Math - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ২৬৫ ও ২৬৬
  • ৫. পরিসংখ্যান বা Statistics - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১২৯ ও ১৩০
  • ৬. ভূগোল বা Geography - HSC ১ম ও ২য় পত্র মূল বই ও গাইড - বিষয় কোড ১২৫ ও ১২৬


এইচএসসি (HSC) সকল বই ডাউনলোড করতে ১১-১২ শ্রেণীতে অথবা এখানে ক্লিক করে বই অপশন থেকে পছন্দের বই বাছায় করুন>>



এনসিটিবি (NCTB) এর অনুমোদিত ও প্রকাশিত টেক্সট বুক (Text Book) সমূহ সবার আগে পেতে 1timeschool.com মোবাইলে সেভ করে রাখুন। 
সমস্ত HSC book বা এইচএসসি বই সমূহ PDF আকারে ডাউনলোড (Download) করে খুব সহজেই যে কোনো মোবাইল বা কম্পিউটারে অফলাইন মুডে পড়া যাবে। 

এনসিটিবি মূল বই, সমাধান, লেকচার সিরিজের গাইড, অক্ষরপত্র প্রকাশনী সহ বিভিন্ন প্রকাশনীর বই এবং বিভিন্ন লেখক যেমন সঞ্জিত কুমার গুহ, গাজী আজমল সহ বিভিন্ন সনামধন্য লেখকের লেখা গাইড ও বই আপনার প্রয়োজনে সংগ্রহে রেখেছি যা খুব সহজে ও বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।


একাদশ শ্রেণীর বই ও দ্বাদশ শ্রেণীর PDF পিডিএফ ফর্মেটের বই গুলো আশাকরি সকলের খুবি উপকারে আসবে। ডিজিটাল যুগে কাগজি বই যখন লোপ পেতে শুরু করেছে তখন কেন ই-বুক (e-book) নয়? HSC E-Book পিডিএফ ফরমেটের বই হতে পারে শিক্ষা ব্যবস্থার এক অনন্য বিকাশ।

বৃহস্পতিবার

Modifier শেখার সহজ নিয়ম

Modifier শেখার সহজ ও শর্টকাট নিয়ম


  • Modifier এর সহজ নিয়ম 
  •  Modifier শেখার শর্ট নিয়ম বা Rules 
  • Adverb, Determiner, Quantifier


Modifier এর সহজ নিয়ম,  Modifier শেখার শর্ট নিয়ম বা Rules, Adverb, Determiner, Quantifier
Modifier


Modifier কিঃ

যে Modify করে তাকে Modifier বলে। ইংরেজী Modify শব্দের বাংলা আভিধানিক অর্থ, পরিবর্তন করা, ধরণ নির্ণয় করা, কিছুটা রূপান্তর করা, মাত্রা কমানো বা বাড়ানো। সুতারং যে সকল শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে থাকা অন্য কোন শব্দের ধরণ, মাত্রা বা মানের পরিবর্তন ঘটায় বা অর্থের রূপান্তর ঘটায় সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে Modifier বলে। আমি অনেক ভাত খাই। বাক্যটিতে ভাত কত পরিমাণে খাওয়া হয় সেটা বোঝাতে 'অনেক' শব্দটি ব্যবহার করা হয়েছে, সুতারং 'অনেক' শব্দটি 'ভাত' শব্দটিকে Modify করছে বা মাত্রা বা মানের ধরন বোঝাচ্ছে বা পরিবর্তন ঘটাচ্ছে, তাই 'অনেক' শব্দটি বাক্যের একটি Modifier.



Modifier করার বা শেখার আগে যা জানা প্রয়োজনঃ

সহজ ও সঠিক ভাবে Modifier শেখার আগে আমাদের অবশ্যই নিম্নোক্ত শব্দ বা শব্দ সমষ্টি সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে-

  • Infinitive বা ইনফিনিটিভঃ Infinitive বলতে আমরা to + verb কে বুঝি। অর্থাৎ to এর পর যদি verb বাসানো হয় তবে to সহ সেই verb কে একসাথে infinitive বলে। মনে রাখতে হবে to এর পরে সবসময় verb এর প্রথম রূপ বা present form বসে। সুতারং Infinitive হল, to+v1 বা to সহ verb এর প্রথম রূপ। উদাহরণ- to go, to be, to make ইত্যাদি। 

  • Present Participle বা প্রেজেন্ট পারটিসিপলঃ Verb+ing কে present participle বলে। মনে রাখতে হবে ing কখনো verb এর প্রথম রূপের সাথে ছাড়া বসে না। সুতারং Present Participle = v1+ing বা verb এর ১ম রূপের সাথে ing এর মিলিত রূপ। উদাহরণ- going, doing, loving ইত্যাদি। 

  • Past Participle বা পাস্ট পার্টিসিপলঃ Past Participle বলতে verb এর ৩য় রূপকে বোঝায়। আমরা জানি যে form বা ধরন অনুযায়ী verb এর ৩ টি রূপ রয়েছে, ১. verb এর প্রথম রূপ, ২. verb এর ২য় রূপ, ৩. verb এর ৩য় রূপ। Verb এর ৩য় রূপের নামি হল past participle. উদাহরণ হিসাবে বলা যায়, go একটি verb এবং এর ৩টি রূপ হল, go-went-gone, এখানে go এর ৩য় রূপ gone তাই go এর past participle form বা রূপ হচ্ছে gone. 

  • Gerund বা জেরান্ডঃ Gerund মূলত Present participle বা v1+ing. সুতারং present participle কে এক হিসেবে Gerund বলা চলে। 

  • Possessive Form বা পসেসিভ ফর্মঃ প্রতিটি Subject বা Object বা Noun বা Pronoun বা Person এর ৩ টি রূপ রয়েছে। ১ম রূপ বা subjective রূপ, ২য় রূপ বা objective রূপ, ৩য় রূপ বা possessive রূপ (person এর রূপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)। সুতারং person এর ৩য় রূপকেই possessive form বা ৩য় রূপ বলে। ৩য় রূপ দ্বারা অধিকার প্রকাশ পায় বলে একে সত্ত্বাধিকার রূপো বলা হয়ে থাকে। He এর ৩টি রূপ হল, He-him-his. সুতারং এখানে his হচ্ছে he এর possessive form বা রূপ।

  • Noun ও Pronoun বা বিশেষ্য ও সর্বনামঃ কোন কিছুর নামকে noun বলে, যেমন - Rahim. অন্যদিকে noun বা নামের পরিবর্তে যে সকল শব্দ বসে তাকে pronoun বা সর্বনাম বলে, যেমন- He. 

  • Adjective বা বিশেষণঃ যে সকল শব্দ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে adjective বা বিশেষণ বলে। যেমন- beautiful, good, bad ইত্যাদি। মনে রাখতে হবে adjective সাধারন্ত noun এর আগে বসে। Noun এর আগে বসে noun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমান ইত্যাদি প্রকাশ করে।

  • Adverb বা এডভার্বঃ যে সকল শব্দ কোন Noun-Pronoun বা Adjective এর পরিমাণ নির্ণয় করে, সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে adverb বলে। রোদেলা খুব ভালো মেয়ে এখানে 'খুব' শব্দটি 'ভালো' শব্দটির পরিমাণ বোঝাচ্ছে যে কত টুকু ভালো, তাই 'খুব' শব্দটি একটি adverb. গুরুত্বপূর্ণ ভাবে এটা মনে রাখতে হবে যে adverb কখনোই noun এর আগে বসে না। Noun এর পরে বসতে পারে, verb এর আগে ও পরে বসতে পারে এবং adverb অন্য adverb এর পরে বসতে পারে।


Modifier এর প্রকারভেদঃ

Modifier ২ প্রকার, Pre Modifier এবং Post Modifier. কোন শব্দ অন্য কোন শব্দের আগে বসে পরে থাকা শব্দটি কে Modify বা প্রভাবিত করলে তাকে Pre Modifier বলে। সেই রূপ কোন শব্দ অন্য কোন শব্দের পরে বসে আগে থাকা শব্দকে Modify বা প্রভাবিত করলে তখন তাকে Post Modifier বলে। She is a beautiful girl - এখানে beautiful হচ্ছে Pre Modifier কারন girl এর আগে বসে girl এর সৌন্দর্য প্রকাশ করছে। The girl loves perfectly - এখানে perfectly হচ্ছে Post Modifier কারন loves এর পরে বসে বালিকার loves কেমন তা প্রকাশ করছে।



Pre Modifier হিসেবে যে ধরনের শব্দ ব্যবহৃত হয়ঃ

সাধারন্ত present participle, past participle, noun, adverb, adjective, possessive form, compounds number বেশির ভাগ ক্ষেত্রে Pre Modifier হিসেবে ব্যবহৃত হয়।



Post Modifier হিসেবে যে ধরনের শব্দ ব্যবহৃত হয়ঃ

সাধারন্ত apositive বা নতুন কোন শব্দ, adverb, adjective, present participle, past participle, infinitive, phrase(prepositional phrase), relative pronoun, relative clause ইত্যাদি Post Modifier হিসেবে ব্যবহৃত হয়।



Modifier এর Rules বা নিয়মঃ

শূন্যস্থানের নির্দেশ অনুযায়ী Modifier করতে হয়। বাক্যে যেখানে শূন্যস্থান থাকবে তার পাশে ব্রাকেটে নির্দেশক শব্দ বা বাক্য থাকবে, সে অনুযায়ী Modifier করতে হবে। Modifier করতে হলে নিম্নের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করা আবশ্যক-

  • ১. শুন্য স্থানে Determiner বা নির্দেশক বসাতে বললেঃ Article হিসেবে a, an, the বসাতে হবে অথবা Demonstrative বা নির্দেশকারী হিসেবে this, that, these, those বসাতে হবে অথবা Quantifier বা পরিমাণ বা পরিমাপক হিসেবে every, all, some, any, both, total ইত্যাদি অথবা possessive form হিসেবে my, our, his, her, your, their, it's এবং কোন নাম বা noun+'s বসাতে হবে যেমন, Rodela's. 

  •  ২. শুন্য স্থানে With Demonstrative বসাতে বললেঃ শুধুমাত্র This(এই), That(ঐ), These(এইগুলো), Those(ঐগুলো) এদের যে কোন একটি বসাতে হবে। 

  •  ৩. শুন্য স্থানে With Quantifier বসাতে বললেঃ পরিমাণ বাচক শব্দ হিসেবে Every(প্রত্যেক), All(সব), Some(কিছু), Any(যে কোন), Both(সাথে), Total(সব), Few(অল্প), Many(অনেক), Much(অনেক), More(আরো) Little(কম), A little(খুবি কম), Little amount of/A great(বিশাল), Adequate(পর্যাপ্ত), A lot(প্রচুর), A lot of(প্রচুর পরিমাণে), Enough(প্রচুর), Several(বিভিন্ন), Ten(দশ) ইত্যাদি শব্দ বসাতে হবে।

  •  ৪. শুন্য স্থানে With Possessive বসাতে বললেঃ My(আমার), Our(আমাদের), His(তার), Her(তার), Your(তোমার), Their(তাদের), It's(ইহার), Noun+'s এই শব্দ গুলো বা এমন শব্দ বসাতে হবে। 

  •  ৫. শুন্য স্থানে With Appositive বসাতে বললেঃ Noun বা Pronoun বা Subject বা Object সম্পর্কে নতুন কোন তথ্য প্রদান করতে হবে, যেমন- Rodela,__________ শুন্য স্থানে a student বা এমন কোন তথ্য প্রদান করতে হবে। 

  • ৬. শুন্য স্থানে Intensifier বসাতে বললেঃ Intensify অর্থ তীব্র বা বেশি করে এমন। সুতারং Intensifier বসাতে বললে এমন সব শব্দ বসাতে হবে যা তীব্রতা বাড়াতে ব্যবহৃত হয়। সাধারন্ত really(প্রকৃত), very much(খুব বেশি), very(খুব), highly(উচ্চভাবে), actually(সঠিক ভাবে), certainly(অবশ্যই), loudly(উচ্চস্বরে) ইত্যাদি বসানো যেতে পারে। 

  •  ৭. শুন্য স্থানে Down Toner বসাতে বললেঃ Down Toner শব্দের অর্থ নিম্ন স্বরে। সুতারং Down Toner বসাতে বললে তীব্রতা কমায় এমন সব শব্দ ব্যবহার করতে হবে। সাধারন্ত nearly(প্রায় বা কাছাকাছি), barely(সবে মাত্র বা বড় জোর), hardly(কষ্ট সহকারে বা কমই বটে), a little(অল্প), rarely(কদাচিৎ বা মাঝে মাঝে), almost(প্রায় বা কাছাকাছি), slightly(সামান্য বা সামান্য পরিমানে) বা এমন সব শব্দ যা তীব্রতা কমায় সে সব শব্দ ব্যবহার করতে হবে। 

  •  ৮. শুন্য স্থানে Present participle বসাতে হলেঃ যদি শুন্য স্থানে verb বসানোর প্রয়োজন পড়ে এবং অন্য কোন শব্দ বসানোর মত লিংকার না পাওয়া যায় তবে verb এর সাথে ing যোগ করে বসানো যেতে পারে অর্থাৎ present participle বসানো যেতে পারে। 

  •  ৯. শুন্য স্থানে Past Participle বসাতে হলেঃ যদি বাক্যে কোন verb থাকে এবং অন্য কোন শব্দ বসানোর মত লিংকার না থাকে তবে নতুন কোন verb এর ৩য় রূপ বা Verb এর Past Participle করা যেতে পারে। 

  •  ১০. শুন্য স্থানে Infinitive বসাতে হলেঃ সাধারন্ত বাক্যে একটি verb আছে এবং এর পর আরেকটি verb বসানোর প্রয়োজন হলে to+v1 বা Infinitive করে নতুন verb বসাতে হবে। মনে রাখতে হবে to দ্বারা 'র' উচ্চারিত হয়, যেমন we read to know বা আমরা জানা+র জন্য পড়ি। 

  • ১১. শুন্য স্থানে With Adverb বসাতে বললেঃ With Adverb বসাতে বললে সাধারন্ত adverb জাতীয় শব্দ যেমন, very(খুব), usually(সাধারন্ত), regularly(নিয়মিত), fast(দ্রুত), slowly(ধীরে) ইত্যাদি বসাতে হবে। 

  •  ১২. শুন্য স্থানে Noun-Adjective বসাতে হলেঃ Noun-Adjective বলতে সেই Noun কে বোঝায় যা আসলে Adjective বা বিশেষণের মত কাজ করে। অর্থাৎ পর পর দুটি Noun যখন আগের Noun টি Adjective এর মত কাজ করে তখন তাকে Noun-Adjective বলে। উদাহরণ হিসেবে বলা যায়, bus journy শব্দ দুটি Noun কিন্তু bus শব্দটি দ্বারা journy বা ভ্রমনের প্রকার বোঝানো হচ্ছে তাই bus একটি Noun হওয়া শর্তেও Adjective এর মত কাজ করছে, এমন সব জোড়া Noun কে Noun-Adjective বলা হয়ে থাকে। 

  •  ১৩. শুন্য স্থানে Prepositional Phrase অথবা Infinitive Phrase বসাতে হলেঃ Preposition+Phrase কে Prepositional Phrase বলে, in the world একটি Prepositional Phrase এবং to go there একটি Infinitive Phrase এর উদাহরণ। 

  •  ১৪. শুন্য স্থানে Adverbial Phrase বসাতে হলেঃ Adverbial Phrase হিসেবে সাধারন্ত to and fro(ইতস্ত বোধ করা), again and again(বারবার), here and there(এখানে সেখানে), off and on(জ্বলা ও নেভা) ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়ে থাকে।

  •  ১৫. শুন্য স্থানে Pre Modify the Noun বসাতে বললেঃ Pre Modify the Noun বলতে সাধারন্ত অর্থ বুঝে বাক্যে থাকা Noun কে Modify করে এমন কোন শব্দ বসানো বোঝায়। সুতারং Pre Modify the Noun উল্যেখ করা থাকলে বাক্যের অর্থের সাথে মিল হয় এমন যে কোন শব্দ বসালেই হবে। তবে Noun এর আগে যেহেতু বেশির ভাগ ক্ষেত্রে Adjective বসে সুতারং Pre Modify the Noun নির্দেশ করলে Adjective বসাতে হবে। 

  •  ১৬. শুন্য স্থানে Pre Modify the Verb বা Adjective বা Adverb থাকলেঃ যেহেতু Noun এর আগে ছাড়া আর সব জায়গাতে Adverb বসানো যেতে পারে। সুতারং Pre Modify the Verb বা Adjective বা Adverb থাকলে শুন্য স্থানে Adverb জাতীয় কোন শব্দ বসাতে হবে। 

  •  ১৭. শুন্য স্থানে Post Modify the Verb বা Adjective বা Adverb বসাতে বললেঃ Post Modify the Verb বলতে সাধারন্ত অর্থ বুঝে বাক্যে থাকা Verb কে Modify করে এমন কোন শব্দ বসানো বোঝায়। সুতারং Post Modify the Verb উল্যেখ করা থাকলে বাক্যের অর্থের সাথে মিল হয় এমন যে কোন শব্দ বসালেই হবে। যেহেতু Adverb Noun এর আগে ছাড়া আর সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় তাই এ ক্ষেত্রে Adverb জাতীয় কোন শব্দ বসানো যেতে পারে। 

  •  ১৮. শুন্য স্থানে সামষ্টিক কিছু নির্দেশ না করলেঃ শুন্য স্থানে pre modify the noun with infinitive, pre modify the noun with determiner, pre modify the adjective with infinitive, pre modify the adjective with determiner, pre modify the verb with infinitive, pre modify the verb with determiner বা এমন কোন সামষ্টিক নির্দেশ না দেওয়া থাকলে নির্দিষ্ট যে কোন একটি ব্যবহার করতে হবে অথবা ইচ্ছা মাফিক শব্দ বসাতে হবে।

তাহলে আজ এ পর্যন্তই।
সকলের শুভকামনায়-
কে-মাহমুদ